লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন অবৈধ : ফেডারেল কোর্ট
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে ফেডারেল আইন ভঙ্গ করেছে বলে কঠোর মন্তব্য করেছেন সান ফ্রান্সিসকো ইউ এস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক চার্লস ব্রেয়ার। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার ঘোষিত রায়ে তিনি জানান, ট্রাম্প প্রশাসন সেনাদের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করে রাষ্ট্রপতি নিয়ন্ত্রিত জাতীয় পুলিশ বাহিনী তৈরির ঝুঁকি সৃষ্টি করেছে। গত জুনের শুরুর দিকে অভিবাসনবিরোধী অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শহরের প্রধান ফ্রিওয়ে বন্ধ হয়ে যায়, আত্মচালিত গাড়িতে আগুন ধরানো হয়, এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও ফ্ল্যাশব্যাং ব্যবহৃত হয়। এই পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে ফেডারেল কর্তৃত্বে নিয়ে আসেন এবং প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য ও সাতশ মেরিন লস অ্যাঞ্জেলেসে পাঠান। জুলাই শেষে অধিকাংশ সেনা প্রত্যাহার করা হলেও প্রায় তিনশ সদস্য থেকে যায়।
বিচারক ব্রেয়ার রায়ে বলেন, সেনাদের ব্যবহার ছিল আইনবিরোধী এবং এটি প্রশাসনের ইচ্ছাকৃত অবাধ্যতার উদাহরণ। সেনাদের প্রশিক্ষণ সামগ্রীতে স্পষ্টভাবে বলা ছিল যে তারা ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা টহল, জিজ্ঞাসাবাদ বা প্রমাণ সংগ্রহে অংশ নিতে পারবেন না। কিন্তু বাস্তবে সেনাদের এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে। তাদের সশস্ত্র অবস্থায় বর্ম পরে শহরের বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসানো, ভিড় নিয়ন্ত্রণ এবং এমনকি অভিবাসন অভিযানে অংশ নিতে দেখা গেছে। আদালতের ভাষায়, প্রমাণিত হয়েছে যে আসামিপক্ষ জানত সেনাদের আইন প্রয়োগে পাঠানো হচ্ছে, যা তাদের ক্ষমতার বাইরে। বিচারক নির্দেশ দেন, ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া আদেশ অনুযায়ী ট্রাম্প প্রশাসন আর কোনো সেনাকে আইন প্রয়োগের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না।
ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আদালতে যুক্তি দেন যে পসে কমিটাটাস আইন প্রযোজ্য নয়, কারণ সেনারা আইন প্রয়োগে নয়, বরং ফেডারেল কর্মকর্তাদের সুরক্ষায় নিয়োজিত ছিলেন। কিন্তু আদালত বলেছে, সেনারা বাস্তবে অভিযানে অংশ নিয়েছেন, আটক, জিজ্ঞাসাবাদ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও প্রমাণ সংগ্রহে জড়িত ছিলেন। ফলে এটি সরাসরি আইন ভঙ্গ। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, কোনো প্রেসিডেন্টই রাজা নন-ট্রাম্পও নন। একজন প্রেসিডেন্ট কোনোভাবেই একটি স্টেটের নিজস্ব জনগণ রক্ষার ক্ষমতাকে পদদলিত করতে পারেন না। আদালত গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
