বুধবার   ০৪ নভেম্বর ২০২৬   কার্তিক ১৯ ১৪৩৩   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৮

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছর কেমন যাবে, তার অনেকটাই নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর। আগামী মঙ্গলবার দেশটির ভোটাররা প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্য নির্বাচনে ভোট দেবেন।

এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতছাড়া হলে ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণ ও আইন প্রণয়নের ক্ষেত্রে বড় ধরনের বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে হাজার হাজার পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারের মধ্যবর্তী নির্বাচনের প্রধান আকর্ষণ কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেট। বর্তমানে উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। তবে জনসমর্থনে ভাটা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানকে ঘিরে সামরিক সংঘাতের প্রভাব রিপাবলিকানদের জন্য নির্বাচনী চ্যালেঞ্জ তৈরি করেছে।

অন্যদিকে, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে বিরোধী ডেমোক্র্যাটরা। গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে জয়-পরাজয়ই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

ট্রাম্পের জনসমর্থনে ভাটা, চাপে রিপাবলিকানরা

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন কমে যাওয়াকে ডেমোক্র্যাটদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জনমত জরিপবিষয়ক ওয়েবসাইট সিলভার বুলেটিনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় মেয়াদের শুরুতে ট্রাম্পের জনসমর্থন ৫০ শতাংশের কিছু বেশি থাকলেও দ্রুত তা ৪০ শতাংশের ঘরে নেমে আসে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সামরিক হামলায় অংশ নেওয়ার সিদ্ধান্তের সময় তাঁর জনসমর্থন ছিল প্রায় ৪২ শতাংশ। এর কিছুদিন পর তা ৪০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এই হার প্রায় ৩৭ শতাংশ।

তুলনামূলকভাবে আট বছর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের একই সময়ে তার জনসমর্থন ছিল ৪৩ শতাংশ। জো বাইডেনের মেয়াদেও একই সময়ে জনসমর্থন ছিল প্রায় ৪০ শতাংশ। উভয় প্রেসিডেন্টের আমলেই মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছিল ক্ষমতাসীন দল। তবে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা।

ট্রাম্পের বর্তমান জনসমর্থনের পরিস্থিতি ডেমোক্র্যাটদের আশাবাদী করে তুলেছে। এমনকি যেসব রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকানরা ধারাবাহিকভাবে জয় পেয়েছে, সেসব আসনেও এবার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেখছে দলটি।

প্রতিনিধি পরিষদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বর্তমানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত সংকীর্ণ। ৪৩৫ সদস্যের এই কক্ষে রিপাবলিকানদের আসন ২১৮টি। একজন স্বতন্ত্র সদস্যও তাদের সঙ্গে ভোট দেন।

প্রতিনিধি পরিষদের সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। ফলে আগামী নির্বাচনে ৪৩৫টি আসনের সব কটিতেই ভোট হবে।

তবে সব আসনে সমান প্রতিদ্বন্দ্বিতা নেই। অনেক এলাকায় নির্দিষ্ট দলের সমর্থন এতটাই শক্তিশালী যে সেসব আসনে জয়ী হওয়ার সম্ভাবনা মূলত এক দলের প্রার্থীরই বেশি।

নির্বাচন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কুক পলিটিক্যাল রিপোর্টের হিসাব অনুযায়ী, মাত্র ১৮টি আসনে ফলাফল অনিশ্চিত। এসব আসনের মধ্যে ১৪টি বর্তমানে রিপাবলিকানদের এবং চারটি ডেমোক্র্যাটদের দখলে রয়েছে।

ডেমোক্র্যাটদের লক্ষ্য শুধু এই ১৮টি আসন নয়। তাদের অনুকূলে থাকা এবং দলটির দিকে ঝুঁকে থাকা আরও ৩৬টি আসনও নির্বাচনী হিসাবের অংশ। এসব আসনে জয় ধরে রাখতে পারলে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথ তৈরি হতে পারে।

ইতিহাস বলছে, মধ্যবর্তী নির্বাচনে সাধারণত প্রেসিডেন্টের দল প্রতিনিধি পরিষদে আসন হারায়। ১৯৩৪ সাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল গড়ে ২৭টি আসন হারিয়েছে। ২৩টি নির্বাচনের মধ্যে মাত্র তিনবার ক্ষমতাসীন দল আসন বাড়াতে পেরেছে।

সিনেটের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটদের জন্য কঠিন

প্রতিনিধি পরিষদের তুলনায় সিনেটে রিপাবলিকানদের অবস্থান কিছুটা শক্তিশালী। ১০০ সদস্যের এই কক্ষে দলটির আসন ৫৩টি। এ ছাড়া দুজন স্বতন্ত্র সদস্য রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের আসন ৪৫টি।

সিনেটররা ছয় বছরের জন্য নির্বাচিত হন। তাই প্রতি দুই বছর পরপর প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ৩৫টি আসনে ভোট হবে।

কুক পলিটিক্যাল রিপোর্টের বিশ্লেষণ অনুযায়ী, এসব আসনের মধ্যে মাত্র সাতটিতে জয়-পরাজয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর ছয়টি রিপাবলিকানদের এবং একটি ডেমোক্র্যাটদের দখলে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের বড় ধরনের নির্বাচনী সাফল্য প্রয়োজন। অনিশ্চিত আসনগুলোর পাশাপাশি রিপাবলিকানদের সম্ভাব্য বা দলটির দিকে ঝুঁকে থাকা আসনেও জয় পেতে হবে তাদের।

