মিসাইল কেনা নিয়ে তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুশিঁয়ারি
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
রাশিয়ার কাছ থেকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ প্রযুক্তি কেনায় তুরস্ককে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
যুক্তরাষ্ট্র রাশিয়ার এই প্রযুক্তিটিকে মার্কিন যুদ্ধ বিমানের জন্য হুমকি হিসাবে দেখে থাকে। তাই অনেকদিন ধরেই তারা তুরস্ককে রুশ এই প্রযুক্তি কেনার ক্ষেত্রে হুশিঁয়ারি জানিয়ে আসছে বলে জানিয়েছে বিবিসি।
বুধবার এক বক্তব্যে তুরস্ককে ফের সতর্ক করে দিয়ে পেন্স বলেছেন, তুরস্ককে বেছে নিতে হবে যে, তারা কি গুরুত্বপূর্ণ ন্যাটো সদস্য হিসাবে থাকবে, নাকি এরকম দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়ে যৌথ নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে।
তুরস্ক জবাব দিয়েছে যে, ওই উন্নততর প্রযুক্তি কেনার ব্যাপারে এর মধ্যেই রাশিয়ার সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র আর ইউরোপের সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হওয়ার পর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আঙ্কারা। ২৯টি দেশ নিয়ে গঠিত ন্যাটো জোটের মধ্যে তুরস্ক দ্বিতীয় সর্বোচ্চ সামরিক শক্তির অধিকারী, যে জোট গঠিত হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলা করার জন্য।
মাইক পেন্স জার্মানিরও সমালোচনা করেছেন যে, দেশটি তাদের প্রতিরক্ষায় পর্যাপ্ত অর্থ খরচ করছে না। তবে এসব কথার ব্যাপারে কোন মন্তব্য করেনি মস্কো।
ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার দখল আর গুরুত্বপূর্ণ একটি মিসাইল চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার পর থেকে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্পর্কের অনেক অবনতি হয়েছে।
ন্যাটোর ৭০তম বর্ষপূর্তিতে মাইক পেন্স বলেছেন, 'তুরস্ককে অবশ্যই বেছে নিতে হবে। তারা কি ইতিহাসের সবচেয়ে সফল সামরিক জোটের গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে থাকতে চায় নাকি দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়ে সেই অংশীদারিত্বের সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে চায়, যা আমাদের জোটকে খাটো করবে?'
যুক্তরাষ্ট্র মনে করে, এস-৪০০ মিসাইল সিস্টেম মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। এর মধ্যেই ওয়াশিংটন তাদের এফ-৩৫ ফাইটার প্রোগ্রাম থেকে তুরস্ককে সাময়িক স্থগিত করেছে। ওই প্রযুক্তির বদলে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ন্যাটোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার ওই মিসাইল প্রযুক্তি ন্যাটোর অস্ত্রশস্ত্রের সঙ্গে খাপ খায় না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলূ বারবার বলেছেন যে, রাশিয়ার সঙ্গে ওই চুক্তিটি বাতিল করা সম্ভব নয়।
পরবর্তীতে এক টুইট বার্তায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই বেছে নিতে হবে তারা তুরস্কের বন্ধু হিসাবে থাকতে চায়, নাকি সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিয়ে পারস্পরিক বন্ধুত্বকে ঝুঁকিতে ফেলতে চায়।
আঙ্কারা জানিয়েছে, কুর্দি বিদ্রোহী আর ইসলামপন্থী জঙ্গিদের হুমকিতে থাকা তাদের দেশের প্রতিরক্ষার জন্য এস-৪০০ প্রযুক্তিটি বেশ সহায়ক হবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
