রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫
‘এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই। জেতাটাই স্বাভাবিক, এখান থেকে হেরে বসলে নিজেদের দোষেই হারবে’ – কথাটা ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের। জয় থেকে তখনও ২৫ রানের দূরত্বে বাংলাদেশ। প্রয়োজনীয় রানটা এক অঙ্কে নেমে আসার ঠিক আগে যখন ফুলটস বলে আউট হলেন তাওহীদ হৃদয়, তখন মনটা কু ডাক ডেকে ওঠা খুব অসম্ভব কিছু কি?
শেষ ওভারের শুরুতেই চার মেরে কাজটা সেরে ফেলছিলেন জাকের আলী। তাতে মনে হচ্ছিল জয়টাও বুঝি সহজেই চলে আসবে। তবে তা এল না। স্কোর সমতায় রেখে জাকের বিদায় নিলেন ছক্কা হাঁকাতে গিয়ে। এর এক বল পর শেখ মাহেদিও যখন বিদায় নিলেন, তখন মনে হচ্ছিল ৯ বছর আগের বেঙ্গালুরুর দুঃস্বপ্ন বুঝি ফিরে আসছে দুবাইয়ে। তবে নাসুম আহমেদ সেটা হতে দেননি। একটা রান নিয়ে নিলেন। আর তাতেই বাংলাদেশ তুলে নিল ৪ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। তাতে তাদের সুপার ফোরের শুরুটাও হলো দুর্দান্তভাবে।
খেলাটা দুবাইয়ে হচ্ছে, নাকি মিরপুর বা সিলেটে, গ্যালারিভরা বাংলাদেশের সমর্থকদের উল্লাসে তা ঠাহর করা যাচ্ছিল না। তবে সেই সমর্থকদের ম্যাচের প্রথম পাওয়ারপ্লেতে চুপই থাকতে হয়েছে। কারণ টস হেরে ব্যাট করতে নেমে দুই লঙ্কান ওপেনার তুলে ফেলেছিলেন ৫৩ রান।
দুবাইয়ের গ্যালারি চুপ ছিল ম্যাচের আরও একটা অংশে। লঙ্কান ইনিংসের শেষ দিকে যখন দাসুন শানাকা ছক্কা হাঁকাচ্ছিলেন একের পর এক, তখন। ব্যাটিং অর্ডারে বাঁহাতিদের লম্বা তালিকাটাকে ছোট করতে তাকে ওপরে পাঠিয়েছিল দলটা। ৩৭ বলে তার ৬৮ রানের ইনিংসটা শেষমেশ লঙ্কান ইনিংসের মেরুদণ্ডই হয়ে বসেছিল। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েও লঙ্কানদের থামানো যায়নি তার এই ইনিংসের সুবাদেই।
তাতে এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি হাত ফসকেই বেরিয়ে গেল! শ্রীলঙ্কা তুলে বসেছিল ৭ উইকেটে ১৬৮ রানের ‘পাহাড়’! হ্যাঁ, পাহাড়ই। শেষ ১৪ বার যখনই বাংলাদেশ ১৬৫ এর বেশি রান তাড়া করতে নেমেছে, তার ১৩ বারই হেরেছে। সেই একবারের পুনরাবৃত্তি যে এবার হবে, তার গ্যারান্টি কী ছিল?
এরপর বাংলাদেশ ইনিংসের শুরুটাও গেছে লঙ্কানদের পক্ষে। রানের খাতা খোলার আগেই নুয়ান তুষারাকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে বোল্ড হয়ে যখন ফিরলেন তানজিদ হাসান তামিম, তখন মনে হচ্ছিল আবুধাবির ওই দুঃস্বপ্নই বুঝি ফিরে ফিরে এলো!
আবুধাবিতে ধস ঠেকানো যায়নি, কারণ একাদশে একজন সাইফ হাসান ছিলেন না; আজ শুধু ঠেকানোই হলো না, লঙ্কানদের ওপর চড়ে বসা গেল, তার ব্যাটে চড়েই। আগের ম্যাচে দুঃস্বপ্ন উপহার দেওয়া তুষারাকে চার আর এক ছক্কা হাঁকিয়ে শুরু, এরপর পাওয়ারপ্লেতেই আরও ২ ছক্কা হাঁকিয়ে জানান দিচ্ছিলেন, আজ দিনটা তার!
