রেমিট্যান্সে কর জানুয়ারি থেকে শুরু
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্র সরকার বিদেশে অর্থ পাঠানোর (রেমিট্যান্স) ওপর ১ শতাংশ হারে কর আরোপ করেছে। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত নতুন বাজেট আইনের আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুলাই এ বিলটিতে স্বাক্ষর করেন। আইনটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে যারা যুক্তরাষ্ট্র থেকে নগদ অর্থ, মানি অর্ডার বা ক্যাশিয়ার চেক ব্যবহার করে টাকা পাঠাবেন, তাদের এই কর দিতে হবে। এই কর মার্কিন নাগরিক, গ্রিন কার্ডধারী, ছাত্র ভিসা, কর্ম ভিসা কিংবা পর্যটক-সবার ওপরই প্রযোজ্য হবে, যদি তারা অনানুষ্ঠানিক বা নগদ মাধ্যমে অর্থ পাঠান। তবে বৈধ ব্যাংক অ্যাকাউন্ট, ইউএস-ইস্যু করা ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ডিজিটাল মাধ্যমে টাকা পাঠালে এই কর প্রযোজ্য হবে না।
নিয়মটি কার্যকর হলে মেক্সিকো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১৫০০ কোটি ডলার। এছাড়াও ভারত, চীন, ভিয়েতনাম, এল সালভাদর, গুআতেমালা, বাংলাদেশ ও ডোমিনিকান রিপাবলিকসহ একাধিক দেশ অর্থনৈতিক চাপে পড়বে। নতুন কর ব্যবস্থাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিবাসী অধিকার সংস্থাগুলো বলছে, এটি প্রবাসীদের ওপর একটি অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করবে এবং তাদের পরিবারের কাছে অর্থ সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, করের কারণে অনেকেই হুন্ডির মতো অনানুষ্ঠানিক বা অবৈধ পদ্ধতির দিকে ঝুঁকতে পারেন, যা অর্থ পাচার এবং জালিয়াতির ঝুঁকি বাড়াবে।
কর আদায়ের দায়িত্ব থাকবে যুক্তরাষ্ট্রের অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানগুলোর ওপর। অর্থ পাঠানোর সময় প্রতিষ্ঠানগুলোই সরাসরি ১ শতাংশ কর কেটে নেবে এবং তা ত্রৈমাসিক ভিত্তিতে সরকারের কাছে জমা দেবে। শুরুতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এই করের হার ৫ শতাংশ প্রস্তাব করেছিল, পরে তা ৩.৫ শতাংশে নামানো হয় এবং শেষ পর্যন্ত ১ শতাংশ নির্ধারণ করা হয়। তবে করের আওতা বাড়িয়ে এতে মার্কিন নাগরিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এর প্রভাব আরো বিস্তৃত হয়েছে।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
