ভোট বানচালে আ’লীগের ২০ নেতাকে হত্যার ছক!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার অভিযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গতকাল শুক্রবার পুলিশ ১৫১ জনকে আটক করেছে। তাদের বেশির ভাগই বিএনপি ও জামায়াত-শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত।
আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বলছে, মূলত দুটি উদ্দেশ্য নিয়ে তারা গোপনে বৈঠক করছিল। প্রথমত, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পোশাক শ্রমিকদের উসকে দিয়ে তারা নির্বাচনে প্রভাব ফেলতে চায়। দ্বিতীয়ত, নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের ২০ নেতাকে হত্যা করে ভোট বানচালের পরিকল্পনাও আছে তাদের। আর এসব পরিকল্পনার অগ্রভাগে জামায়াত থাকলেও পেছনে আছেন বিএনপির স্থানীয় নেতারা।
১৫১ জনের মধ্যে ১০৩ জনকে আটক করা হয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। এর মধ্যে ফতুল্লার ‘পাগলা হাই স্কুল’ থেকে আটক করা হয় স্থানীয় জামায়াতের রোকন ইয়াসিন মাস্টারসহ ৪৯ জনকে। পাঁচ নারীসহ ৫৪ জনকে আটক করা হয় মাসদাইর ইসলামিয়া আদর্শ ফাজিল মাদরাসা থেকে। এ সময় ককটেলসহ বেশ কিছু উগ্রপন্থী বইপত্রও জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া গতকাল সদর মডেল থানার পুলিশ ১৩ জন, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ আটজন এবং বন্দর থানার পুলিশ ২৭ জনকে আটক করে।
তাদের মধ্যে অনেকেই নিরপরাধ বলে দাবি করেছে আটক ব্যক্তিদের স্বজনরা। পুলিশ জানিয়েছে, নিরপরাধ ব্যক্তিদের শনাক্ত করতে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তদন্তের পর আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যাদের আটক করা হয়েছে, তারা ‘জিনিয়াস বৃত্তি পরীক্ষা’র নামে গোপন বৈঠক করছিল। ওসি বলেন, ‘এই পরীক্ষা শুধু নারায়ণগঞ্জেই হয়। মোল্লা সল্টের মালিক ও জামায়াতের পৃষ্ঠপোষক খবির উদ্দিন মোল্লা এ প্রকল্পের চেয়ারম্যান। পরীক্ষাটি ছাত্রশিবির আয়োজন করে থাকে। কিন্তু এর আড়ালে বৈঠক করে জামায়াত-শিবির মূলত দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ’
ওসি বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, নির্বাচন বানচাল করতে জামায়াত-বিএনপির নেতারা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের প্রথম টার্গেট ছিল পোশাক কারখানার শ্রমিকরা। তাঁদের পরিকল্পনা ছিল বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শ্রমিকদের উসকে দিয়ে পরিবেশ উত্তপ্ত করা এবং নির্বাচন বানচাল করা। ’ ওসি জানান, বৈঠকে বিএনপির একাধিক নেতাও উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা পালাতে সক্ষম হন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জে বিএনপি ও জামায়াত-শিবির ভয়ংকর ‘টার্গেট’ নিয়ে মাঠে নেমেছে। তাদের মূল টার্গেট সংসদ সদস্য শামীম ওসমানের (নারায়ণগঞ্জ-৪) আসনটি। নাশকতাকারীরা জেলা আওয়ামী লীগের প্রায় ২০ নেতাকে হত্যার টার্গেট করেছে। নির্বাচনের দিন ভয়ংকর কিছু ঘটিয়ে তারা নির্বাচন বানচাল করতে চায়। পরিকল্পনায় মূল শক্তি জোগাচ্ছেন জেলা বিএনপির কয়েকজন নেতা। এরই মধ্যে তাঁদের নামও পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ’
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী এ কে এম শামীম ওসমান সম্প্রতি অভিযোগ করেন, ‘নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের ক্যাডাররা প্রবেশ করছে। তাদের থাকার জন্য বালিশ-তোশক বানানো হয়েছে। ’ এ নিয়ে তিনি প্রশাসন এবং নারায়ণগঞ্জবাসীকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
