বিপর্যয়ের মুখে হোম কেয়ার ব্যবসা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩
২৭০টি প্রতিষ্ঠানকে বন্ধের নোটিশ : লিড এফআই বাতিলে স্টেট এসেম্বলিতে বিল
আজকাল রিপোর্ট -
ব্যবসা বন্ধের জন্য ২৭০টি হোম কেয়ার প্রতিষ্ঠানকে দেয়া স্টেট হেলথ ডিপার্টমেন্টের চিঠিতে সঠিক নীতিমালা ও গাইড লাইন অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যবসা বন্ধের এই নির্দেশের বিরুদ্ধে বেশ কয়েকজন ব্যবসায়ী আপিল করেছেন। হেলথ ডিপার্টমেন্টের এই কার্যক্রমে এক অস্থিরতা সৃষ্টি হয়েছে হোম কেয়ার ব্যবসায়ীদের মধ্যে। জানুয়ারিতেই এই ব্যবসায় একটা বিপর্যয় আসতে পারে বলে তারা শংকা প্রকাশ করেছেন।
স্টেট থেকে ২৭০টি হোম কেয়ার প্রতিষ্ঠানকে ব্যবসা বন্ধের যে চিঠি দেয়া হয়েছে তাতে তাদেরকে ব্যবসা বন্ধ নয়তো লিড এফআই সার্টিফিকেট প্রাপ্ত প্রতিষ্ঠানের সাথে একীভূত হয়ে ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে। এদিকে লিড এফআই সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে স্টেট হেলথ ডিপার্টমেন্ট সঠিক নীতিমালা ও গাইড লাইন অনুসরণ করছে না বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী আপিল করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন নিউইয়র্ক স্টেটের আইন প্রণেতারা। তারা মনে করছেন, স্বাস্থ্য বিভাগের এই কার্যক্রমে ছোট ছোট হোম কেয়ার ব্যবসায়ীরা পথে বসবেন। বিশেষ করে মাইনরিটি বা এথনিক সম্প্রদায়ের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বেশি। এই সেবা ও ব্যবসা চলে যাবে করপোরেট ব্যবসায়ীদের হাতে। ছোট ব্যবসায়ীদের এই কর্পোরেটগুলির অনুগ্রহভাজন হয়ে তাদের সাথে একাত্ম হয়ে ব্যবসা করতে হবে। বন্ধ হওয়ার উপক্রম এই ২৭০টি প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার সিনিয়র সিটিজেন তালিকাভূক্ত। তাদের সেবাপ্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন প্রণেতারা। তারা বিভিন্ন পর্যায়ের মেডিকেইড সুবিধাও পেয়ে থাকেন। তাদের ভাষাগত ও যোগাযোগ সমস্যায় কমিউনিটি এই ছোট প্রতিষ্ঠানগুলি দক্ষতার সাথে সেবা প্রদান করে থাকে।
নিউইয়র্ক স্টেট আইনপ্রণেতারা ছোট ও মাঝারি ধরনের হোম কেয়ার প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন। বৈষম্যমূলকভাবে কমিউনিটি হোম কেয়ারগুলো বন্ধের বিরুদ্ধে স্টেট এসেম্বলিতে বিল এনেছেন ডিস্ট্রিক্ট ৯০ এর এসেম্বলিম্যান নাদের শেইগ। তাকে সহায়তা দিচ্ছেন এসেম্বলিম্যান (ডিস্ট্রিক্ট ২৮) এন্ড্রু হাভেসী। গত ১২ ডিসেম্বর ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়ংকার্সে সিডিপ্যাপ নিউইয়র্ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে এসেম্বলিম্যান নাদের ও হাভেসী উপস্থিত ছিলেন। তারা বলেন, বৈষম্যমূলক ও করপোরেট ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট লিড এফআই প্রক্রিয়া বন্ধ করতে আলবেনিকে বাধ্য করা হবে।
উল্লেখ্য গেল বছর নিউইয়র্ক স্টেট লিড এফআই পেয়েছে ১৬০টি প্রতিষ্ঠান। কিন্তু তালিকা বহির্ভূত রয়েছে আরো অন্তত ৫ শতাধিক প্রতিষ্ঠান। বাংলাদেশি মালিকানাধীন মাত্র তিনটি হোমকেয়ার প্রতিষ্ঠান এই সার্টিফিকেট পেয়েছেন। এমতাবস্থায় হোমকেয়ার ব্যবসায় জড়িত বিশাল বাংলাদেশি কমিউনিটি সংকটে পড়বে হবে বলে অনেকেই ধারণা করছেন।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
