মার্কিন নাগরিক শিখ নেতাকে হত্যা চেষ্টা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
ভারতকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ভারতীয় চক্রান্ত উদঘাটিত হওয়ার পর বাইডেন প্রশাসন দিল্লিকে কড়া হুুঁশিয়ারি প্রদান করেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে এই হত্যাকান্ড সংঘটন চেষ্টার চক্রান্তের সাথে ভারত সরকারের জড়িত থাকার তথ্য বাইডেন প্রশাসনের হাতে এসেছে বলেও মোদি সরকারকে জানান হয়েছে।
গুরপাতবন্ত সিং পান্নুন নামের এই শিখ নেতার হত্যার চক্রান্ত ব্যর্থ করে দেয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এই কর্মকর্তারা তাদের পরিচয় প্রকাশ করতে চাননি। পান্নুন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক। তিনি শিখদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গ্রুপের নেতা।
গত বুধবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, পান্নুনকে হত্যা চক্রান্তের এই বিষয়টি তদন্তের জন্য হোয়াইট হাউস ভারতীয় সরকারের ওপর চাপ প্রদান অব্যাহত রেখেছে। এ প্রসঙ্গে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অড্রিয়েন ওয়াটসন বলেছেন, আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। যুক্তরাষ্ট্র সরকার এটি ভারত সরকারের কাছে উত্থাপন করেছে। সিনিয়ার মোস্ট কোন পর্যায়ে বিষয়টি আলোচনার জন্য পেশ করা হবে।
ভারত এই অভিযোগ সম্পর্কে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ওয়াটসন। ভারত বলেছে, এ ধরনের কার্যক্রম চালানো ভারতীয় নীতি নয়। ওয়াটসন বলেন, আমরা আশা করব ভারত এ ব্যাপারে আরো তদন্ত করবে। ভবিষ্যতে তাদের কাছ থেকে আমরা আরো কিছু জানতে পারব বলেই মনে করি। তিনি বলেন, আমরা আমাদের কথা ভারতকে জানিয়েছি। আমরা চাইব এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে খালিস্তানপন্থি শিখ নাগরিককে হত্যার ঘটনায় কানাডার সঙ্গে বিরোধে জড়ায় ভারত। কানাডায় বসবাসকারী শিখ নাগরিক হরদীপ সিং নিজ্জর খুন হয়েছিলেন গত জুন মাসে।
গত ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে শিখ নেতা হত্যার অভিযোগ আনেন। এমনকি ওই ঘটনায় বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলেও জানান ট্রুডো। সেই সঙ্গে ভারতকে তদন্তে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। যুক্তরাষ্ট্রও ভারতকে তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
তবে কানাডীয় প্রধানমন্ত্রীর ওই দাবি প্রত্যাখ্যান করে ভারত। নয়াদিল্লি পাল্টা দাবি করে যে, কানাডার কাছে যেসব তথ্য রয়েছে, তা ভারতকে দেওয়া হোক। পরবর্তীকালে ভারতের দাবি, কানাডা সে তথ্য পেশ করেনি। কানাডার অভিযোগ, তদন্তে সহযোগিতা নিয়ে ভারত কোনো আগ্রহ দেখাচ্ছে না।
এ নিয়ে একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভারত ও কানাডা। দেখা দেয় কূটনৈতিক সংকট। একে অপরের কূটনীতিক বহিষ্কারের পথে হাটে দেশ দুটি। ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে শীতলতা এখনো কাটেনি। তার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে একই ধরনের অভিযোগ পেল ভারত।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিকভাবে ভারতকে সতর্ক করার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় কৌঁসুলিরা নিউইয়র্কের একটি ডিস্ট্রিক্ট আদালতে একজন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগপত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গুরপতবন্ত সিং পান্নুন নামের এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
