রাখাইনে মানবিক করিডর সংঘাতে জড়াতে পারে বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ৩ মে ২০২৫
মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সরবরাহের জন্য মানবিক করিডর দেবার জন্য জাতিসংঘের প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, কিছু শর্তে রাখাইনে জাতিসংঘের ত্রাণ সরবরাহে প্যাসেস দিতে বাংলাদেশ নীতিগত সম্মত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তি সরকারের এই মানবিক করিডর নিয়ে বিস্তারিত পরিকল্পনা কী তা স্পষ্ট করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, মানবিক করিডর বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্যে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এক পর্যায়ে অহেতুক সংঘাতে জড়িয়ে পড়তে পারে বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যেন আরেকটি গাজায় পরিণত না হয়। রাখাইনে মানবিক করিডর দেবার নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিলো। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রায় একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু সরকার সিদ্ধান্তে অটল।
মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন আরাকান আর্মির দখলে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তি প্রায় পুরোটাই এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে গেছে। আরাকান আর্মি একটি রোহিঙ্গা বিরোধী গোষ্ঠী। বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায়ের এই গ্রুপটি রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের ওপর দমন পীড়ন চালিয়ে বিতাড়িত করেছে। রাখাইন রাজ্যে মানবিক করিডর দেবার জাতিসংঘের প্রস্তাবের মধ্যেও সেখান থেকে নতুন করে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রাখাইনে মানবিক করিডর দেবার শর্তের মধ্যে রোহিঙ্গাকে ফেরত নেবার কোনও শর্ত নেই। ত্রাণ সকল গোষ্ঠীর মধ্যে বিতরণের শর্ত রয়েছে। অর্থাৎ আরাকান আর্মি বৌদ্ধ হলেও সেখানে এখনও থেকে যাওয়া রোহিঙ্গারাও যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা করার শর্ত রয়েছে। ২০১০ সালে গড়ে ওঠা আরাকান আর্মি মিয়ানমারের কাচিন বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্ট আর্মি (কেআইএ)-এর কাছে প্রশিক্ষণ গ্রহণ করে। আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারের সামরিক জান্তা বিমান হামলা পরিচালনা করলেও গেরিলা যুদ্ধ করে বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কোভিড-১৯ মহামারিকালে ক্ষমতার শূন্যতার সুযোগ নিয়ে আরাকান আর্মি রাখাইন রাজ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন অঞ্চল দখলে নেয়। ২০২৪ সালে আরাকান আর্মি ঘোষণা করে যে, তারা রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। আরাকান আর্মি দাবি করেছে যে, তাদের সৈন্য সংখ্যা ৪৫ হাজার।
রাখাইন রাজ্যে ভারতের কালাদান মাল্টিমুডাল প্রকল্প রয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম থেকে ভারতের অন্য অংশে সংযোগ স্থাপনের লক্ষ্যে মিয়ানমারের কালাদান নদীর ওপর দিয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ না হতেই আরাকান আর্মি রাখাইনে তাদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। ফলে প্রকল্পটিকে অক্ষত রাখতে ভারত আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।
আরাকান আর্মি একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তাই বাংলাদেশের পক্ষে সরকারীভাবে এই গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব নয়। আরাকান আর্মির সহায়তা ছাড়া রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানো সম্ভব নয়। এ কারণে বাংলাদেশও আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ স্থাপন করেছে। তবে জাতিসংঘ বলছে, রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ হতে পারে। এই আশঙ্কা থেকে তারা সেখানে ত্রান সামগ্রী পাঠাতে চায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সম্প্রতি বাংলাদেশ সফরকালে বাংলাদেশের মধ্য দিয়ে ত্রাণ পাঠানোর প্রস্তাব করেন। বাংলাদেশ এই বিষয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা না করেই নীতিগত সম্মতির কথা জানায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনও আলোচনা করেনি অর্ন্তবর্তি সরকার।
রাখাইনে মানবিক করিডর দেওয়া হলে বাংলাদেশের তেমন কোনও সুফলের কথা কেউ বলতে পারেনি। তবে অনেকগুলো আশঙ্কার কথা বলেছেন অনেকে। মানবিক করিডরের নামে ভবিষ্যতের সামরিক ঘাঁটির সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা এই প্রশ্ন করা হচ্ছে। তারা বলছেন, টেকনাফ সীমান্তে জাতিসংঘ যে মানবিক করিডর চাচ্ছে, তার প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদি, ভয়ংকর এবং অনুশোচনামূলক।
বসনিয়া ও হার্জেগোভিনা যুদ্ধের সময় জাতিসংঘ মানবিক করিডর বানিয়েছিলো। তার ফলে সেখানে স্থায়ী ন্যাটো ঘাঁটি স্থাপিত হয়েছে। ইরাকে ‘নো ফ্লাই জোন’ নামে তৈরী করা হয়েছিলো মানবিক করিডর। তার ফলে সেখানে প্রতিষ্ঠিত হয় মার্কিন সামরিক ঘাঁটি ও দীর্ঘ মেয়াদি দখল। ২০১১ সালে মানবিক সহায়তা এবং নাগরিক সুরক্ষার নামে ন্যাটো ও জাতিসংঘ লিবিয়ার বেনগাজিতে মানবিক করিডর প্রতিষ্ঠা করে। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পতনের পথ তৈরী করে এবং দেশটিকে টুকরো টুকরো করে দেয়। আজ অবধি লিবিয়া আর একটা র্পূণাঙ্গ রাষ্ট্র হয়ে উঠতে পারেনি।
সিরিয়ার আলেপ্পো, ইদলিব ও রাকা অঞ্চলে মানবিক করিডরের প্রতিষ্ঠার নামে যে পশ্চিমাদের অভ্যন্তরীণ করিডর তৈরী করা হয়েছিলো। তার ফলে সিরিয়ায় এক যুগেরও বেশি সময় ধরে চলেছে গৃহযুদ্ধ। আফগানিস্তানেও শুরুটা হয়েছিলোমানবিক সহায়তা দিয়ে, শেষটা কোথায় গেছে আমরা সবাই জানি। আজ টেকনাফ সীমান্তে যে হিউম্যাটেনিয়ারিয়ান করিডর গঠনের আলোচনা চলছে, তা আদতে একটি নতুন বাফার জোন তৈরীর সূচনা হতে পারে। সেই করিডওে জাতিসংঘ থাকবে, আন্তর্জাতিক এনজিও থাকবে, থাকবে বিদেশী পর্যবেক্ষক, বিদেশী কনভয়। ফলে বাংলাদেশের সীমান্তের একাংশে নিজস্ব সার্বভৌমত্ব কর্তৃত্ব হারানোর আশঙ্কা রয়েছে।
- আজকাল ৯৩৭
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
