রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার নানা দুর্বলতা নতুন করে সামনে এসেছে। এবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী। ১৯৯০ সালের পর গত ৩৬ বছরে এক বছরে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কখনো ফেল করেননি। এবার পাশের হারও কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত বছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। শিক্ষার্থীদের এই ফলাফল শিক্ষার মান, শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষকদের জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
প্রশ্ন উঠেছে, শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতিই কি এর প্রধান কারণ, নাকি প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত দীর্ঘদিনের শিখনঘাটতির প্রতিফলন ঘটেছে পরীক্ষার ফলে?
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাশের হারের হিসাবে এবার দ্বাদশ সর্বনিম্ন অবস্থানে। এর আগে ১৯৯৬ সালে পাশের হার ছিল সবচেয়ে কম, ২৪ দশমিক ৭৭ শতাংশ। ২০০২ সালে ২৭ দশমিক ০৯ এবং ২০০১ সালে ২৮ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছিলেন। তবে এবার সবচেয়ে উদ্বেগের বিষয় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা। ২০২৫ সালে পাঁচ লাখ ৮ হাজার, ২০১৮ সালে চার লাখ ৩৭ হাজার, ২০১৭ সালে তিন লাখ ৬৬ হাজার এবং ২০১৯ সালে তিন লাখ ৪৮ হাজার শিক্ষার্থী ফেল করেছিলেন। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার প্রায় ৮৬ হাজার এবং ২০১৮ সালের তুলনায় প্রায় এক লাখ ৫৭ হাজার বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
শিক্ষাবিদদের মতে, এর পেছনে শুধু শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি দায়ী নয়। প্রাথমিক স্তর থেকেই অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারছে না। সেই ঘাটতি নিয়েই তারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উঠছে। পাশাপাশি নিয়মিত ক্লাস না হওয়া, দক্ষ শিক্ষকের অভাব, শিক্ষকদের পাঠদানে অনাগ্রহ এবং কোচিংনির্ভর পড়াশোনা শিক্ষার মানকে প্রভাবিত করছে। অনেক প্রতিষ্ঠানে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বাড়তি সহায়তার ব্যবস্থাও নেই। বিষয়ভিত্তিক শিক্ষক সংকটও প্রকট।
এবারের ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার প্রকৃত চিত্র উঠে এসেছে। শিক্ষাবিদদের মতে, শুধু পাশের হার বাড়ানো শিক্ষার মানোন্নয়নের মাপকাঠি হতে পারে না। শিক্ষার্থীরা কতটা শিখছে, সেটিই হওয়া উচিত মূল বিবেচ্য।
শিক্ষাবিদ ড. এসএম হাফিজুর রহমান বলেন, এবারের ফলাফল বিপর্যয় নয়; বরং শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র। প্রাথমিক থেকেই শিক্ষার্থীদের মধ্যে শিখনঘাটতি তৈরি হচ্ছে, যা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও কাটছে না। পরীক্ষার ফলে এরই প্রতিফলন ঘটেছে।
শিক্ষাবিদ মোহাম্মদ মজিবুর রহমান বলেন, এ সংকট কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। শুধু নীতিমালা তৈরি করলেই হবে না, তা বাস্তবায়নও করতে হবে। শিক্ষায় শৃঙ্খলা ফেরানো, পাঠদানের মান বাড়ানো এবং শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ জন্য একটি শিক্ষা কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান সরকার বলেন, শিক্ষার মানোন্নয়নে কাজ চলছে। নতুন কারিকুলাম তৈরিসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে-শুধু নতুন কারিকুলাম প্রণয়ন করলেই শিক্ষার মান বাড়বে না। এর যথাযথ বাস্তবায়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, নিয়মিত ক্লাস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোন পর্যায়ে, কোন বিষয়ে শিক্ষার্থীদের ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