ভুল বলা হলো বোধ হয়! নিজের আগমনী বার্তাটা তো সাইফ জানান দিয়েছিলেন আরও আগে! বাংলাদেশের ফিল্ডিংয়ে যে রাতে হাত ফসকে বেরিয়ে গেছে ৩টি ক্যাচ, সে রাতে দুই ওপেনারের ক্যাচ তালুতে জমিয়ে জানান দিয়েছিলেন, আজকের রাতের রাজা আমিই! সেটা পাওয়ারপ্লেতে ধরে রাখলেন। পাওয়ারপ্লে শেষে লিটন যখন বিদায় নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে মাঠের লম্বা দিকটাতে ছক্কা হাঁকাতে গিয়ে, তখন মোমেন্টামটা পড়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে দুনিথ ভেল্লালাগেকে পরের ওভারেই ইনসাইড আউটে দারুণ একটা ছক্কা মেরে সে মোমেন্টামটা হারাতে দেননি তিনি।
সাইফকে কাজটা শেষ পর্যন্ত টেনে নিতে হতো, তবে তিনি তা পারেননি। আউট হয়েছেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে। তবে তার বিদায়ের আগেই আক্রমণের ব্যাটনটা নিজের হাতে তুলে নিয়েছিলেন তাওহীদ হৃদয়। অনেক দিন ধরে ফর্মে ছিলেন না, তবে ছন্দে ফেরার জন্য মঞ্চটা এর চেয়ে ভালো আর হতেই পারত না।
ভেল্লালাগেকে ছক্কা হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। সাইফের বিদায়ের পর নিজের বিধ্বংসী রূপটা চূড়ান্তভাবে দেখালেন লঙ্কানদের। কামিন্দু মেন্ডিসের এক ওভারে দুটো চার আর এক ছক্কা হাঁকিয়ে প্রয়োজনীয় রানটাকে হাতের অনেক কাছে নিয়ে আসেন। সে ওভারের শুরুতে দলের প্রয়োজন ছিল ওভারপ্রতি ৯ করে রান, কামিন্দু মেন্ডিসের ১৬ রানের ওই ওভারের পর সে আস্কিং রেটটা নেমে আসে ৮ এরও অনেক নীচে।
সঞ্জয় মাঞ্জরেকার যেমন বললেন, সেখান থেকে ম্যাচটা বাংলাদেশ হারতে পারত স্রেফ নিজেদের ভুলেই। প্রয়োজনীয় রানটা ঠিক এক অঙ্কে নামার আগে যেমন ভুলটা হলো! তাওহীদ হৃদয় দুশ্মন্থ চামিরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন।
তখন ম্যাচ শেষ করার গুরুদায়িত্বটা ছিল ১২ বলে ১৪ রান করা শামীম পাটোয়ারীর হাতে। তাকে সেটা করতেই দেননি জাকের। ২ চার আর এক সিঙ্গেলে বাংলাদেশকে নিয়ে যান শ্রীলঙ্কার সমান ১৬৮ রানে। চারিথ আসালঙ্কা সব ফিল্ডার ওপরে তুলে এনে একটা সুযোগ নিতে চেয়েছিলেন, জাকের ছক্কা হাঁকাতে বোল্ড হলেন সে কারণেই, একটু পর শেখ মাহেদীও যখন আউট হলেন, তখন চাপটা উলটে চলে এসেছিল বাংলাদেশের ওপর।
নন স্ট্রাইকে থাকা শামীম দারুণ ম্যাচ অ্যাওয়ারনেসের পরিচয় দিলেন আগেভাগে দৌড় দিয়ে। নাসুমের ব্যাটে লেগে গালিতে বল গেল, তা থেকে চলে এল প্রয়োজনীয় রানটা। রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে হাঁফ ছেড়ে বাঁচল বাংলাদেশ।
এশিয়া কাপে এর আগে বাংলাদেশ মোটে ৩ বার হারিয়েছে শ্রীলঙ্কাকে। দুবার ২০১২ আর ২০১৮ ওয়ানডে এশিয়া কাপে, আর অন্যটি ২০১৬ টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে। তিন বারই ফাইনালে খেলেছে বাংলাদেশ। আজ চতুর্থ জয়টা এল। ফাইনালটা এখনই নিশ্চিত হয়ে যায়নি, তবে সেটা হোক, এমন কিছুই যে খুব ভালোভাবে চাইবেন লিটন দাসরা, সেটা বোধ করি আর মুখ ফুটে বলে দিতে হয় না!
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
