মুসলিমদের ভোট পেতে ট্রাম্পের নতুন চমক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪
ইসরাইল ও গাজা নীতিতে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ কারণেই শনিবার (২৭ অক্টোবর) মিশিগানের প্রচার সমাবেশে কয়েকজন মুসলিম নেতাকে তার সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানান ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ডিয়ারবর্ন শহরের কাছাকাছি অবস্থিত ডেট্রয়েট শহরতলিতে অনুষ্ঠিত সমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা ভোটের ফলাফল একদিকে বা অন্যদিকে নিয়ে যেতে পারে।’ ডিয়ারবর্নকে গত বছর যুক্তরাষ্ট্রের প্রথম আরব সংখ্যাগরিষ্ঠ শহর ঘোষণা করা হয়।
ট্রাম্প তার ভাষণে জানান, তিনি এদিন মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন মিশিগানের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট নেতারা। এই নেতাদের একজন ইমাম বিলাল আলজুহাইরি ট্রাম্পকে শান্তির প্রার্থী হিসেবে বর্ণনা করেছেন।
আলজুহাইরি বলেন, আমরা মুসলিমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আছি কারণ তিনি শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন-যুদ্ধের নয়।
তিনি আরও বলেন, আমরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছি কারণ তিনি মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
মুসলিম সমর্থন টানতে এমনকি ট্রাম্প জনসমক্ষে গাজা যুদ্ধে ইসরাইলের পদক্ষেপের সমালোচনাও করেছেন। বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সামরিক বাহিনীকে দ্রুত কাজ শেষ করতে হবে।
তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও সমালোচনা করেছেন ইসরাইলকে যথেষ্ট সমর্থন না দেওয়ার জন্য। যদিও বর্তমান প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রেই ইসরাইলের সমালোচনা এড়িয়ে চলে এবং দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ করার কথা বিবেচনায় আনে না। অথচ ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মাসেই সাতটি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। দেশগুলো হলো- ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এই দেশগুলোর নাগরিকদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেন তিনি।
এছাড়া এই আদেশের অধীনে সিরিয়ান শরণার্থীদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় এবং চার মাসের জন্য সব শরণার্থীর প্রবেশ বন্ধ রাখা হয়। দীর্ঘ আদালত লড়াইয়ের পর ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিকভাবে টিকে যায়। তবে বাইডেন ২০২১ সালে শপথ গ্রহণের পরপরই এই আদেশগুলো বাতিল করেন।
ট্রাম্পের প্রচার শিবির গাজা যুদ্ধ এবং সাম্প্রতিককালে লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কারণে আরব আমেরিকান এবং মুসলিমদের ক্ষোভ কাজে লাগাতে চেয়েছে। তারা বাইডেন ও হ্যারিসের সমালোচনা করে বলেছে, ট্রাম্প শান্তি আনতে সক্ষম হবেন এবং দাবি করেছেন যে ডেমোক্র্যাটরা ইসরাইল সমর্থকদের পক্ষে যথেষ্ট সমর্থন দিচ্ছে না।
অবশ্য মুসলিম ভোটারদের সমর্থন পেতে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে হ্যারিস বলেছেন, তিনি দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে। ফ্লিন্টে একটি সংক্ষিপ্ত বৈঠকে আরব আমেরিকান নেতারা কমলাকে অনুরোধ জানান যাতে তিনি বাইডেন প্রশাসনের নীতি থেকে কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। এর কয়েক ঘণ্টা পর মিশিগানের কালামাজুতে প্রচারণাকালে হ্যারিস তার বক্তৃতার শুরুতেই বাধার সম্মুখীন হন। এক প্রতিবাদকারী চিৎকার করে বলেন,‘গাজা যুদ্ধ আর নয়।’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
