ব্রংকস ও কুইন্সে ৩টি ক্যাসিনো হচ্ছে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫
নিউইয়র্ক সিটি এবার পাচ্ছে তিনটি নতুন পূর্ণাঙ্গ ক্যাসিনো। ১ ডিসেম্বর স্টেট প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। গেমিং ফ্যাসিলিটি লোকেশন বোর্ড মিডটাউনে কিউনি গ্রাাজুয়েট সেন্টারে অনুষ্ঠিত সকালের সেশনে শহরের বাকি সব ডাউনস্টেট গেমিং আবেদন অনুমোদন করেছে। এর ফলে কুইন্সে দুটি এবং ব্রঙ্কসে একটি ক্যাসিনো নির্মাণের পথ উন্মুক্ত হলো। নতুন নির্বাচিত তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে: জ্যামাইকাতে বিদ্যমান ক্যাসিনো রিসর্টস ওয়ার্ল্ড, মেটসের মালিক স্টিভ কোহেনের প্রকল্প, সিটি ফিল্ডের উইলেটস পয়েন্ট এলাকায় হার্ড রক মেট্রোপলিটান পার্ক, এবং থ্রগস নেক, ফেরি পয়েন্ট পার্কে ব্যালি’স ব্রঙ্কস।
এই নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ধরে চলা লড়াইয়ের সমাপ্তি হলো। গেমিং, আতিথেয়তা এবং রিয়েল এস্টেটের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সীমিত তিনটি লাইসেন্স পেতে প্রতিযোগিতা করছিলেন। এই প্রকল্পগুলোতে বিনিয়োগকারী শক্তিশালী ডেভেলপাররা বার্ষিক কোটি কোটি ডলার আয় করতে পারবেন। পাশাপাশি রাজ্যও এর কর থেকে রাজস্ব পাবে, বিশেষত এমটিএর জন্য। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন ক্যাসিনো প্রস্তাবের বিরুদ্ধে কট্টর প্রতিক্রিয়া দেখা গেছে। পরিবেশ, অবকাঠামো, স্বাস্থ্য ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বোর্ডের চেয়ারভাইম্যান ভিকি বিন বলেছেন, এই তিনটি প্রকল্প নির্বাচন রাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, আর্থিক এবং কমিউনিটি লক্ষ্যগুলোকে সর্বোত্তমভাবে এগিয়ে নিয়ে যাবে।
রিসর্টস ওয়ার্ল্ড ক্যাসিনোকে শুরু থেকেই সম্ভাবনাময় মনে করা হয়েছিল। মালয়েশিয়ার জেন্টিং গ্রুপ মালিকানাধীন বিদ্যমান রেসিনোটি ৫ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পের আওতায় থাকবে, যেখানে নতুন কর্মী আবাসন, ১ হাজার হোটেল রুম, পার্ক স্পেস এবং পারফরম্যান্স ভেন্যু থাকবে। লাইসেন্স পাওয়ার ফলে তারা ব্ল্যাকজ্যাক ও রুলেটের মতো বড় টাকা টেবিল গেম চালু করতে পারবে।
মেট্রোপলিটান পার্ক প্রকল্পটিও প্রিয় মনে করা হয়েছিল। এটি সিটি ফিল্ডের নিকটে ৮ বিলিয়ন ডলারের একটি বিশাল গেমিং, বিনোদন এবং পার্কল্যান্ড কমপ্লেক্স নির্মাণ করবে। প্রায় ২৩ হাজার ইউনিয়ন কর্মী এবং ১ বিলিয়ন ডলারের কমিউনিটি সুবিধা প্রদান করবে। ব্যালি’স ব্রঙ্কস প্রকল্পে চার বিলিয়ন ডলারের বিনিয়োগে ফেরি পয়েন্ট পার্কের শহর মালিকানাধীন গলফ কোর্সে ৫ লাখ বর্গফুট গেমিং ও হোটেল নির্মাণ করা হবে।
এই তিনটি প্রকল্প শহরের আটটি সরকারি আবেদন থেকে বাছাই করা হয়েছে, যার মধ্যে কিছু আবেদন স্থানীয় কমিটির ভোটে বাতিল হয়েছিল। এমজিএমের এম্পায়ার সিটি রেসিনো অক্টোবর মাসে হঠাৎ আবেদন প্রত্যাহার করলে সেটি ফ্রন্টরানার থেকে বাদ পড়ে। গভর্নর ক্যাথি হোচুল সংবাদে আশাবাদী মন্তব্য করেছেন, এই তিনটি প্রকল্প এমটিএর জন্য কোটি কোটি ডলার রাজস্ব উন্মোচন করবে এবং লাখ লাখ মানুষের জন্য চাকরির সুযোগ তৈরি করবে। তাদের প্রতিশ্রুতি পূরণ করা গুরুত্বপূর্ণ। এই প্রকল্পগুলো কুইন্স ও ব্রঙ্কসের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং সম্প্রদায়ের সুবিধার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