মিশিগানে নিজেদের আসন ধরে রাখা ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেখানে বামপন্থি রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল এল-সায়েদ এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক এফবিআই কর্মকর্তা মাইক রজার্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠেছে।

এ ছাড়া ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প দুই অঙ্কের ব্যবধানে জয়ী হয়েছিলেন—এমন আলাস্কা, আইওয়া ও ওহাইওর মতো রাজ্যেও সিনেটের আসন জয়ের চেষ্টা করছে ডেমোক্র্যাটরা।

টেক্সাসেও সম্ভাবনা দেখছে দলটি। সেখানে সাবেক শিক্ষক জেমস টালারিকো রিপাবলিকান প্রার্থী ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কেন প্যাক্সটনকে পরাজিত করতে পারলে ১৯৮৮ সালের পর রাজ্যটিতে প্রথমবারের মতো সিনেটের আসন পেতে পারে ডেমোক্র্যাটরা।

জীবনযাত্রার ব্যয় ও ইরান যুদ্ধ ভোটারদের প্রধান উদ্বেগ

এবারের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে জীবনযাত্রার ব্যয়। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রকে আবারও সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২৪ ফেব্রুয়ারি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প দাবি করেন, অধিকাংশ রাজ্যে গ্যাসের দাম প্রতি গ্যালন ২ দশমিক ৩০ ডলারের নিচে নেমে এসেছে। কিন্তু চার দিন পর ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দেয়। এর প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের জ্বালানিবাজারেও। গ্যাসের দাম বেড়ে প্রতি গ্যালন ৪ ডলারে পৌঁছে যায়।

যুদ্ধের প্রভাব শুধু জ্বালানির বাজারেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং ভোক্তাদের ব্যয় বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রাও চাপে পড়েছে।

গত আগস্টে পরিচালিত একটি জরিপে দেখা যায়, ৬৩ শতাংশ উত্তরদাতা ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও অভিবাসনও নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসন সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন কমে আসাকে নিজেদের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরছে।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থীরা স্বাস্থ্যবিমার উচ্চ ব্যয়, সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ এবং স্বাস্থ্যসেবা খাতে ট্রাম্প প্রশাসনের নীতির প্রভাবকে নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন।

অর্থের লড়াইয়েও এগিয়ে রিপাবলিকানরা

জনসমর্থনের হিসাবে পিছিয়ে থাকলেও নির্বাচনী তহবিলের দিক থেকে রিপাবলিকানদের অবস্থান শক্তিশালী। নির্বাচনী প্রচারণায় বিপুল অর্থ ব্যয় করে জনমত জরিপের নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি।

অক্টোবরের মাঝামাঝি সময়ে রিপাবলিকান ন্যাশনাল কমিটি ও তাদের সহযোগী সংগঠনগুলোর হাতে নগদ অর্থ ছিল প্রায় ৩২০ মিলিয়ন ডলার। বিপরীতে ডেমোক্র্যাটদের হাতে ছিল ২৩০ মিলিয়ন ডলারের কিছু কম।

এর বাইরে ট্রাম্পের ‘এমএজিএ ইনকরপোরেটেড’ গোষ্ঠীর হাতে ছিল ১৬০ মিলিয়ন ডলারের বেশি। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের সঙ্গে যুক্ত এই সংগঠন নির্বাচনী প্রচারণায় অর্থ সংগ্রহ ও ব্যয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।

এই আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে রিপাবলিকানরা বিভিন্ন রাজ্যে বিজ্ঞাপন প্রচারে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে।

গবেষণা সংস্থা অ্যাডইমপ্যাক্টের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভোটারদের উদ্দেশে এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করা হয়। এ ক্ষেত্রে ডেমোক্র্যাটদের তুলনায় প্রায় ২০০ মিলিয়ন ডলার বেশি ব্যয় করেছে রিপাবলিকানরা। বিশেষ করে অনিশ্চিত সিনেট আসনগুলোতে বিজ্ঞাপন প্রচারে দলটির ব্যয় বেশি।

শেষ মুহূর্তের এই প্রচারণার মাধ্যমে রিপাবলিকানরা নিজেদের সমর্থকদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে চায়। ভোটার উপস্থিতি বাড়িয়ে সম্ভাব্য ক্ষতি কমানোই এখন ট্রাম্প ও তার দলের অন্যতম লক্ষ্য।

নির্বাচনের পরই আলোচনায় আসবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন

মধ্যবর্তী নির্বাচনের অধিকাংশ পূর্বাভাস ডেমোক্র্যাটদের অনুকূলে থাকলেও শেষ পর্যন্ত ফলাফল কী হবে, তা নির্ভর করবে ভোটারদের উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ আসনগুলোর প্রতিদ্বন্দ্বিতার ওপর। অতীতেও ট্রাম্প ও তাঁর দল জনমত জরিপের পূর্বাভাস ছাড়িয়ে ভালো ফল করেছে।

তবে এবারের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছর আরও কঠিন হয়ে উঠতে পারে। আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং প্রশাসনিক নীতির বাস্তবায়নে বিরোধী ডেমোক্র্যাটদের বাধার মুখে পড়তে পারে তার সরকার।

অন্যদিকে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। ফলে ট্রাম্পের তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার সাংবিধানিক সুযোগ নেই। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল তাই শুধু তার বর্তমান প্রশাসনের ভবিষ্যৎ নয়, ২০২৮ সালের নির্বাচনের আগে দুই প্রধান রাজনৈতিক দলের শক্তির অবস্থানও অনেকটা নির্ধারণ করে দিতে পারে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর