মামলা নিষ্পত্তি বাড়াতে আদালত প্রশাসনের ভূমিকা অপরিহার্য
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯
মামলা নিষ্পত্তি বাড়াতে মামলা ব্যবস্থাপনা ও আদালত প্রশাসনের ভূমিকা অপরিহার্য বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। এ সময় মামলাজট নিরসন বিষয়ে আগামী এক মাসের মধ্যে বিচারপতিদের নিয়ে বসবেন বলে জানান তিনি।
দেশের সব আদালতে মামলার আধিক্যের জন্য জনসংখ্যা বৃদ্ধি প্রাথমিকভাবে দায়ী বলে মনে করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচারাধীন মামলার তুলনায় বিচারক সংখ্যা অপ্রতুল। তাই দিন দিন মামলাজট দ্রুত বাড়ছে।
সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) যৌথভাবে ‘ন্যাশনাল জাস্টিস অডিটের ফলাফল উপস্থাপন’ বিষয়ক ওই আলোচনা সভার আয়োজন করে।
লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, দেশে ১০ লাখ মানুষের বিপরীতে ১০ জন বিচারক; যেখানে যুক্তরাষ্ট্রে ১০৭, কানাডায় ৭৫, ইংল্যান্ডে ৫১, অস্ট্রেলিয়ায় ৪১ ও ভারতে ১৮ জন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে ৮৫ থেকে ৯০ শতাংশ মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে নিষ্পত্তি হয়, কেবল ১০ থেকে ১৫ শতাংশ মামলা বিচারের জন্য যায়।
‘অন্যদিকে বাংলাদেশে ১০ থেকে ১৫ শতাংশ মামলা বিচার পূর্ব সময়ে নিষ্পত্তি হয় এবং ৮৫ থেকে ৯০ শতাংশ মামলা বিচারের জন্য যায়, যা বড় ধরনের মামলাজট তৈরি করে।’
প্রধান বিচারপতি বলেন, মূলত বিচারাধীন বন্দীতে দেশের কারাগারগুলো অতিমাত্রায় পূর্ণ ও সেখানে সংখ্যাতিরিক্ত বন্দী। ব্যবহার ও কর্মপরিকল্পনাগত কারা সংক্রান্ত সমস্যা সমাধানে জিআইজেডের আর্থিক সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা অধিদফতর একসঙ্গে কাজ করছে।
জুডিশিয়াল রিফর্ম কমিটির সভাপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে আলোচনাসভায় অডিটের ফলাফল উপস্থাপনা করেন আন্তর্জাতিক পরামর্শক এরিক ক্যাডোরা। অন্যদের মধ্যে জিআইজেড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম (রুল অব ল) প্রমিতা সেনগুপ্ত ও জুডিথ হারবার্টসন বক্তব্য দেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে আইন মন্ত্রণালয় সম্পাদিত ন্যাশনাল জাস্টিস অডিটের তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। অডিটের তথ্যমতে, ৬৮ শতাংশ মানুষ আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় ন্যায়বিচার পাবেন বলে বিশ্বাস করেন।
‘তবে বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল হওয়া স্বত্বেও তাদের মধ্যে ৮৭ শতাংশ স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী। অর্থাৎ মাত্র ১৩ শতাংশ বিচারপ্রার্থীর প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থায় দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে আদালতে ৩৪ লাখ মামলার জট তৈরি হয়েছে। আরো বেশি বিচারপ্রার্থী প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার দ্বারস্থ হলে পরিস্থিতি আরো ভিন্ন হতে পারত।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফলাফল উপস্থাপনায় ২০১৬ থেকে ২০১৭ সালে মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচারাধীন মামলার প্রবৃদ্ধির হার ছিল ১৪ শতাংশ, দায়রা আদালতে এই হার ১৬ শতাংশ এবং হাইকোর্ট বিভাগে এই প্রবৃদ্ধির হার ৯ শতাংশ। এভাবে চলতে থাকলে ২০২২ সালে মুখ্য বিচারিক হাকিমের আদালত, দায়রা আদালত ও হাইকোর্ট বিভাগে পূর্বের বছরগুলো থেকে আগত মামলার পরিমাণ হবে যথাক্রমে ৭২ শতাংশ, ৮০ শতাংশ এবং ৯০ শতাংশ। এ অবস্থা থেকে উত্তরণে মামলা ব্যবস্থাপনায় বিশেষ পদক্ষেপ নিতে ওই উপস্থাপনায় উল্লেখ করা হয়।
উপস্থাপনায় দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে নিরাপত্তা ও সুরক্ষা খাতে সরকারের বরাদ্দকৃত ১০ হাজার কোটি টাকার ৭ শতাংশ আদালতগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে যথাযথ বাজেট বরাদ্দেও উপস্থাপনায় সুপারিশ করা হয়। জার্মান সরকারের কারিগরি সহায়তায় বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ওই পদ্ধতিগত নিরীক্ষণ ও সমীক্ষাটি সম্পন্ন হয়েছে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
