যুদ্ধ চলতে পারে আরও এক বছর, উদ্বেগে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪
ইসরায়েলের গাজা হামলা ৮ জানুয়ারি চতুর্থ মাসে প্রবেশ করেছে। এখনো মধ্য ও দক্ষিণ গাজায় সমানতালে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু গাজাকে হামাসমুক্ত করতে চলতি যুদ্ধ আরও প্রায় এক বছর অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা। কিন্তু যুদ্ধ দ্রুত শেষ করা না গেলে তা মধ্যপ্রাচ্যের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
রবিবার (৭ জানুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়ে হ্যাগারি সাংবাদিকদের বলেছেন, মধ্য ও দক্ষিণ গাজা বেশি জনবহুল। গাজার এ অংশে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক আরও বেশি বিস্তৃত। এসব সুড়ঙ্গ ও হামাসের ঘাঁটি সম্পর্কে যথাযথ তথ্য পেতে আমাদের আরও প্রায় তিন মাস লাগতে পারে। এ অবস্থায় ২০২৪ সালের পুরোটা সময় যুদ্ধ চলতে পারে।
আইডিএফ মুখপাত্রের মতো একই ধরনের মত দিয়েছেন ইসরায়েলের সাবেক মেজর জেনারেল আমোস ইয়াদলিন। ২০১৭ সালে সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন ইয়াদলিন।
গাজার অবস্থাকে ইরাক ও সিরিয়ার চেয়ে বেশি চ্যালিঞ্জিং বলে মনে করেন ইয়াদলিন। সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, এটা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ নয়। ইরাকের মাসুল ও সিরিয়ার রাক্কায় গাজার মতো শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক ছিল না। আমাদের সঙ্গে ৮৫ দেশের জোট নেই। সব মিলিয়ে গাজার পরিস্থিতি আইএসের বিরুদ্ধে যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ। হামাসকে নির্মূল করা অনেক বেশি কষ্টসাধ্য।
নেতানিয়াহুর হুঁশিয়ারি
রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠক শেষে হামাসকে নির্মূল করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন। নেতানিয়াহু বলেছেন, আমাদের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। আমাদের লক্ষ্যগুলো হলো, হামাসকে নির্মূল করা। সব জিম্মিকে উদ্ধার করা। গাজা আমাদের জন্য হুমকি নয়, এ বিষয়টি নিশ্চিত করা। আমাদের শত্রু ও মিত্র সবার জন্যই আমরা এসব কথা বলছি। ইহা আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা।
যুদ্ধবন্ধের আহ্বান
জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ যুদ্ধবন্ধের জন্য ফের আহ্বান জানিয়েছেন। রবিবার জর্ডানের রাজধানী আম্মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
জর্ডানের রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধ বন্ধ করার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র। গাজায় সাধারণ মানুষের প্রাণহানি কমাতে ও ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে দ্রুত যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে হবে যুক্তরাষ্ট্রকে।
যুক্তরাষ্ট্রের উদ্বেগ
৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে বর্তমানে চতুর্থ সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (৫ জানুয়ারি) তুরস্ক দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ব্লিঙ্কেন। ইতোমধ্যে তিনি কয়েকটি দেশ সফর করেছেন। মঙ্গলবার কাতারের দোহা থেকে তার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এরপর তিনি ইসরায়েল সফর করবেন।
রবিবার জর্ডানে ব্লিঙ্কেন বলেন, লেবানন সীমান্ত ফুঁসছে। যে কোনো মুহুর্তে সেখানে পূর্ণ যুদ্ধ শুরু হতে পারে। এমনটি হলে সবকিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে।
নিহত ২৩ হাজার ছাড়াল
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে শিশু ৯ হাজার ৬০০। নারী প্রায় ৮ হাজার। নিখোঁজ ৮ হাজারের বেশি। আহত ৬০ হাজারের বেশি।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
