মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
লোকমুখে শোনা যায়, বৃহস্পতিবার মৃত ব্যক্তির আত্মা তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে আসে। এ ধারণাটি একেবারেই ভুল। মৃত ব্যক্তি বা মৃতের আত্মা কখনোই আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে আসে না।
সাধারণ মৃতরা রুহের জগতে থাকে। ঈমানদারদের রুহ থাকে ইল্লিয়্যিনে। ইল্লিয়্যিনের পরিচয় দিয়ে মুফাসসির সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ইল্লিয়্যিন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত একটি স্থান।
আর কাফেরের রুহ থাকে সিজ্জিনে। এটা জাহান্নাম নয় কিন্তু এখানের পরিবেশ জাহান্নামের মতোই। কবরের আজাব বলতে যা বুঝায়, তা এই সিজ্জিনেই হবে।
এ দুই জগতের অবস্থান সম্পর্কে আল্লাহতায়ালাই ভালো জানেন।
তবে যে কোনো সময় মৃত ব্যক্তির মাগফেরাতের দোয়া করলে সঙ্গে সঙ্গে তা মৃতের রুহে পৌঁছে দেওয়া হয়। নফল নেক কাজের সওয়াবও পৌঁছে দেওয়া হয়। বিশেষত দান-সদকার সওয়াব। দুনিয়ায় করে যাওয়া তার সদকায়ে জারিয়া, দ্বীনি ইলম প্রসারের ব্যবস্থা এবং সন্তানের নেক দোয়া মৃত্যুর পরও সবসময় তার রুহে পৌঁছুতে থাকে।
বৃহস্পতিবার আত্মা বাড়িতে আসার যে কথাটি শোনা যায় এর তাৎপর্য হলো- প্রতি বৃহস্পতিবার তথা জুমাপূর্ব রাতে কবরবাসীরা যে কোনো জিয়ারতকারীর অপেক্ষায় থাকে। কেউ যদি জিয়ারতে যায় কিংবা ঘরে বসেই সওয়াব পাঠায় তাহলে পুরা কবরবাসী আনন্দিত হয়। এমনও আছে কোনো মানুষ ঘনঘন যদি নিজ পিতা-মাতা বা আত্মীয়ের কবর জিয়ারতে যায়, তাহলে সঙ্গের কবরবাসীরা তার বাবা-মা বা আত্মীয়ের রুহকে জিজ্ঞেস করে আজ কি তোমার ছেলে, নাতি, ভাই, ভাতিজা বা আত্মীয়টি আসবে না, বা এখনও আসছে না কেন? কিংবা এ বৃহস্পতিবার এলো না কেন? তাহলে তো আমরাও তার দোয়ার বরকতে কবরে অনেক শান্তি পেতাম। এভাবে জুমার রাত দিন ২৪ ঘন্টার মধ্যে কিংবা সারা সপ্তাহ যখনই কেউ কবর জিয়ারত করে, দোয়া-দরুদ পড়ে আর সব ঈমানদার নারী-পুরুষের জন্য দোয়া করে তখন সবার মধ্যেই আনন্দের সাড়া পড়ে যায়।
এক হাদিসে আছে, মৃত ব্যক্তিরা সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষের মতো। যে একটা অবলম্বনের জন্য হা-হুতাশ করতে থাকে। যদি কোনো ডিঙ্গি বা কাঠের টুকরা পায় অথবা কোনো উদ্ধারকারী তাকে জাহাজে উঠায় তখন তার যেমন আনন্দ লাগে, মৃত ব্যক্তির জন্য দোয়াকারী, জিয়ারতকারী, সওয়াব রেসানীকারী (দোয়াকারী) লোকটিকে মৃতের তেমনই প্রিয় ও কাঙ্খিত বলে মনে হয়।
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
