ম্যাকার্থির অপসারণ, অনিশ্চয়তায় ইউক্রেনের প্রতি মার্কিন সহযোগিতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির ঐতিহাসিক অপসারণের ফলে ইউক্রেনের জন্য মার্কিন সহযোগিতা আরও অনিশ্চয়তা পড়েছে। সম্প্রতি শাটডাউন এড়াতে সরকারের তহবিল বিল থেকে ইউক্রেনের জন্য সহযোগিতা বাদ দেওয়ার পর পৃথক বরাদ্দের জন্য রিপাবলিকান স্পিকারের ওপর নির্ভর করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার জো বাইডেন বলেছিলেন, যেকোনও পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বাধাগ্রস্ত হওয়া উচিত না। তিনি প্রত্যাশা করছেন ইউক্রেনকে সহযোগিতায় পৃথক বিল উত্থাপনের প্রতিশ্রুতি রাখবেন ম্যাকার্থি।
ন্যাটোর সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাউয়ের বলেছেন, কিয়েভের পক্ষে সমর্থন জোগাড় করার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে। গোলাবারুদের ঘাটতি স্পষ্ট হচ্ছে। ইউক্রেন প্রতিদিন হাজারো গোলাবর্ষণ করছে। এগুলোর বেশিরভাগ ন্যাটো থেকে দেওয়া।
মঙ্গলবার হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্র যে শেষ পর্যন্ত ইউক্রেনকে আরও সহযোগিতা দিতে পারবে, এই বিষয়ে তারা আত্মবিশ্বাসী, ম্যাকার্থির স্পিকারশিপের পরিণতি যাই হোক না কেন। কিন্তু তিনি অপসারিত হওয়ার পর সম্ভাব্য নতুন স্পিকার নিয়ে শুরু হয়েছে আলোচনা।
রাজনৈতিক গোষ্ঠী ডিফেন্ডিং ডেমোক্র্যাসি টুগেদার ইউক্রেনকে সমর্থনকারী মার্কিন প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকার পদপ্রার্থীদের ইউক্রেনের প্রতি সহযোগতিামূলক অবস্থানের ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে। এতে প্রার্থীদের ‘এ’ থেকে ‘এফ’ আদ্যক্ষরে তাদের নম্বর দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রতি সর্বোচ্চ সমর্থন ‘এ’ দ্বারা প্রকাশ পেয়েছে।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের দ্বিতীয় শীর্ষ নেতা স্টিভ স্ক্যালিজকে অনেক ধরে স্পিকারের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে মনে করা হচ্ছে দীর্ঘ দিনধরে। তিনি পেয়েছেন ‘বি’। যা ম্যাকার্থির ‘মাইনাস বি’-এর চেয়ে একধাপ বেশি। তবে ম্যাকার্থিকে অপসারণে নেতৃত্ব দেওয়া কট্টরপন্থি রিপাবলিকান ম্যাট গেটজ পেয়েছেন ‘এফ’। তিনি বলেছেন স্ক্যালিজকে সমর্থন করবেন।
প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ার জিম জর্ডান ও কট্টরপন্থি উদীয়মান তারকা বায়রন ডোনাল্ডসও পেয়েছেন ‘এফ’। রিপাবলিকান হুইপ টম এমার পেয়েছেন সর্বোচ্চ ‘এ’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর দেশটিকে ১১৩ বিলিয়ন ডলার মূল্যের সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাটের সংখ্যাগরিষ্ঠতা থাকা সিনেটের নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য একটি বিল প্রস্তাব করা হবে।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সামরিক জোট ও মিত্র দেশেগুলোর নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন বাইডেন। তার আলোচ্য বিষয় ছিল ইউক্রেনের জন্য সমন্বিত সমর্থন অব্যাহত রাখা। এমন সময় তিনি এই আলাপ করলেন যখন আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের প্রতি পশ্চিমাদের সমর্থন দুর্বল হতে শুরু করেছে।
এই সপ্তাহে শুরুতে ম্যাকার্থির বিরুদ্ধে গেটজ অভিযোগ তুলেছিলেন বাইডেনের সঙ্গে একটি গোপন সমঝোতার বিষয়ে। যে সমঝোতার আওতায় ইউক্রেনের প্রতি সহযোগিতা জারি রাখতে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। তবে ম্যাকার্থি এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনি বাইডেন প্রশাসনের কাছ থেকে আরও তথ্য চেয়েছিলেন।
জুলাই মাসে বাইডেন কংগ্রেসের কাছে ইউক্রেনের জন্য ২৪ বিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদনের আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেন সমর্থক রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা আশা করছিলেন সরকারের ব্যয় বিলের অংশ হয়ে এটি আইনে পরিণত হবে।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
