‘মেধাশ্রম আইন’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য ‘মেধাশ্রম আইন’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ আইন প্রণয়নে খসড়া তৈরির জন্য সম্প্রতি ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিটিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম) রেজাউল হককে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যদের আগামী ছয় মাসের মধ্যে প্রস্তাবিত আইনের একটি খসড়া শ্রম সচিবের কাছে দাখিল করতে হবে।
অতিরিক্ত সচিব (শ্রম) রেজাউল হক বলেন, এ ধরনের আইন আমাদের জন্য একেবারে নতুন। তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যারা কায়িক শ্রম দিয়ে নয় মেধা দিয়ে কাজ করে যাচ্ছে, তাদের অধিকার রক্ষা করতে হবে। তাদের তো আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। সেজন্যই মেধাশ্রম আইন করা হবে।
তিনি বলেন, আগামী দু-এক সপ্তাহের মধ্যে কমিটির প্রথম সভা আহ্বান করা হচ্ছে। এরপর আমরা মেধাশ্রমের সঙ্গে আর কারা সংশ্লিষ্ট, তাদের খুঁজে বের করে মতামত নেব। আইটি বিশেষজ্ঞদেরও পরামর্শ নেব। আমরা কাজটা শুরু করতে চাই।
রেজাউল হক বলেন, কায়িক শ্রমের ক্ষেত্রে শ্রমঘণ্টা, মজুরি, ছুটিসহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলো মেধাশ্রমের প্রেক্ষাপটে কী হবে, তা নতুন আইনে তুলে ধরা হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আমাদের একটা শ্রম আইন আছে, ট্র্যাডিশনালি শিল্পে কায়িক শ্রম যারা দিচ্ছেন, আইনটা তাদের জন্য। আইটি (তথ্যপ্রযুক্তি) ইন্ডাস্ট্রি আমাদের এখানে ধীরে ধীরে একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে। আইটি বিষয়টি এখন একটি ক্রস কাটিং বিষয়। কারণ অন্যান্য শিল্পের মধ্যে এটি আছে। পোশাক শিল্পে গেলেও আপনি দেখবেন, সেখানে আইটির একটি বড় ভূমিকা আছে।
তিনি বলেন, মেধাশ্রমের ধরনটা অন্যরকম। কায়িক শ্রমটা যেমন ঘণ্টা দিয়ে নির্ধারণ করা হয়, মেধাশ্রমটা সেখানে সম্ভব নয়। কারণ আপনি যখন গাড়িতে যাচ্ছেন তখনও হয়তো কাজটা করছেন। তাই এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে অবশ্যই ভিন্ন আইনের প্রয়োজন রয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম বলেন, আমাদের তথ্যপ্রযুক্তি খাত অনেক দূর এগিয়েছে। খাতটির সুষ্ঠু ব্যবস্থাপনায় মেধাশ্রম আইনটি হলে ভালো হয়। আইনটি করার মূল কাজ শ্রম মন্ত্রণালয়ের। আমরা তাদের সহযোগিতা দেব।
খসড়া প্রণয়ন কমিটিতে যারা আছেন
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন প্রতিনিধি, পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতরের একজন প্রতিনিধি, বাংলাদেশ কপিরাইট অফিসের একজন প্রতিনিধি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের (বেসিস) একজন প্রতিনিধি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) একজন প্রতিনিধি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন প্রতিনিধি, শ্রম অধিদফতরের মহাপরিচালকের একজন প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শকের একজন প্রতিনিধি, ঢাকা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. এস এম এনামুল হক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট।
কমিটি অন্যান্য দেশের (ভারত ও শ্রীলংকা) এ সংক্রান্ত আইনের কপি সংগ্রহ ও পর্যালোচনা করবে। এছাড়া দেশে প্রচলিত অন্যান্য সংশ্লিষ্ট আইন যেমন- ট্রেড মার্কস আইন, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন, পেটেন্ট ও ডিজাইন আইন, কপিরাইট আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি পর্যালোচনা করবে এ কমিটি।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
