শোকে মুহ্যমান বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি: বাড়ছে লাশের মিছিল
দুঃস্বপ্ন এখনও ভুলতে পারছে না বাংলাদেশ। গোটা জাতি হত-বিহ্বল। এর মধ্যে ৩১টি প্রাণ চলে গেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিভু নিভু প্রদীপের মতো জ¦লছে যেসব প্রাণ; তাদেরও বাঁচার আশা খুবই ক্ষীণ। জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইন্সষ্টিটিউটে জীবনযুদ্ধে অবতীর্ণ প্রায় অর্ধশত পোড়া রোগীর মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর। দেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। সিঙ্গাপুর, ভারত, চীন থেকেও চিকিৎসক ও নার্স এসেছেন। সবচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যাচ্ছে অনেক প্রাণ। বেড়েই চলেছে লাশের মিছিল। একেকজন মায়ের বুক খালি হচ্ছে। স্বজনের আর্তনাদে আকাশ-বাতাস ভারী হচ্ছে। থেমে যাচ্ছে জীবনের গল্প।
ক্যানভাসটা একেবারেই অকল্পনীয় ছিলো। মর্শিয়া সাহিত্যে এমন ক্রন্দন কেউ দেখেনি। সেই অশ্রুসিক্ত বেদনার কাব্য বাস্তবে দেখলো বাংলাদেশ। জঙ্গি বিমান আছড়ে পড়েছে শিশুর ক্লাসে। আগুন থেকে শিশুদের উদ্ধারে ঝাপিয়ে পড়েছেন শিক্ষিকা মাহরিন। ২০ শিশুকে বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নিজে। শ্বাসরুদ্ধকর। হিম হয়ে আসে শরীর। শিশুরা পুড়ছে। গলে গলে যাচ্ছে লাশ। আইডি কার্ড ছিন্ন-বিচ্ছিন্ন। ডিএনএ টেস্ট করে নাশ শনান্ত হচ্ছে। লাশ নয় যেন, পুড়ে অঙ্গার হওয়া টুকরো টুকরো পিন্ড। এমন দৃশ্য কখনও কল্পনা করেনি বাংলাদেশ। এমন ঘটনা সিনেমা কিংবা নাটকে কিংবা কল্পিত চরিত্রে দেখা গেলেও বাস্তবে তা ভাবা যায় না। কিন্তু অবিশ্বাস্য এমন ঘটনাই প্রত্যেক্ষ করলো বাংলাদেশ। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজে এখন পর্যন্ত মৃতের তালিকায় আছে ৩২ জন।
প্রতিবেশি ভারতসহ অনেক দেশই আহতদের নিয়ে চিকিৎসা দিতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সষ্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেছেন, চিকিৎসাধীন রোগীদের বিদেশে নেবার কোনও অবস্থা নেই। ফলে সর্বোচ্চ চিকিৎসার দাবিটা জোরালো হচ্ছে। মাইলস্টোনের ছেলে-মেয়েরা এতটাই আচ্ছন্ন যে, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে সন্দেহে দুই উপদেষ্টা দশ ঘন্টা অবরুদ্ধ ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে ছাড়াতে শেষ পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বল প্রয়োগ করতে হয়েছে।
আইএসপিআর বলছে, বিমান বাহিনীর জঙ্গি বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহার হচ্ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির বিমানটিকে খোলা জায়গায় অবতরণের লক্ষ্যে প্রাণান্ত প্রচেষ্টা করেছেন। এটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। তারপর বিমানটি ধ্বংস হয়। আগুন জ¦লে যায়। স্কুল ছুটি হয়ে যাওয়ায় দুই শতাংশ ছাত্রও ছিলো না। তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, একদম শিশু বাচ্চারা এই ঘটনায় নিহত হয়েছে বেশি। ভবনটি কম উঁচু এবং শক্তিশালী হওয়ায় ভেঙ্গে পড়েনি।
এরই মধ্যে ঘটে গেছে অনেক হৃদয়বিদারক ঘটনা। মাহরিন নামের এক শিক্ষক প্রায় ২০ জন শিশুকে প্রাণে বাঁচিয়ে নিজেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। গৃহবধূ লামিয়া আখতার সোনিয়া। তার মেয়ে জায়রা পড়তো রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে। প্রতিদিনের ন্যায় গত ২১ জুলাই স্কুলে যায় জায়রা। আর মা লামিয়া যায় মেয়েকে আনতে। এরই মধ্যে ঘটে বিপত্তি। মাইলস্টোনের স্কুল ভবনে বিধ্বস্ত হয় প্রশক্ষিণ বিমান। আর এতেই গুরুতর দগ্ধ হন মা লামিয়া। মেয়ে জায়রা প্রাণে বাঁচতে পারলেও মৃত্যুর কোলে পড়েন এ মা। মৃত্যুর চারদিন পর বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ডিএনএর মাধ্যমে শনাক্ত হয়েছে লাশের পরিচয়।
নিহত লামিয়া সাভার উপজেলার বাগ্নিবাড়ি এলাকার সাবেক ওয়ার্ড ইউপি সদস্য বাবুল হোসেনের মেয়ে ও উত্তরার ১৮ নম্বর সেক্টরের ব্যবসায়ী আমিরুল ইসলাম জনির স্ত্রী।
লামিয়ার লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে নিহতের ভাই মোহাম্মদ মুসা। তিনি বলেন, বাবার দেওয়া ডিএনএ স্যাম্পলের সঙ্গে মর্গে থাকা একটি লাশের মিল খাই। পরে আমাদের বিষয়টি জানানো হয়। আমরা লাশ নিতে পরিবারসহ হাসপাতালে যাচ্ছি।
এদিকে, লামিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। শত শত মানুষ ভিড় করে লামিয়ার বাবার বাড়িতে।
ভাগ্নি জায়রার বরাতে মুসা বলেন, ‘ঘটনার কয়েক সেকেন্ড আগে জায়রাকে ব্যাগ নিয়ে নীচে আসতে বলে লামিয়া। এরপরই বিমান বিধ্বস্ত হয়। আগুনে দগ্ধ হয় লামিয়া। পরে সেনাবাহিনী ভাগ্নিকে তার সহপাঠীদের সঙ্গে উদ্ধার করলেও আমার বোনকে পাওয়া যাচ্ছিল না। গত ৪ দিন ধরে বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি।
নিহতের বাবা বাবুল হোসেন বৃহস্পতিবার সকালে বলেন, আমার মেয়েকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের ব্যবসায়ী আমিরুল ইসলাম জনির কাছে বিয়ে দিয়েছিলাম। তাদের একমাত্র সন্তান জায়রা। নাতনি মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো। মেয়ে তাকে স্কুল থেকে আনতে গিয়েছিল। ঘটনার দেড় ঘণ্টা পর জায়রাকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। কিন্তু আমার মেয়েকে পাওয়া যাচ্ছিল না।
এ বাবা আরও বলেন, লামিয়ার আগুনে পোড়া এনআইডি কার্ড উত্তরার একজন ব্যক্তির কাছে পাই। ওই লোক বলেছিল, লামিয়াকে দগ্ধ অবস্থায় সেনাবাহিনীর এক অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে। ওই সময় তার শরীর দগ্ধ অবস্থায় থাকলেও সে জীবিত ছিল। এরপর খুঁজেও তাকে পায়নি। গত বুধবার ডিএনএ টেস্টের জন্য রক্ত দিয়ে আসি।
বিমান ধ্বংসের ঘটনায় যথারীতি তদন্ত হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু তদন্তে বেরিয়ে আসবে আশা করি।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
