যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়?
প্রকাশিত: ১০ জুন ২০২৫
ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেলেস ধ্বংস হয়ে যেত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ক্যালিফোর্নিয়ায় সহিংস, উসকানিমূলক দাঙ্গা মোকাবিলার জন্য ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার ছিল। আমরা যদি এমনটা না করতাম, তা হলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত।’ খবর সিএনএনের
অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। বিক্ষুব্ধরা গাড়িতে আগুন দিয়েছে।
সাধারণত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল গার্ড মোতায়েন করে যুক্তরাষ্ট্র সরকার৷ তবে ভিন্ন পরিস্থিতিতেও এই বাহিনীকে মোতায়েন করা হতে পারে৷
ন্যাশনাল গার্ড কী?
ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর রিজার্ভ বাহিনীর অংশ। এটি দুটি শাখায় বিভক্ত: আর্মি ন্যাশনাল গার্ড এবং এয়ার ন্যাশনাল গার্ড। ১৯০৩ সালে মিলিশিয়া আইন অনুযায়ী এটি গঠিত হয়। বর্তমান কাঠামো নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের মাধ্যমে।
ডিফেন্স ম্যানপাওয়ার ডেটা সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের হিসাবে ন্যাশনাল গার্ডে প্রায় ৪ লাখ ১৯ হাজার রিজার্ভ সদস্য কর্মরত। এর মধ্যে প্রায় ৯ হাজার ৫০০ সদস্য পুয়ের্তো রিকো, গুয়ারাম ও ভার্জিন আইল্যান্ডসের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মোতায়েন (২০১৭ সালের তথ্য)।
ন্যাশনাল গার্ড কোথায় মোতায়েন হয়?
ন্যাশনাল গার্ডের দায়িত্ব বহুবিধ। এটি প্রায়ই দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করে। সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এই বাহিনী মোতায়েন করা হয়। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার সময় ৫০ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য নিউ অরলিন্সে উদ্ধার তৎপরতা, সরিয়ে নেওয়া এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে নিয়োজিত ছিলেন।
ভূমি নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও এটি মোতায়েন হতে পারে। ২০২১ সালের ৬ জানুয়ারির মার্কিন কংগ্রেস ভবন দখলের ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা নিশ্চিতে ২৫ হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছিল। ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে হওয়া বিক্ষোভে বহু অঙ্গরাজ্যে স্থানীয় পুলিশের সহায়তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।
এছাড়া, ন্যাশনাল গার্ড বিদেশে সামরিক অভিযানে অংশ নিতে পারে, যেমন ইরাক ও আফগানিস্তান যুদ্ধে।
ন্যাশনাল গার্ডের কমান্ড কার হাতে?
ন্যাশনাল গার্ড সদস্যরা যখন কোনো অঙ্গরাজ্যের অভ্যন্তরে মোতায়েন থাকেন, তখন সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর তাদের কমান্ডার হন। তবে যখন পুরো দেশের ক্ষেত্রে মোতায়েন করা হয়, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভর্নর গ্যাভিন নিউজমের অনুমতি ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন। তিনি এই পদক্ষেপের পক্ষে জাতীয় নিরাপত্তার কারণ দেখান।
এ নিয়ে গভর্নর নিউজম অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ‘ইচ্ছাকৃতভাবে’ উত্তেজনা বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে।
ন্যাশনাল গার্ডে কে যোগ দিতে পারে?
সাধারণভাবে যুক্তরাষ্ট্রের সব নাগরিক ন্যাশনাল গার্ডে যোগ দেওয়ার যোগ্য। তবে তাদের নির্দিষ্ট শারীরিক, মানসিক ও আইনি যোগ্যতা পূরণ করতে হয়। অধিকাংশ সদস্য খণ্ডকালীন হিসেবে সেবা দেন, তবে কিছু সদস্য পূর্ণকালীনও থাকেন।
যেসব সেনাসদস্য নিয়মিত সামরিক বাহিনীতে সেবা শেষ করেছেন, তারা অতিরিক্ত প্রশিক্ষণ ছাড়াই ন্যাশনাল গার্ডে যোগ দিতে পারেন।
আরেকটি পথ হলো সরাসরি ন্যাশনাল গার্ডে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়া। এ ক্ষেত্রে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়।
ন্যাশনাল গার্ডের সাধারণ দায়িত্বের মধ্যে রয়েছে মাসে একবার এক সপ্তাহান্তের অনুশীলন এবং বছরে দুই সপ্তাহের প্রশিক্ষণ। একেক সদস্য সপ্তাহান্তের দায়িত্ব পালনের জন্য ২০০ থেকে ৬০০ মার্কিন ডলার (১৭৫-৫২৫ ইউরো) পর্যন্ত ভাতা পান। এ ছাড়া, তাদের আবাসন, খাদ্য, শিক্ষা সহায়তা ও স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয়। দীর্ঘমেয়াদি সেবার জন্য পেনশন সুবিধাও দেওয়া হয়।
ডয়চে ভেলে
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
