মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
প্রকাশিত: ৩ জুন ২০২৩
তালিকায় রয়েছে আমলা, পুলিশ, রাজনীতিক, ব্যবসায়ী
মনোয়ারুল ইসলাম
যুক্তরাষ্ট্র ৫১ জন বাংলাদেশির ভিসা বাতিল করেছে। এ কার্যক্রম গত তিন মাসের। যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাজনীতিক, আমলা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিল্পী। এদের সবার নামেই যুক্তরাষ্ট্রে আসার মাল্টিপল বা অন্য ভিসা মঞ্জুর করা ছিল। এদের বিরুদ্ধে মানবাধিকার লংঘন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান, রাজনীতিতে গডফাদার হিসেবে আচরণ প্রভৃতি অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পর্যায়ের একজন নেতাও এর মধ্যে রয়েছেন বলে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূতকে শিষ্টাচার বহির্ভূত ভাষায় আক্রমণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
সম্প্রতি ডিওএইচএস-এ মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলার ঘটনার পর আওয়ামী লীগের কয়েকজন নেতা তা সর্মথন করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তাদের মধ্যে দুই জনের ভিসা বাতিল হয়েছে। তাদেরকে দূতাবাস চিঠি দিয়ে ভিসা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আওয়ামী লীগের মধ্যমসারির এক নেতা মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়ার্ল্ড ব্যাংকে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আসার জন্য ভিসার আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার তাগিদ দিয়ে আগাম ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ মে এ ঘোষণা দেয়া হলেও বাইডেন প্রশাসন এ সিদ্ধান্ত নেয় এপ্রিলের প্রথম নাগাদ। বাংলাদেশ সরকারকে তা জানানো হয় ৩ মে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস সংখ্যা উল্লেখ না করে বেশ কিছু বাংলাদেশির ভিসা বাতিলের কথা স্বীকার করেছে। দূতাবাসের মূখপাত্র বলেছেন, যাদের ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে তাদের অবহিত করা একটি সাধারণ রীতি। তবে নির্বাচন প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের আগাম ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা অনুসারে এখনও কারও ভিসা আবেদন বাতিল করা হয়নি বলে তিনি জানান।
ভিসা বাতিল কিংবা ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা ব্যবস্থা হ্রাসের প্রতিশোধমূলক কিনা প্রশ্ন করা হলে দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের নতুন ভিসা নীতি ঘোষণার প্রেক্ষিত একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু। এ দেশটিতে মানুষ যেন গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র সেটাই দেখতে চায়।
এদিকে যুক্তরাষ্ট্রের আগাম ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা ও অনেকের ভিসা বাতিলের খবরে যুক্তরাষ্ট্র থেকে অস্বাভাবিক হারে বাংলাদেশে রেমিট্যান্স যাওয়া শুরু হয়েছে। গত বছর এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স গিয়েছিল ২.৮৭ বিলিয়ন ডলার। এ বছর উল্লেখিত দুই মাসে গিয়েছে ৩.০৫ বিলিয়ন ডলার। সিপিডি’র নির্বাহী পরিচালক মাহমুদা খাতুন বলেছেন, ট্রেন্ডটি আনইউজুয়াল। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখার বিষয়।
কমিউনিটিতে মানি একচেঞ্জ ব্যবসার সাথে জড়িত নিউইয়র্কের এক বাংলাদেশি ব্যবসায়ী বলেন, বৈধ পথের তুলনায় হুন্ডির মাধ্যমে কয়েক গুণ বেশি ডলার যাচ্ছে বাংলাদেশে। কার্যত গত কয়েক বছরে এই অর্থ বাংলাদেশ থেকেই এসেছিল। তা এখন আবার বাংলাদেশেই ফিরে যাচ্ছে। একটি অংশ যাচ্ছে কানাডা, মালয়েশিয়া কিংবা দুবাইয়ে। যে পথে এসেছিল, অর্থ আবার সে পথেই তারা নিয়ে যাচ্ছে। অর্থপাচারকারীরা আস্থার জায়গাটি হয়তো হারিয়ে ফেলছেন বলে তিনি মন্তব্য করেন।
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
