মনোনয়ন পত্র জমা দিয়েই রাহুলের রোড-শো
প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯
কেরালায় মনোনয়ন পত্র জমা দিলেন ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকাল পৌনে ১২টা নাগাদ দেশটির কেরালা রাজ্যের ওয়ানাড় জেলার কালপেট্টা জেলা কালেক্টরের কার্যালয়ে গিয়ে ‘ওয়ানাড়’ কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন তিনি। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আমেথির পাশাপাশি এই কেন্দ্র থেকে লড়াই করছেন রাহুল। এদিন সকালে মনোনয়ন জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন বোন ও দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা।
মনোনয়ন পত্র জমা দিয়েই বোনকে নিয়ে প্রচারণায় নেমে পড়েন রাহুল। হুড খোলা গাড়িতে করে ওয়ানাড়ে ‘রোড-শো’ করেন রাহুল। সাথে ছিলেন কেরালা কংগ্রেসের বিরোধী দলনেতা রমেশ চেনিথালা, রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমান চন্ডীসহ দলের রাজ্য নেতারা। হাজার হাজার কংগ্রেস কর্মীরাও অংশ নেয় এই রোড শোয়ে। কেরালায় কংগ্রেস ও তাদের জোট সঙ্গী ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-উভয় দলের পতাকা হাতে নিয়ে যেমন হাজির ছিলেন দলের কর্মী-সমর্থকরা তেমনি রাহুলকে স্বাগত জানাতে দুই পাশে সাধারণ মানুষের ঢলও ছিল চোখে পড়ার মতো।
রোড-শোয়ের সেই ছবি অনেকেই আবার মোবাইলে ধারণ করেন। রাহুলের রোড-শো কভার করতে গিয়ে হুড়োহুড়িতে পড়ে যান দুই সাংবাদিক। পরে তাদেরকে উদ্ধার করেন রাহুল নিজে। রোড-শো শেষের পরই রাহুল-প্রিয়াঙ্কা উভয়েই কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেন।
এদিকে মনোনয়ন জমা দেওয়ার পর গণমাধ্যমের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, কেরালায় একটা বার্তা নিয়ে এসেছি, তা হল ‘ভারত একটাই-সেটা উত্তর, দক্ষিণ পূর্ব বা পশ্চিম যাই হোক না কেন। আমার লক্ষ্য হল দক্ষিণ ভারতে একটা অনুভুতি আছে যে কেন্দ্রে মোদিজি এবং আরএসএস যেভাবে কাজ করছে সেটা দক্ষিণ ভারতের সংস্কৃতি ও ভাষার ওপর অত্যাচার। আমি জানি যে সিপিআইএম আমার বিরুদ্ধে লড়াই করবে, আমাকে নিশানা করবে কিন্তু আমি তাদের বিরুদ্ধে একটা কথাও বলবো না।
দক্ষিণ ভারতের সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে রাহুলের বিপক্ষে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে পিপি সুনীরকে এবং বিজেপি টিকিটে প্রার্থী হয়েছেন তুষার ভেল্লাপল্লি। যদিও এই আসন থেকে রাহুলের প্রার্থী হওয়ায় মোটেই খুশি হয়নি কেরালার বাম নেতৃত্ব। বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার আশঙ্কায় কংগ্রেসকে তোপ দেগেছে বামেরা। রাহুলকে উচিত শিক্ষা দিতে চায় তারা। বাম নেতৃত্ব রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেছে কীভাবে নির্বাচনে লড়াই করতে হয় তা এবার রাহুলকে শেখানো হবে। পাশাপাশি ভোটের ময়দানে একচুল জমিও ছাড়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তারা।
রাহুলের প্রার্থী হওয়ার পরই বিজেপি নেতারাও তোপ দেগেছে। তাদের অভিমত আমেথি কেন্দ্রে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই রাহুল ওয়ানেড়ে প্রার্থী হয়েছেন।
যদিও কোন সমালোচনাই গায়ে মাখছে না কংগ্রেস। রাহুলের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত তার দল। বিরোধীদের জবাবে রাহুলে নিজেই জানিয়েছিলেন, ওখানে অনেকেই আমাকে প্রার্থী হিসাবে দেখতে চাইছিলেন। দক্ষিণ ভারতের মানুষ মনে করেন বর্তমান সরকার তাদের অবহেলা করেছে। এখানকার মানুষ মোদিকে নিয়ে ভীতশ্রদ্ধ।
আগামী ২৩ এপ্রিল ওয়ানাড়ে লোকসভার ভোট, অন্যদিকে আমেথি-তে নির্বাচন আগামী ৬ মে। দেশজুড়ে গণনা আগামী ২৩ মে।
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
