ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছর মে মাসে হওয়া চারদিনের সংঘর্ষে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে আবারও নতুন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনিই ওই যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছিল বলে জানিয়েছিলেন। এরপর কয়েক মাস পর সেটি বেড়ে হয় সাতটি। পরে তিনি বলেন ৮টি, এবার সেটি দুই অঙ্কের ঘরে প্রবেশ করল।
পাকিস্তানের সংবামাধ্যম ডন জানায়, ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ১০টি বিমান ভূপাতিত হওয়ার এ নতুন দাবি পেশ করেছেন।
বুধবার সম্প্রচারিত হওয়া এ সাক্ষাৎকারে উপস্থাপক ট্রাম্পের ‘সম্পূরক শুল্ক বসানোর নীতির’ ব্যাপক প্রশংসা করেন।
এক পর্যায়ে ট্রাম্প বলেন, “এটা খুবই ভদ্র ও সুন্দর উপায়। দেখুন, আমি আটটি যুদ্ধ থামিয়েছি। এই আটটির মধ্যে অন্তত ছয়টি থেমেছে শুল্কের কারণে।
“অন্যভাবে যদি বলি, আমি তাদেরকে বলেছি, ‘তোমরা যদি না থামো, তাহলে আমি তোমাদের ওপর শুল্ক বসাবো, কারণ আমি লোকজন মারা পড়ছে এমনটা দেখতে চাই না’। তখন তারা বলে, ‘না, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কী?’ আমি বলেছি, ‘তোমাদের ওপর শুল্ক আরোপ করা হবে’।
“যেমন ভারত ও পাকিস্তান আমার মনে হয় পারমাণবিক যুদ্ধতে চলে যেত। সত্যি সত্যিই সেদিকে এগুচ্ছিল। ১০টি বিমান ভূপাতিত হয়েছিল। ওইদিকেই যাচ্ছিল,” বলেন মার্কিন প্রেসিডেন্ট।
গত ১০ মাসে ট্রাম্প মে-র ওই যুদ্ধে ভূপাতিত হওয়া বিমানের সংখ্যা একেকবার একেকটা বলেছেন, তবে কার হাতে কতগুলো ভূপাতিত হয়েছে তা কখনো স্পষ্ট করেননি।
প্রথমদিকে তিনি বলেছিলেন, ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছিল। এরপর অক্টোবরে এই সংখ্যা বাড়িয়ে বলেছিলেন সাতটি বিমান। নভেম্বরে সেটি আরও বেড়ে ৮-এ পৌঁছেছিল।
সাক্ষাৎকারে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসাও করেন।
“তিনি যুদ্ধ থামাতে আমাদের কাছে এসে অন্তত এক কোটি লোকের জীবন বাঁচিয়েছেন।
“কারণ, দেখুন তারা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল বলেই আমার অভিমত। শুল্ক ছাড়া ওই যুদ্ধবিরতি হতোই না,” জোরের সঙ্গে বলেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি আর্মেনিয়া-আজারবাইজান কয়েক দশকের সংঘাতের কথাও স্মরণ করেন, গত বছরের অগাস্টে ট্রাম্পের মধ্যস্থতায় একটি প্রাথমিক শান্তি চুক্তির পর থেকে যা অনেকটাই কমে এসেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র যত প্রেসিডেন্ট পেয়েছে সবাই ‘ব্যবসায় কাঁচা’। কিন্তু আমি তেমন নই। আমি ব্যবসায় সত্যিই ভালো।”
২০২৫ সালের সেপ্টেম্বরে ওভাল অফিসে বৈঠকের সময় শেহবাজ শরীফ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছিলেন।
ওই বছরের এপ্রিলে কাশ্মিরে পর্যটকদের ওপর এক ভয়াবহ হামলার পর নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায়; শেষ পর্যন্ত তা পাল্টাপাল্টি বিমান ও সীমান্তে গোলাগুলিতে গড়ায়।
কাশ্মীরে ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে এলেও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ট্রাম্প বরাবরই ওই যুদ্ধ থামানোর জন্য কৃতিত্ব দাবি করে আসছেন। তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করে বলছে, পাকিস্তানের প্রস্তাবের পরই দুই দেশ যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে। ট্রাম্পের হস্তক্ষেপ বা বাণিজ্য আলোচনা বন্ধের হুমকি তাতে কোনো ভূমিকা রাখেনি।
নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনাও অনেক মাস থমকে ছিল, যার দরুন দুই দেশের মধ্যে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেছিলেন। তবে চলতি মাসেই ট্রাম্প ভারতের সঙ্গে নতুন ‘বাণিজ্য চুক্তির’ ঘোষণা দিয়েছেন।
তার দিনকয়েক পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্র সফরেও যান এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
