বনানী অগ্নিকাণ্ড
মৃত্যুকূপে ৬ ঘণ্টা
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯
চারদিকে ধোঁয়া আর ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছিল না। মাত্র ১০ মিনিটের ব্যবধানেই পুরো এফআর টাওয়ার আচ্ছন্ন কালো ধোঁয়ায়। সে কারণে ভবনের প্রতিটি তলা থেকে বের হয়ে আসা ছিল প্রায় অসম্ভব।
টানা ৬ ঘণ্টার বর্ণনায় উঠে এসেছে ভয়ার্ত সব মুহূর্ত। কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ২২ তলা ফারুক রূপায়ন (এফএঅর) টাওয়ারের ১৭ তলায় থেকে উদ্ধার হওয়া এক নারী ৬ ঘণ্টার অগ্নিযুদ্ধের কিছু খণ্ডচিত্র তুলে ধরেন।
বৃহস্পতিবার ভবনটির ষষ্ঠ তলায় সূত্রপাত হওয়া এ ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু হয়। অসংখ্য মানুষ আহত হন। আর সেখান থেকে কোনো রকমে জীবন নিয়ে ফেরেন সোনিয়া পারভিন (৩৯)। আমরা নেটওয়ার্কস লিমিটেডের ক্রেডিট কন্ট্রোল ম্যানেজার পারভিন জানান, আমরা ওই সময় একটা বিভাগীয় মিটিং করছিলাম। হঠাৎ জানালা দিয়ে দেখলাম কালো ধোঁয়া বের হচ্ছে। সবাই দৌড়ো দৌড়ি শুর করল। লক্ষ্য করলাম আমাদের ভবনেই লেগেছে আগুন। সঙ্গে সঙ্গে আমি অন্য সহকর্মীদের সঙ্গে অফিস থেকে বের হয়ে সিঁড়ির কাছে যাই। সেখানে অসংখ্য মানুষের আর্তচিৎকার শুনতে পাই। কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল সিঁড়িটি।
তিনি জানান, মাত্র ১০ মিনিটের ব্যবধানে পুরো ভবনটি ধোঁয়ায় ভরে যায়। আমরা ছাদে চলে যাই। প্রায় ৫০ জনের মতো আমরা ছাদে উঠতে সক্ষম হই। কিন্তু ধোঁয়ার কারণে সেখানেও বেশি সময় টিকে থাকা সম্ভব ছিল না। পরে জীবনের ঝুঁকি নিয়ে লাফিয়ে পাশের ভবন আহমেদ টাওয়ারে ছাদে যান সবাই। সেখান থেকে কোনো মতে নিচে নামতে সক্ষম হন পারভিন।
তিনি আরো জানান, অনেককে ভবনের জানালা ভেঙে লাফ দিতে দেখেছেন। তাদের ছাদে যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে, জানালা ভেঙে লাফিয়ে পড়তে হয়েছে। কি হয়েছে তাদের ভাগ্যে সেটা জানেন না তিনি। তবে সেসব দৃশ্য এখনো কাঁপায় তাকে।
এফআর টাওয়ারে আগুনে আটকা পড়া মানুষগুলো দুটি উপায়ে বাঁচার চেষ্টা করেছেন- কেউ ছাদে গিয়ে আশ্রয় নেন। কেউ জানালা ভেঙে পাশের ভবন আহমেদ টাওয়ারে যাওয়ার চেষ্টা করেন।
আগুন লাগার পর মাত্র ১৫ মিনিট পর্যন্ত ছাদে যাওয়া সম্ভব ছিল। অর্থাৎ বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার পর ১টার পর আর ছাদে যাওয়া সম্ভব ছিল না জানান পারভিন। তিনি বলেন, এরপর সিঁড়িতে ধোঁয়ার মাত্রা এতটাই ছিল যে আর উপরের দিকে যাওয়া সম্ভব ছিল না।
তিনি আরো জানান, তাদের ফ্লোরে ৬৫ জন কর্মী থাকলেও চারজন বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস বিকেল ৩টা ৪৫ মিনিটে তাদের উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন।
২২ তলা এফআর টাওয়ারে প্রায় দেড় ডজনেরও বেশি বিভিন্ন অফিস থাকলেও কোনো জরুরি নির্গমন পথ ছিল না বলে দাবি পারভিনের। তিনি বলেন, এখানে প্রায় সাত বছর ধরে কাজ করছি। কয়েক বছর আগে ভূমিকম্পের সময়ও এমন অভিজ্ঞতা হয়েছিল.. তখনও আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছিলেন।
অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে মরণকূপ থেকে বেচে আসা সুশান্ত রায়। তিনি ডেইলি বাংলাদেশকে জানান, স্রষ্টাকে ধন্যবাদ যে বেঁচেছি। আমি ১৭তম ফ্লোরে যখন আটকে পড়েছিলাম, তখন ভেবেছিলাম, এটাই বোধহয় শেষ… আর হয়তো বেঁচে ফিরতে পারব না…। কালো ধোঁয়া ও অক্সিজেন স্বল্পতায় শ্বাসও নেয়া যাচ্ছিল না।
সুশান্ত বলেন, ভবনের জানালার কাঁচগুলো ভেঙে ফেলি। সহায়তার জন্য হাত নেড়ে চিৎকার করতে থাকি। একবার ভেবেছিলাম লাফ দেব, তখনই অনেককে তার বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে যেতে দেখলাম। এবার পেয়ে বসলো পড়ে মরার ভয়। ভাবলাম লাফিয়ে না পড়ে এভাবেই থাকি, যদি ফায়ার কর্মীরা পৌঁছাতে পারেন, তবে তো প্রাণে বাচঁবো। ঠিক তাই। পরে সুশান্ত ফায়ার কর্মীদের সহায়তায় মই বেয়ে নামেন। কিন্তু অনেকেই তা পারেননি। ছিটকে পড়েছেন নীচে।
মেয়ে আমার আগুনের মধ্যে পুড়ছে, আর আমি নিচে দাঁড়িয়ে দেখছিলাম; কিছুই করতে পারিনি! দুপুরে প্রথমে টিভিতে দেখি বনানীর এফআর টাওয়ারে আগুন। আমার কলিজার টুকরা যে এখানে, ১২ তলায় দারাজ গ্রুপে চাকরি করে। সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন দেই। ফোন আর বাজে না! আরেক মেয়েকে সঙ্গে নিয়ে ছুটে আসি বনানী। রাস্তায় লাখ লাখ মানুষের ভিড় ভেতরে ঢুকতে পারি না!
