যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণে সোমবার শেষ মুহূর্তের প্রচার চালিয়েছেন কংগ্রেসের প্রার্থীরা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যে উত্তেজনা বেড়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে তাদের চ্যালেঞ্জ বেশি।
কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প প্রশাসনের ওপর ডেমোক্র্যাটদের নজরদারি ও তদন্তের সুযোগ বাড়বে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা সুপ্রিম কোর্টসহ ফেডারেল আদালতে ট্রাম্পের মনোনীত বিচারকদের নিয়োগও আটকে দিতে পারবে।
নির্বাচনের আগে রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, কংগ্রেস নির্বাচনে ৪৬ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন। রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ।
এদিকে আগাম ভোটেও রেকর্ড হয়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গবেষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত সরাসরি ও ডাকযোগে ৫ কোটি ৭০ লাখ ভোট পড়েছে। ২০২২ সালের পুরো মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট পড়েছিল ৪ কোটি ৫০ লাখ।
মিশিগানে উত্তেজনা
মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মধ্যে সিনেটের লড়াই ঘিরে উত্তেজনা বেড়েছে। চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হবেন।
ডেমোক্র্যাট প্রাথমিক নির্বাচনে এল-সায়েদের কাছে হেরে যাওয়া কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেনস রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন দেওয়ার পর এই প্রতিদ্বন্দ্বিতা আরও উত্তপ্ত হয়। এর জবাবে এল-সায়েদের প্রচার শিবির জানিয়েছে, রোববার এক দিনেই তারা ২৪ লাখ ডলার অনুদান পেয়েছে।
এল-সায়েদ মিশিগানে জন্ম নেওয়া মিসরীয় বংশোদ্ভূত মুসলিম। ট্রাম্প ও অন্য রিপাবলিকান নেতারা তার যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাকে সন্ত্রাসীদের সমর্থক বলে অভিযোগ করেছেন। এল-সায়েদ এসব অভিযোগের প্রতিবাদ করেছেন।
সোমবার প্রচারে রজার্স এল-সায়েদকে ‘চরমপন্থী’ বলে আখ্যা দেন। অন্যদিকে এল-সায়েদ বিভিন্ন বিভাজন দূর করে ঐক্য গড়ার আহ্বান জানান।
আলাস্কায় নির্বাচনী বিরোধ
আলাস্কায় সিনেট নির্বাচন ঘিরেও আইনি বিরোধ তৈরি হয়েছে। রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান অল্প ভোটে হেরে গেলে নির্বাচনের ফল অনুমোদন আটকে দেওয়ার আবেদন করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। একই নামের আরেক প্রার্থী ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র ব্যালটে থাকায় ভোটাররা বিভ্রান্ত হতে পারেন—এমন যুক্তি দিয়েছিল তারা। তবে রোববার এক ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দেন।
ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার প্রচার শিবিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলিভান জুনিয়রকে নির্বাচনে নামানোর অভিযোগ উঠেছে। পেলটোলা ও সুলিভান জুনিয়র দুজনই এ অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে সুলিভান জুনিয়রকে অনুদান দেওয়া এক সমর্থক জানিয়েছেন, এ বিষয়ে শুক্রবার এফবিআইয়ের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে এ বিষয়ে এফবিআই কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
