শনিবার   ২৮ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩   ১৭ জমাদিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১৯

বিদেশী কর্মীদের যুক্তরাষ্ট্র বা চাকুরি ছাড়তে নির্দেশ দিল আইবিএম

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬  


যুক্তরাষ্ট্রে হাজার হাজার ভারতীয় নাগরিকের মাথায় হাত
 
টেকনোলোজি জায়ান্ট আইবিএম তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য মার্কিন ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিভাগটিতে বর্তমানে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ কর্মরত। এইচ ১ ভিসার কর্মীদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য কোনো দেশে স্থানান্তরিত হতে হবে অথবা কোম্পানি ছেড়ে দিতে হতে পারে।

আইবিএম তাদের কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদের জন্য ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার পদক্ষেপ নেওয়ায় মার্কিন প্রযুক্তি খাতে কর্মরত হাজার হাজার ভারতীয় পেশাজীবী নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

প্রযুক্তি জায়ান্টটি ক্ষতিগ্রস্ত কর্মীদের ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কোম্পানির হয়ে কাজ চালিয়ে যাওয়া অথবা চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তটি আইবিএম-এর বৃহত্তম ব্যবসায়িক বিভাগ ‘আইবিএম কনসাল্টিং’-এর ক্ষেত্রে প্রযোজ্য।  যেখানে বিশ্বজুড়ে ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মী রয়েছেন।

তবে ঠিক কতজন কর্মী এতে ক্ষতিগ্রস্ত হবেন বা তাদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তা আইবিএম প্রকাশ করেনি। এই পদক্ষেপটি বিশেষ করে এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক বিদেশি পেশাজীবী তাদের ওয়ার্ক ভিসা স্পনসর করা এবং যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে সহায়তার জন্য নিয়োগকর্তাদের ওপর নির্ভর করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীরা অন্য দেশে স্থানান্তরিত হতে চান কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সপ্তাহ সময় পেয়েছেন। যারা বিদেশের কোনো পদ গ্রহণ করবেন না, তাদের তিন মাসের ছাঁটাইকালীন ক্ষতিপূরণ দেওয়া হবে । ২০২৬ সালের ৩১ ডিসেম্বর তাদের শেষ কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।

আইবিএম এই সিদ্ধান্তের পেছনে পরিবর্তিত ব্যবসায়িক চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতাকে কারণ হিসেবে দেখিয়েছে। আইবিএম-এর এক মুখপাত্র বলেন, মেধার ঘাটতি মেটাতে কোম্পানিটি মার্কিন উচ্চ-দক্ষতাসম্পন্ন ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল। তবে বেশ কয়েক বছর ধরে এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমে আসছিল।

মুখপাত্র বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই এই অংশগ্রহণ কমছে, এবং দক্ষতার সহজলভ্যতা ও ক্লায়েন্টের চাহিদা পরিবর্তিত হওয়ায় আমরা আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ পদের জন্য ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

কোম্পানিটি তাদের সব ব্যবসার ক্ষেত্রে ভিসা স্পনসরশিপ বন্ধের ঘোষণা দেয়নি। এই সিদ্ধান্ত মূলত আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য।

কনসাল্টিং ব্যবসাটি প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়েছে। রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে আইবিএম নিজেকে একটি সফটওয়্যার-কেন্দ্রিক কোম্পানি হিসেবে গড়ে তুললেও ২০২৪ সাল থেকে এর কনসাল্টিং বিভাগের পারফরম্যান্স মূলত স্থবির হয়ে আছে।

যারা আইবিএম-এর সাথে কাজ চালিয়ে যেতে চান, তাদের জন্য অন্য কোনো দেশে চলে যাওয়া একটি বিকল্প। এই স্থানান্তরের ক্ষেত্রে ভারত একটি প্রধান গন্তব্য হিসেবে আবির্ভূত হতে পারে।

‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর আইবিএম-এর ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে ১ হাজার ২৭৮টি কনসাল্টিং শূন্যপদের তালিকা ছিল। এর মধ্যে ১ হাজার ১২৫টি পদই ছিল ভারতে। সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি শূন্যপদ ছিল। কোম্পানিটি যুক্তরাষ্ট্রেও ৮৯টি কনসাল্টিং শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। আমেরিকার বাইরে আইবিএমের সঙ্গে ক্যারিয়ার চালিয়ে যেতে ইচ্ছুক কিছু কর্মীর জন্য এই শূন্যপদগুলো সুযোগ তৈরি করতে পারে। তবে ক্ষতিগ্রস্ত কতজন কর্মীকে বিদেশের পদের প্রস্তাব দেওয়া হবে বা প্রাপ্ত চাকরিগুলো তাদের বর্তমান পদ ও বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি না, তা কোম্পানি নিশ্চিত করেনি। যেসব কর্মী বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে তাদের জীবন গড়ে তুলেছেন, তাদের জন্য অন্য দেশে স্থানান্তরের অর্থ হতে পারে বেতন, জীবনযাত্রার ব্যবস্থা এবং পারিবারিক দায়বদ্ধতায় বড় ধরনের পরিবর্তন।

আইবিএম-এর এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন মার্কিন প্রশাসন কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচিগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। এইচ-১বি ভিসা কর্মসূচি আমেরিকান কোম্পানিগুলোকে বিশেষায়িত কাজের জন্য বিদেশি পেশাজীবী নিয়োগের সুযোগ দেয়। ভারতীয় প্রযুক্তি কর্মীরা এর অন্যতম বৃহত্তম সুবিধাভোগী। তবে ট্রাম্প প্রশাসন এই কর্মসূচিটিকে আরও কঠোর করার পদক্ষেপ নিয়েছে। এর পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে-নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি আবেদনের জন্য প্রস্তাবিত ১ লাখ ডলার ফি এবং ভিসা নির্বাচন প্রক্রিয়ায় এমন পরিবর্তন আনা, যাতে উচ্চ বেতনের পদগুলো বেশি গুরুত্ব পায়। কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচির কথিত অপব্যবহারের অভিযোগে কোম্পানিগুলোর বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা জোরদার করেছে। গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসসহ বেশ কয়েকটি প্রযুক্তি আউটসোর্সিং কোম্পানি ‘পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন’ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়েছে; যা কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ড প্রত্যাশী বিদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে যে, তাদের ক্যারিয়ার নিয়োগকর্তা-স্পনসরকৃত ভিসার ওপর কতটা নির্ভরশীল।

ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা ও সিইও অনিল আগরওয়াল বলেন, আইবিএমের এই পদক্ষেপ পুরো প্রযুক্তি শিল্পে ঘটে চলা বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। তিনি বলেন, ‘আইবিএম-এর এই পদক্ষেপ প্রযুক্তি খাতের ভেতরের বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয়। পরিবর্তিত ভোক্তা চাহিদা, শ্রমবাজার এবং কোম্পানির লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনছে। যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের জন্য এর বিশেষ প্রভাব রয়েছে, কারণ তাদের অনেকেই কোম্পানির ভিসা সুবিধার ওপর নির্ভর করেন।’

আগরওয়াল আরো বলেন, কোম্পানিগুলো তাদের নিয়োগের চাহিদা পরিবর্তন করায় পেশাজীবীদের এমন দক্ষতার ওপর মনোযোগ দিতে হবে যা সব সময় প্রাসঙ্গিক থাকে।

তিনি বলেন, ‘তবুও, আমি মনে করি স্থানান্তরযোগ্য দক্ষতা গড়ে তোলার ওপর জোর দেওয়া উচিত। এআই এবং অটোমেশন উভয়ের ফলেই নতুন প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা, বিশ্লেষণত্মাক ও সমস্যা সমাধানের সক্ষমতা এবং ব্যবসায়িক ফলাফল এনে দেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি মূল্যায়িত হবে।’ (তথ্য সূত্র : এনডিটিভি ও স্ট্যান্ডার্ড বিজেনেস)

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর