রাজনীতি নয়, আগ্রহের কেন্দ্রবিন্দুতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন
প্রকাশিত: ৫ মে ২০১৯
নারায়ণগঞ্জের মানুষ সবসময়ই শান্তি, স্বস্তি ও সমৃদ্ধের একটি সুন্দর বসবাসযোগ্য নারায়ণগঞ্জ দেখতে চায়। যেখানে রাজনীতি কিংবা কোন প্রভাবশালীদের কাঁধে ভর করে কেউ নারায়ণগঞ্জকে কেউ বিশৃঙ্খল করতে পারবেনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জবাসীর আগ্রহ রাজনীতিতে নয়, বরং তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন।
গেলো চারমাসে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক কারবারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে লাগাতার বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে যারা ধরা পড়ছেন তাদের ছাড়াতে অনেক রথী-মহারথীরাও দৌঁড়ঝাপ করছেন। তাতে কোন কাজে আসছেনা। নারায়ণগঞ্জের বর্তমান সুযোগ্য পুলিশ সুপার সেসবে কোন কর্ণপাত না করে অভিযান পরিচালনা করছেন। এতে আশ্বান্বিত হয়ে উঠছে নারায়ণগঞ্জবাসী। পুলিশ সুপারের উপর নারায়ণগঞ্জবাসীর আস্থা আরো বেড়ে গেছে।
অনুসন্ধানে জানা গেছে, পুলিশ প্রশাসনের এসব অভিযান অব্যাহত থাকায় নারায়ণগঞ্জে বিভিন্ন অপরাধ জনিত ঘটনা অনেক লোপ পেয়েছে। তাছাড়া চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। রাজনৈতিক দলের নেতারাও তাদের দৌঁড়ঝাঁপ সীমিত করে রেখেছেন। একারণে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি সুস্থির রয়েছে। সাধারণ মানুষ মনে করে পুলিশ প্রশাসনের লাগাতার অভিযানের প্রভাব নারায়ণগঞ্জের সর্বস্থানে পড়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়াও নগরীতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পুলিশ প্রশাসন নানা উদ্যেগ নেয়ায় পুলিশের উপর নারায়ণগঞ্জবাসীর আস্থা বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে নগরী ও নগরীর বাইরে যানজট নিরসনে পুলিশের বিভিন্ন পদক্ষেপকে সাধারণ মানুষের মনে আশা জাগিয়েছে। যানজট নিরসনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের আন্তরিকতা নারায়ণঞ্জবাসী আশান্বিত।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসপি হারুন বলেন,‘আপনারা লক্ষ্যে করেছেন চাষাঢ়া থেকে সাইনবোর্ডে ৪৬টি ডিভাইডার করা হয়েছিলো। এ বিষয়ে আমরা বহুবার সড়ক ও জনপথকে অনুরোধ করেছি কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি। তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে এই ৪৬টি ডিভাইডারের মধ্যে ৮ থেকে ১০টি ডিভাইডার রাখার সিদ্ধান্ত নিয়েছি। তার একটাই কারণ এ রমজান মাসে সাধারণ মানুষ যানজটে ভুগতে না হয়।’
এসপি হারুন আরো বলেন, ‘বড়বড় দেশগুলোতে প্রতিটি সড়কে প্রায় ১০ থেকে ১৫ মাইল ঘুরে রাস্তা পারাপার হতে হয়। কিন্তু আমাদেও দেশের মানুষেরা একটু সুবিধার জন্য ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে, বাসাবাড়ির সামনে নিজেদের মত করে ডিভাইডার রেখে দেন। ফুটপাতের মধ্যে মানুষের চলাচলের পথ আটকে বাস পার্কিং করে রেখে দেয়া হয়।
আমরা ফুটপাত হকারমুক্ত,অবৈধ পার্কিং মুক্ত রাখতে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। তবে পুলিশ বা প্রশাসনের পক্ষে এ কাজ একার পক্ষে সম্ভব নয় এর জন্য সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।’ পুলিশ প্রশাসনের নেয়া এসব উদ্যেগকে স্বাগত জানাচ্ছে নারায়ণগঞ্জবাসীয়।
বন্দর থানার ১০ লাখ টাকা চাঁদা দাবি মামলায় ১৮ এপ্রিল দুপুর আড়াইটায় সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবু। ইতিমধ্যে তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। একসময় নিজেকে সম্রাট মনে করা ডিসবাবুর এমন নাজেহাল অবস্থা দেখে বেপরোয়া হয়ে ওঠা তার সাঙ্গপাঙ্গরাও এলাকা ছেড়েছে।
২০ এপ্রিল ফতুল্লা থানা পুলিশের বিশেষ অভিযানে র্যাব, পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ‘মূর্তিমান আতঙ্ক’ মোফাজ্জল হোসেন চুন্নুসহ ২৩ জন গ্রেপ্তার হয়। এ সময় চুন্নুর কাছ থেকে ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এরপরপরই চুন্নুর কথায় যেসব সন্ত্রাসী উঠবস করতো তারা লাপাত্তা বলে জানিয়েছেন এলাকাবাসী।
চলতি মাসে ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল জেলায় ২৪ ঘন্টার মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় ২০ মাদক ব্যবসায়ী ও সেবনকারী। এই অভিযানের পর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং তাদের সাঙ্গপাঙ্গরা গা ঢাকা দিয়েছে।
কয়েকটি সূত্র জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি ফতুল্লার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি শাহ আলম গাজী ওরফে টেনু গাজীকে গ্রেপ্তার, নগরের ৫ নম্বর ঘাট এলাকা থেকে গত ১২ ফেব্রুয়ারি বিআইডাব্লিউটিএ এলাকায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৪১ জুয়াড়িকে গ্রেপ্তার এবং তাদের স্বীকারোক্তিতে জুয়াড়ি স্থানীয় জনৈক সাংবাদিক রাজু আহম্মেদের নাম আসা, ১১ মার্চ ফতুল্লার লঞ্চঘাট এলাকায় চোরাই জ্বালানি তেলের আস্তানায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাই জ্বালানিসহ মূল হোতা ইকবাল হোসেন তিনজনকে গ্রেপ্তার, গত ২৭ মার্চ ফতুল্লার জামতলা এলাকায় জনৈক ভিকিসহ অন্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর প্রবাসী আজিজুল গাফফার খানের জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা এবং ঘটনার সঙ্গে জড়িত এজহারভুক্ত আসামি জাহিদুলকে গ্রেপ্তার এবং গত ১ এপ্রিল রাতে ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত মেরি অ্যান্ডারশনে ভাসমান জাহাজে পুলিশের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৬৮ জনকে গ্রেপ্তার পুরো জেলায় অপরাধীদের মনে ভয় ধরিয়ে দিয়েছে।
অপরাধীদের বিরুদ্ধে এসপি হারুনের নির্দেশে চলমান অভিযান নারায়ণগঞ্জে নেতিবাচক ঘটনা অনেক কমে এসেছে। রাজনৈতিক অস্থিরতাও নেই বললেই চলে। আর এসব কারণে রাজনীতি নয়, নারায়ণগঞ্জবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
