যুক্তরাষ্ট্রে জয়ের দুই বাড়ি ও ছয় কোম্পানির সন্ধান
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাঁচ কোম্পানিসহ বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। মার্কিন মুলুকে থাকা ছয়টি কোম্পানি, দুটি বাড়ি, আটটি বিলাসবহুল গাড়িসহ ১০টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুদক। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলার তদন্তে এসব সম্পদের তথ্য পাওয়া যায় বলে দুদকের দাবি। তবে তার ব্যাংক হিসাব ও কোম্পনিগুলোর মধ্যে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে তার হিসাব এখনও পাওয়া যায়নি।
দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা থাকাকালে জয় তার পদবি ব্যবহার করে হুন্ডি ও অবৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থপাচার করেছেন। এসব অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রায় ৫৫ কোটি টাকার মূল্যের দুটি বাড়ি কিনেছেন, যা অবৈধ সম্পদ বলে অভিযোগ দুদকের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে জয়ের নামে আটটি বিলাসবহুল গাড়ির তথ্য পাওয়ার কথা দাবি করেছে দুদক। এসব গাড়ির মধ্যে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, মার্সিডিজ-বেঞ্জ এসএল-ক্লাস, লেক্সাস জিএক্স ৪৬০, ল্যান্ড রোভার, ম্যাকলারেন ৭২০এস, মার্সিডিজ-বেঞ্জ এমজি জিটি, দুটি জিপ গ্র্যান্ড চেরোকি। এসব গাড়ির আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এর মধ্যে লেক্সাস জিএক্স ৪৬০ গাড়িটি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে নিবন্ধিত।
তদন্তসংশ্লিষ্ট দুদকের কর্মকর্তারা জানান, জয়ের নামে যুক্তরাষ্ট্রে গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন্স এলএলসি, প্রাইম হোল্ডিং এলএলসি, ওয়াজেদ ইন, অসিরিস ক্যাপিটাল পার্টনার এলএলসি, ব্লু হেভেন ভেনচারস এলএলসি, ট্রুপে টেকনোলজিস এলএলসি নামে ছয়টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে। প্রতিটি কোম্পানির নামে রয়েছে ব্যাংক হিসাব। এ ছাড়া জয়ের আরও চারটি ব্যক্তিগত ব্যাংক হিসাব রয়েছে, যার একটি তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে যৌথ হিসাব। অন্যদিকে প্রাইম হোল্ডিং এলএলসির মালিকানায় জয়ের সঙ্গে মুহাম্মদ ফরিদ খান নামে আরেক ব্যক্তির অংশীদারত্ব রয়েছে বলে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে এসব ব্যাংক অ্যাকাউন্ট করা হয়।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, জয়ের নামে যুক্তরাষ্ট্রে একাধিক ব্যাংক হিসাব ও কোম্পানির সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে ব্যাংক হিসাবগুলোতে এবং কোম্পানিতে কি পরিমাণ অর্থ রয়েছে তা জানা যাবে।
এ তদন্তের বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, জয়ের নামে একটি মামলা হয়েছে, এটির তদন্ত চলছে। তার যেসব সম্পদ শনাক্ত করা যাবে, সেগুলো জব্দ করে প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। জয় দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গত ১৪ আগস্ট জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একটি মামলা করে দুদক। সেখানে প্রায় ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলায় তার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন, দুর্নীতি ও ঘুষগ্রহণের অভিযোগ আনা হয়েছে। দুদকের দাবি, ২০০০ থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ঘুষ-দুর্নীতির মাধ্যমে জয় এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং পাচার করেছেন। দুদক বলছে, বাংলাদেশের নাগরিক হিসেবে আয়ের উৎসের সব তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করা বাধ্যতামূলক হলেও জয় তা করেননি এবং বিদেশে অর্থ পাচার করেছেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদক তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা করেছে। এর মধ্যে আছে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তার বোন শেখ রেহানা ও রেহানার সন্তান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। এখন পর্যন্ত মোট ছয়টি মামলা হয়েছে, যেখানে হাসিনাসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় গত ১১ আগস্ট থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হাসিনা ও তার স্বজনদের ১২৪টি ব্যাংক হিসাবে থাকা ছয় হাজার ৩৫০ কোটি টাকা ফ্রিজ করেছে।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
