যুক্তরাষ্ট্রে গত বছর ১৮ শতাংশ বেড়েছে দেউলিয়াত্বের আবেদন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৪
উচ্চ সুদহার, কঠোর ঋণ নীতিমালা ও মহামারীর সময়ের প্রণোদনা কর্মসূচি শেষ হওয়ায় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন ১৮ শতাংশ বেড়েছে। তবে দেউলিয়াত্ব আবেদনের পরিমাণ এখনো প্রাক-কভিড স্তরের নিচে রয়েছে। ডাটা ফার্ম এপিক এএসিইআরের তথ্যানুযায়ী, বিদায়ী বছরে ব্যক্তিগত ও বাণিজ্যিক মিলিয়ে মোট দেউলিয়াত্বের আবেদনের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ১৮৬ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।
আর্টিকেল ১১-এর অধীনে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো দেউলিয়াত্বের আবেদন করে। এর মাধ্যমে কোম্পানি পুনর্গঠন করে আর্থিক সমস্যার সমাধান করা হয়।
বাণিজ্যিক দেউলিয়াত্বের আবেদনের সংখ্যা ২০২২ সালের ৩ হাজার ৮১৯ থেকে ৭২ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৬৯-এ দাঁড়িয়েছে। অন্যদিকে ব্যক্তিগত দেউলিয়াত্বের আবেদন সংখ্যা ২০২২ সালের ৩ লাখ ৫৬ হাজার ৯১১ থেকে ১৮ শতাংশ বেড়ে ৪ লাখ ১৯ হাজার ৫৫৫-এ দাঁড়িয়েছে।
ডিসেম্বরে মোট ৩৪ হাজার ৪৪৭টি দেউলিয়াত্বের আবেদন জমা পড়েছে, নভেম্বরে যা ছিল ৩৭ হাজার ৮৬০টি। তার পরও ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৩ সালের ডিসেম্বরে দেউলিয়াত্বের আবেদন বেড়েছে ১৬ শতাংশ।
যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন বাড়লেও ২০১৯ সালের তুলনায় তা অনেক কম। সে বছরে মোট ৭ লাখ ৫৭ হাজার ৮১৬টি দেউলিয়াত্বের আবেদন জমা পড়েছিল। তবে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালেও দেউলিয়াত্বের আবেদন বাড়তে পারে।
এপিকের মাইকেল হান্টার জানান, গত বছর দেউলিয়াত্ব আবেদন সংখ্যা বেড়েছে। এটি প্রত্যাশিত। তবে মহামারীর সময়ে প্রণোদনা কর্মসূচি শেষ হওয়া, উচ্চ সুদহার, ঋণ পরিশোধ কমে আসা ও গৃহঋণ বেড়ে যাওয়ায় ২০২৪ সালেও দেউলিয়াত্বের আবেদন বাড়বে বলে আশঙ্কা রয়েছে।
নিউইয়র্ক ফেডের তথ্যানুযায়ী, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের গৃহ ঋণের পরিমাণ ১৭ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে তা প্রাক-মহামারী স্তরের নিচে রয়েছে।
গত দুই বছরে মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ফেডারেল রিজার্ভের আগ্রাসী সুদহার বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পরিবারগুলো আর্থিক চাপের সম্মুখীন হয়েছে। তবে ২০২৩ সালের শেষে ফেডারেল রিজার্ভ সুদহার বৃদ্ধির চক্রের সমাপ্তি করার আশায় সামগ্রিক আর্থিক পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছে। কর্মকর্তারা এখন আশা করছেন, ফেডারেল রিজার্ভ অর্থনীতিকে চাঙ্গা করতে চলতি বছর সুদহার কমানো শুরু করবে।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
