মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
স্বাধীনতাবিরোধী শক্তি রুখে দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি ফের ক্ষমতায় আনতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ। ২৪ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘মুক্তিযুদ্ধের আদর্শে লালিত চট্টগ্রামের সাংবাদিক সমাজ’ আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা এ ঘোষণা দেন।
তারা বলেন, এবারের নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তি ক্ষমতায় ফিরে এলে দেশ অন্ধকারে চলে যাবে। দেশের অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে। তাই এই ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে আবারও ক্ষমতায় আনতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে। প্রগতিশীল সাংবাদিকরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. আফছারুল আমীন ও চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এমএ লতিফ।
প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করলেও বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে তারা। মুক্তিযুদ্ধের চেতনাধারীরা কখনো বিএনপির নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিতে পারে না।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের মিডিয়াকে বিবেচনায় নিতে হবে। দিন শেষে সাংবাদিকরা এ দেশের নাগরিক। আপনাদের সমর্থন সমাজে অনেক প্রভাব ফেলবে। চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের সমর্থন দেয়ায় সরকার গঠন সহজ হবে।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সাংবাদিকরা এ আয়োজনের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছেন- দেশ কোন পথে যাবে। বঙ্গবন্ধু কন্যা গণমাধ্যমকে শিল্পে পরিণত করেছেন। রাজনৈতিক সৎ সাহস আছে বলেই এতগুলো গণমাধ্যমের অনুমতি দিয়ে সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছেন। একজন রাজনৈতিক দার্শনিক হিসেবে তিনি নির্বাচন নিয়ে চিন্তা করছেন না, তিনি আগামী কয়েকটি প্রজন্মের কথা চিন্তা করছেন।
ডা. মো. আফছারুল আমীন বলেন, বার আউলিয়ার চট্টগ্রাম, বীরের দেশ চট্টগ্রামের সাংবাদিকরা যে সমর্থন দিলেন তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতীক নৌকাকে এগিয়ে নেবে। সাংবাদিকদের রাজপথে দেখলে ভোটাররা উদ্বুদ্ধ হবে। কেন্দ্রে আসবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত কবর রচিত হবে প্রতিক্রিয়াশীলদের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। আরো বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আলী আব্বাস, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ, হেলাল উদ্দিন চৌধুরী, জসিম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, স্বপন দত্ত, পঙ্কজ কুমার দস্তিদার, রফিকুল বাহার, এজাজ ইউসুফী প্রমুখ।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
