বিশ্বের সেখানে আইএস এখন তৎপর
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
কয়েক মাস ধরে টানা যুদ্ধ করার পর শেষ পর্যন্ত গতমাসে সিরিয়ার বাঘুজের নিয়ন্ত্রণ হারিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।
দেশটির পূর্বাঞ্চলীয় এই গ্রামটি হাতছাড়া হয়ে যাওয়ার মধ্য দিয়ে আইএসের স্বঘোষিত খেলাফতের অবসান ঘটলো বলে বলা হচ্ছে।
চরমপন্থী এই গ্রুপটির জন্যে এটা বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু তার অর্থ এই নয় যে তারা বিশ্বের আর কোথাও বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে সক্ষম নয়।
আইএস এবং তার সহযোগীরা বিশ্বের বিভিন্ন দেশে এখনও সক্রিয়। অনলাইনে তাদের যেসব মাধ্যম আছে সেখানে তারা প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলা চালানোর দাবি করছে।
বিবিসি মনিটরিং যেসব তথ্য সংগ্রহ করেছে তাতে দেখা যাচ্ছে, সিরিয়া এবং ইরাকের যে বিস্তৃত অঞ্চলে আই এস নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, সেগুলো হারিয়ে ফেলা পরও গত বছর তারা সারা বিশ্বে ৩,৬৭০টি হামলা চালিয়েছে।
দেখা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আই এসের হামলার সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ আই এসের ঘাঁটি হিসেবে পরিচিত হাজিন ও বাঘুজ পুনর্দখলের লক্ষ্যে অভিযান শুরু করার পর জঙ্গিদের হামলা বেড়ে গিয়েছিল।
ওই অভিযানে জবাবে জিহাদি গ্রুপটি বিশ্বের বিভিন্ন স্থানে তাদের হামলা বাড়িয়ে দেয়। বলা হচ্ছে, মানুষের মনোযোগ অন্যদিকে সরানোই ছিল তাদের লক্ষ্য।
তবে সবচেয়ে বেশি হামলা হয়েছে সিরিয়া ও ইরাকে। আফগানিস্তান, সোমালিয়া, ফিলিপিন্স, নাইজেরিয়া এবং মিশরেও আই এসের জঙ্গিরা হামলার ঘটনা ঘটিয়েছে।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আই এসকে পরাজিত করার যে ঘোষণা দিয়েছেন তাকে আই এসের নেতারা ব্যঙ্গ করে বলেছে, তাদের সেই স্বপ্ন এখনও বহু দূরে।
ইরাকের মসুল এবং সিরিয়ার রাকা ইসলামিক স্টেটের হাতছাড়া হয়ে যাওয়ার পর তাদের খেলাফতের মডেল ২০১৭ সালের শেষের দিকে শেষ হয়ে যায়।
ইসলামিক স্টেট যেসব দেশ ও এলাকায় সক্রিয় আছে বলে ঘোষণা করেছে সেগুলো হচ্ছে: ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর, ইয়েমেন, সৌদি আরব, আলজেরিয়া, খোরাসান (আফগানিস্তান-পাকিস্তান অঞ্চল), ককেশাস, পূর্ব এশিয়া (মূলত ফিলিপিন্সে), সোমালিয়া এবং পশ্চিম আফ্রিকা ( মূলত নাইজেরিয়া)।
গ্রুপটি সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে তিউনিসিয়াতে তারা তাদের তৎপরতা জোরদার করতে যাচ্ছে।
এর আগে ২০১৫ সালে তারা একটি যাদুঘর ও সমুদ্র সৈকতে হামলা চালানোর কৃতিত্ব দাবী করেছিল। কিন্তু এরপরে তারা সেখানে আর তেমন কিছু করতে পারেনি। এছাড়াও আই এস এই প্রথম বুরকিনা ফাসোতে তাদের উপস্থিতির কথা ঘোষণা করেছে।
এই দুটো ঘোষণা থেকে একটা জিনিস প্রমাণ হয়- আই এসের যে বিশেষ শ্লোগান "থাকা ও বিস্তৃত করা" এই নীতিতে তারা এখনও অটল। তবে আইএসের জন্যে এখনও সবচেয়ে বড় রণক্ষেত্র হচ্ছে সিরিয়া ও ইরাক।
আইএস গত বছর সারা বিশ্বে যে ৩,৬৭০টি হামলা চালানোর দাবি করেছে, তার ৪৮% (১,৭৬৭টি) হামলা হয়েছে ইরাকে এবং ৩১% হামলা হয়েছে (১,১২৪টি) সিরিয়াতে।
তবে গত বছর আইএসের বিভিন্ন শাখার তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরাক ও সিরিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর তারা যেন ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা লোকজনকে এটাও জানাতে চাইছে যে মধ্যপ্রাচ্যের বাইরেও তারা তৎপর রয়েছে।
আইএস ২০১৮ সালে আফগানিস্তানে ৩১৬, মিশরের সিনাই উপদ্বীপে ১৮১, সোমালিয়ায় ৭৩, নাইজেরিয়ায় ৪৪, ইয়েমেনে ৪১, এবং ফিলিপিন্সে ২৭টি হামলা চালিয়েছে।
এবছরেরই প্রথম তিনমাসে আইএস নাইজেরিয়াতে ৪৪টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এই হামলার সংখ্যা গত বছরে চালানো হামলার প্রায় সমান।
ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স থেকে আইএস গত জানুয়ারি মাসে একটা প্রচারণা ভিডিওতে মুসলমানদেরকে সেখানে গিয়ে তাদের সাথে যোগ দেওয়ার আহবান জানিয়েছে। এমনকি তারা বিদেশি যোদ্ধাদের রিক্রুট করারও ইঙ্গিত দিয়েছেন।
গত মাসে ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সের আইএস প্রথমবারের মতো ঘোষণা করেছে যে বুরকিনা ফাসোতেও তাদের উপস্থিতি আছে।
ইসলামিক স্টেটের প্রতিদ্বন্দ্বী আল কায়দা এর আগেই দেশটিতে বেশ কয়েকটি হামলা চালানোর কথা দাবি করেছে।
ফিলিপিন্সেও হামলার সংখ্যা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, আইএস সেখানে স্থানীয় সহযোগীদের নিয়ে তৎপরতা চালাচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলে তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গত কয়েক দশক ধরে তারা যুদ্ধ করে আসছে। তবে তাদের বেশিরভাগ হামলাই ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং বিচ্ছিন্ন।
এর আগের বছর আইএস যুক্তরাজ্যে চারটি, স্পেনের বার্সেলোনায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলা চালানোর কথা দাবি করেছে। কিন্তু এসবের পক্ষে আইএস কোন তথ্যপ্রমাণ দিতে পারেনি।
২০১৮ সালে আইএস পশ্চিমা দেশগুলোতে সাতটি হামলা চালানোর কথা দাবি করে। তার মধ্যে রয়েছে ফ্রান্সে ছুরি হামলা। এছাড়াও তারা বেলজিয়াম, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও হামলা চালানোর কথা দাবি করেছে।-বিবিসি বাংলা
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
