বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারে সময় বেধে দিল আ’লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮
নানাভাবে বোঝানোর পরও অনেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এ ছাড়া মহাজোটের শরিক দলগুলোর পক্ষ থেকে বারবার আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কাছে বিষয়টি তুলে ধরা হচ্ছে। তারা বলছেন, আওয়ামী লীগ দলীয় বিদ্রোহীদের কারণে তারা নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুইদিন আগে বলেছেন নির্বাচনী মাঠে বিদ্রোহীদের রাখা হয়েছে রাজনীতির কৌশলের কারণে।
অন্যদিকে গতকাল দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সংবাদ সম্মেলন করে বিদ্রোহীদের দুইদিনের মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে এখনো যারা বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে রয়েছেন তাদের দুইদিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে অনুরোধ করছি। আর এ সময়ের মধ্যে তা প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ বা মহাজোটের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা দেড় ডজন নয় আরো অনেক কম। তিনি বলেন, নির্বাচনের মাঠে এখনো নিজ দল আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে যারা এখনো রয়েছেন তাদের ১৭ই ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে এবং সরে দাঁড়ানোর বিষয়টি জানাতে সংবাদ সম্মেলন করতে হবে মহাজোটের এ সব বিদ্রোহী প্রার্থীদের। তাদের অবশ্যই আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর স্বপক্ষে ভোটের মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, প্রায় অর্ধশত আসনে দলেরই এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে খোলা চিঠি লিখেছেন। চিঠিতে মনোনয়ন না পাওয়া প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। বারবার তাদের এবারের নির্বাচনের গুরুত্ব বোঝানো হয়েছে। দলের শীর্ষ পাঁচ নেতাকে বিদ্রোহীদের নিবৃত্ত করার দায়িত্বও দেয়া হয়। কয়েকজনকে ঢাকায় ডেকে এনেও বোঝানো হয়। এমনকি দলীয় সভাপতি শেখ হাসিনাও কয়েকজনের সঙ্গে কথা বলেন। তারপরও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গত ৯ই ডিসেম্বর অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেন নি।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল আবেদীন খান তুহিন। তবে তাকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র তথা বিদ্রোহী প্রার্থী হয়েছেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। মানিকগঞ্জ-১ আসনে বর্তমান এমপি ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়কে আবার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে তাকে চ্যালেঞ্জ করে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবিএম আনোয়ারুল হক। ২০০৮ সালের নির্বাচনে তিনি তৎকালীন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে পরাজিত করেছিলেন। এবার স্বতন্ত্র হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন। বিষয়টি দুর্জয়ের মাথাব্যথার বড় কারণ। মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী দেয়া হলেও এ আসনে জাতীয় পার্টির প্রার্থী কেতাব আলীও লাঙ্গল প্রতীকে নির্বাচনে লড়ছেন। কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ নজরুল। নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
গাইবান্ধা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফরোজা বারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খান। লক্ষ্মীপুর-২ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুয়েত আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সহিদুল ইসলাম পাপুল। কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুব মহিলা লীগের সদস্য তানিয়া আফরীন ও চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম। পটুয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক রেজা। এ ছাড়া টাঙ্গাইলের তিনটি আসনে চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। গত ৮ই ডিসেম্বর শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় দলের বিদ্রোহীদের কাছে। সেখানে তিনি বলেন, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, ঐক্যবদ্ধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মহাজোট প্রার্থীর পক্ষে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। আপনার ত্যাগ, শ্রম ও আন্তরিকতা সবকিছুই আমার বিবেচনায় আছে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
