যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
প্রকাশিত: ১১ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—তিন দেশের যৌথ আয়োজনে ইতিহাসে প্রথমবারের মতো বসছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। তবে মাঠের খেলা গড়ানোর আগেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে মাঠের বাইরের নানা বিতর্ক। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি ও রাজনৈতিক মারপ্যাঁচে টুর্নামেন্টের সার্বিক আবহ কিছুটা হলেও ক্ষুণ্ণ। এমন উত্তপ্ত পরিস্থিতিতেও অবশ্য নিজের অবস্থানে অনড় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে সহ-আয়োজক হিসেবে বেছে নেওয়া নিয়ে তাঁর মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক আগে মেক্সিকোয় এক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে ফিফা প্রধান মূলত সংস্থার সিদ্ধান্তকেই রক্ষা করলেন। সংবাদ সম্মেলনে এক আফ্রিকান সাংবাদিকের প্রশ্ন ছিল—সবচেয়ে বেশি বিতর্ক ও জটিলতা যেখানে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, সেখানে দেশটিকে সহ-আয়োজক করা নিয়ে ফিফা কোনো অনুশোচনায় ভুগছে কি না?
জবাবে ইনফান্তিনো সরাসরি বলেন, ‘না, আমি কোনো কিছুর জন্যই অনুশোচনা করি না। গত ৩০ বছর ধরে আমি বড় বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করছি। তাই যেকোনো সমস্যা বা জটিলতা মোকাবিলা করতে আমি অভ্যস্ত। এমন বিশাল মাত্রার একটি টুর্নামেন্টে সমস্যা থাকবে—এটাই স্বাভাবিক।’
এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি ও ভূরাজনৈতিক অবস্থান। যুক্তরাষ্ট্রের কড়া নিয়মের বেড়াজালে পড়ে সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরতানকে ‘নিরাপত্তা ঝুঁকির’ অজুহাতে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। একজন ম্যাচ অফিশিয়ালের সঙ্গেেে এমন আচরণে ফিফার ভেতরে-বাইরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনার রেশ ধরে ইরান দলের ওপর যুক্তরাষ্ট্রের একচোখা নজরদারি ও নানামুখী চাপ নিয়েও টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভিসা জটিলতা, সোমালিয়ান রেফারি ও ইরান প্রসঙ্গ নিয়ে ফিফা প্রধান বলেন, ‘সমস্যাগুলো শুধু এক পক্ষ থেকে নয়। কিছু আসছে যুক্তরাষ্ট্র থেকে, কিছু কানাডা কিংবা মেক্সিকো থেকেও আসছে। তবে আমরা কোনো দেশের সরকার কিংবা পুলিশ প্রশাসনের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। ফিফা একটি ক্রীড়া সংস্থা এবং আমরা আলোচনার মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সবশেষে মাঠের বাইরের এসব বিতর্ক ভুলে ফুটবল বিশ্বকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইনফান্তিনোর বক্তব্য, ‘আপনারা যদি সমালোচনা করতে চান, তবে আমাকে করুন—তাতে সমস্যা নেই। কিন্তু ফুটবলের খাতিরে বিশ্বকাপের একতাকে তুলে ধরুন, যাতে আমরা বিশ্বকে এক সুতোয় বাঁধতে পারি।’
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
