শীতে সংকট মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ইউরোপ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২
চলমান ইউক্রেন যুদ্ধের কারণে এ বছর আসন্ন শীতের মাসগুলো ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। প্রাকৃতিক গ্যাসসহ সার্বিকভাবে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুতের বিল মেটানো ও ঘর গরম রাখা সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে উঠছে। মূলত রাশিয়া থেকে গ্যাস সরবরাহ কার্যত প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ঘাটতি মেটাতে হিমসিম খাচ্ছে ইউরোপের অনেক দেশ।
জানা গেছে, ইউক্রেন সংকটের আগে ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের চাহিদার প্রায় ৪০ শতাংশ মেটাতো রাশিয়া। সরবরাহে বিঘ্নের জন্য মস্কো নিষেধাজ্ঞাকে দায়ী করলেও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে জ্বালানিকে হাতিয়ার করার অভিযোগ করছে।
জার্মানির সরকার সংকটের শুরু থেকেই দ্রুত গতিতে গ্যাসের বিকল্প উৎসের সন্ধান শুরু করে। ইউরোপের কিছু দেশ ছাড়াও কাতার ও যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তুতি নিয়েছে বার্লিন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সেই লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে সে গ্যাস গ্রহণ করার জন্য এলএনজি টার্মিনাল এখনো প্রস্তুত হয়নি। বর্তমানে চাহিদার প্রায় ৯০ শতাংশ গ্যাস জমা হওয়ার ফলে জার্মানি কিছুটা নিশ্চিন্ত বোধ করছে।
জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী রোব্যার্ট হাবেক সোমবার জানিয়েছেন, দেশের উত্তর পশ্চিমে লুবমিনে একটি টার্মিনালের কাজ প্রায় শেষ হতে চলেছে। ডিসেম্বর মাসেই সেখানে জাহাজে করে এলএনজি বোঝাই জাহাজ নোঙর করতে পারবে বলে আশা করা হচ্ছে। আরও কয়েকটি টার্মিনাল নির্মাণের কাজও দ্রুতগতিতে চলছে।
হাবেক বলেন, সবকিছু ঠিকমতো চললে, জ্বালানি সাশ্রয়ের মাত্রা ভালো থাকলে ও আবহাওয়ার ক্ষেত্রে ভাগ্য প্রসন্ন হলে শীতের মাসগুলোতে জার্মানিতে সমস্যা হওয়ার কথা নয়।
হাবেক আরও বলেন, সরকার প্রয়োজনে জ্বালানি কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা দিতেও প্রস্তুত।
জ্বালানি সংকটের জের ধরে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতাও বাড়ছে। এর আওতায় আগামী ১০ই অক্টোবর থেকে ফ্রান্সের একটি সংস্থা জার্মানিতে গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছে। তবে পরমাণু চুল্লিগুলোর চলমান সমস্যার কারণে ফ্রান্সেও শীতকালে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিচ্ছে। তবে দেশটির সাধারণ মানুষের জন্য গ্যাসের অভাব হবে না বলে আশ্বাস দিচ্ছে সিআরই নামের জ্বালানি কোম্পানি।
স্পেনের শিল্পমন্ত্রী রাইয়েস মারোতো জানিয়েছেন, যেসব শিল্পক্ষেত্রে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়, ঘাটতি দেখা দিলে শীতকালে সেগুলো বন্ধ রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই সব কোম্পানিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
ফিনল্যান্ডের গ্রিড কোম্পানি ফিনগ্রিড বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা জানিয়ে জনসাধারণকে সতর্ক করে দিয়েছে। পর্তুগলের এক বিদ্যুৎ কোম্পানি বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে না পেরে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।
তবে পর্তুগালের সরকারও কোনো রাখঢাক না করে জানিয়েছে, শীতকালে কঠিন সময়ের জন্য প্রস্তুত হচ্ছে দেশ। সেখানের পরিবেশমন্ত্রী দুয়ার্তে কর্দেইরো অবশ্য ইউরোপীয় স্তরে গ্যাস কেনার সার্বিক উদ্যোগ সম্পর্কে আশা প্রকাশ করেন।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
