শেখ হাসিনার বিরুদ্ধে আরও ১০ হত্যা মামলা
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহের ফুলপুর ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মঙ্গলবার ১০টি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চারটি মামলা করা হয়। মামলাগুলোয় আসামির সংখ্যা ১৮০।
এর মধ্যে যাত্রাবাড়ীতে একটি, আদাবরে একটি, সূত্রাপুরে একটি এবং রামপুরায় একটি হত্যার ঘটনায় এসব মামলা হয়। এছাড়া মিরপুরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মাহমুদকে গুলি করে হত্যার ঘটনায় মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের ভাই সুলতান মাহমুদ। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার ও সাবেক এমপি ইলিয়াস মোল্লাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে মো. ফরিদ শেখ নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছিলেন। এ ঘটনায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানাসহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালতে মামলার আবেদন করেন নিহত ফরিদের বাবা মো. সুলতান শেখ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ড. হাছান মাহমুদ, জুনাইদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, চৌধুরী আব্দুল্লাহ-আল-মামুন, সৈয়দ নুরুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার, হাবিবুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, সাদ্দাম হোসেন ও আবুল হাসান। এছাড়া অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।
আরেকটি মামলায় পোশাককর্মীকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। রাজধানীর আদাবরে ছাত্র-জনতার মিছিলে পোশাককর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগে এ মামলা করা হয়। নিহত সোহেলের ভাই ইব্রাহীম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার আদাবর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসাবে গ্রহণের আদেশ দেন। এ মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গুলিতে সরকারি কবি নজরুল কলেজের ছাত্র হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪৯ জনকে আসামি করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহতের মা কুলছুমা আক্তার। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলায় অপর আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
রাজধানীর রামপুরা এলাকায় শিশু তামীম শিকদারকে (১৩) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ৮৪ জনের নাম উল্লেখ করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে মামলার আবেদন করেন নিহতের দাদি মোছা. কোহিনূর। এ মামলায় ভিন্ন আসামির মধ্যে রয়েছেন সাবেক এমপি মো. ওয়াকিল উদ্দিন।
ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কমর উদ্দিন বাংগী (৪০) নামে এক রিকশাচালক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২ জনের নাম উল্লেখ করে ৩৮২ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। নিহতের স্ত্রী তহমিনা বেগম মঙ্গলবার দুপুরে সদর থানায় এ মামলা করেন। এ মামলায় অন্য আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন।
জয়পুরহাট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জয়পুরহাটে গুলিতে অটোরিকশাচালক মেহেদী হাসান (২৬) নিহতের ঘটনায় জয়পুরহাটের একটি আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ-সদস্য সামছুল আলম দুদুসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আকতার সৃষ্টি বাদী হয়ে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি করেন।
রংপুর: কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় তার স্ত্রী জিতু বেগম মঙ্গলবার রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হত্যা মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৫১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত ৩শ জনকে। মামলায় হাসানুল হক ইনু, নাঈমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, অপু উকিলকেও আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে।
ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০) কোটা সংস্কার আন্দোলনে ২০ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ময়মনসিংহ জেলা (উত্তর) কৃষক দলের সদস্যসচিব শাহ মোহাম্মদ আলী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৭ জনের নাম উল্লেখ করে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার একটি মামলা করেছেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২০ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে পরিবহণ শ্রমিক জনি নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অন্য আসামির মধ্যে সাবেক সংসদ-সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সারসহ ১৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় নিহত পরিবহণ শ্রমিক জনির বাবা ইয়াসিন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