এভাবেই কাঁদতে কাঁদতে বনানীর এফ আর টাওয়ারের আগুনে নিখোঁজ মেয়ের বর্ণনা দিচ্ছিলেন তার মা। ওই সময় ভবনটির জ্বলন্ত ১২ তলায় অর্পা।
অর্পার মা আরো বলেন, সময় কাটছে। অর্পা নামের কেউ বেঁচে আছে, না উদ্ধার হয়েছে? কিছুই জানি না। পরে ট্রলিটি যখন বিকেল ৪টার দিকে উপরে ওঠে তখন জানতে পারি, অর্পা নামের একজন আছে। তারা জানায়, পরের বার উঠে নামানো হবে তাকে। এর মধ্যে আধা ঘণ্টা কেটে গেলো। দেখি, আগুন আরো বাড়ছে। কলিজা ফেটে চিৎকার করে উঠি, এই বুঝি শেষ। একটা মেশিন ১২ তলায় উঠতে এতো সময় লাগে? অর্পা আর নেই। চিৎকার করতে থাকি, আর দোয়া পড়ি।
এভাবেই উৎকণ্ঠার মধ্যে কেটে গেলো কয়েক ঘণ্টা। বিকেল সাড়ে চারটার পর অর্পাকে অক্ষত নামালো উদ্ধার কর্মীরা। পরে উপলব্ধি করলাম, উদ্ধার কর্মীদের নিরন্তর প্রচেষ্টায় আমার মেয়েকে মৃত্যুর দুয়ার থেকে ফিরে পেলাম।
এক তরুণীকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনেন ফায়ার কর্মী। এক ফায়ার যোদ্ধার পিঠের ওপর চড়ে জীবনমৃত্যুর দুয়ার ছুঁয়ে এলেন তিনি। মৃত্যুর কতটা কাছ থেকে ফিরলেন তা বোঝা যায় তার কান্নায়। বেঁচে গেছেন তবুও ফেলে আসা আতঙ্ক তখনও ভাসছে তার চোখেমুখে। ভয়ার্ত মুখে কাঁদছেন তিনি।
অগ্নিযোদ্ধা যারা নিজের জীবনের ঝুকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে একটুও পিছ পা হন না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) খন্দকার আবদুল জলিল। তিনি জানান, তখন তিনটি ল্যাডার ইউনিট দিয়ে আগুন নেভানো হচ্ছিল। ওই তিনটির মধ্যে একটি ল্যাডার ইউনিটে নিয়ে যখন ১২ বা ১৩ তলায় পৌঁছান, তখন একটি মেয়ে বাঁচান-বাঁচান বলে কাঁদছিল। আমরা তাকে কিছুটা আগাতে বলি, সে জানায় হাঁটতে পারছেন না, তার পায়ে আঘাত রয়েছে। সে শুধু একটি কথাই বলছিল ‘আমার মা নিচে, মায়ের কাছে যাব।’
উপায় অন্তর না দেখে, ঝুঁকি নিয়ে ল্যাডার থেকে লাফিয়ে ভেতরে যান জলিল। বাঁচাতে হবে মেয়েটিকে। আগুনের তাপ ছুঁয়ে দৌড়ে গিয়ে ওই তরুণীকে নিজের কাঁধে তুলে নেন আব্দুল জলিল। এ সময় সে খুব কান্নাকাটি করছিল। আমি তাকে হালকা করার জন্য জিজ্ঞাসা করি, কী করেন? সে জানায় চাকরি। এরপর তার বাবা-মায়ের নাম জিজ্ঞাসা করলে সে বলে, আমার মা নিচে আছে।
ভয়াবহ আগুনে আটকা পড়া অনেকেই বাঁচার আকুতি জানিয়ে তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছেন। এমন একটি লাইভ করেছিলেন সেজুতি স্বর্ণা। লাইভ ভিডিওতে, সিড়ির জন্য আকুতি জানান তিনি এবং তার সঙ্গীরা। না হয় বাঁচতে পারবেন না।
এমন অজস্র ঘটনার জন্ম দিয়েছেন বনানীর আগুন স্পর্শ মৃত্যুকূপের আহতরা। নিহতদেরও আছে লোমহর্ষক স্মৃতি।
আগুন নিভে গেছে, সেই সঙ্গে নিভে গেছে অনেক তাজা প্রাণ। ভস্মীভূত হয়েছে শতাধিক পরিবারের অগণিত স্বপ্ন। দেশবাসী দেখেছেন বীর সেনাদের বীরত্ব। হয়তো অনেকেই পুরস্কৃত বা তিরস্কৃত হবেন। কিন্তু জীবন্ত মানুষের পুড়ে মরার নারকীয় দৃশ্যের শেষ হবে কবে?
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
