মঈন চৌধুরী ডিস্ট্রিক্ট লিডার পদে পুনঃনির্বাচিত নির্বাচিত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১ আগস্ট ২০২৬
কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ পদে ষষ্ঠবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী। কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।
ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে তিনি কুইন্স ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব প্রদান, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরা এবং স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় সাধনে ভূমিকা পালন করবেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেস সদস্য এবং অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করবেন। কমিউনিটির প্রয়োজন ও প্রত্যাশা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা, জনকল্যাণমূলক আইন প্রণয়নের পক্ষে সমর্থন গড়ে তোলা এবং ডেমোক্রেটিক পার্টির নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী গুরুত্বপূর্ণ পদ, বিশেষ করে বিচার বিভাগ-সংশ্লিষ্ট পদে যোগ্য ব্যক্তিদের পক্ষে দলীয় পর্যায়ে মনোনয়নের প্রস্তাব ও সমর্থন প্রদানে তিনি ভূমিকা রাখবেন।
মঈন চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশা, জনসেবা এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। সমর্থকদের ভাষ্য অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার অনুমোদনপ্রাপ্ত প্রথম বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি।
তার পুনর্নির্বাচনের খবরে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন মেয়াদে তিনি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ আরও জোরদার করার পাশাপাশি অভিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ পদটি কুইন্স ডেমোক্রেটিক পার্টির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতৃত্বের পদ, যার মাধ্যমে দলীয় নীতি প্রণয়ন, কমিউনিটির প্রতিনিধিত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
