বিএনপিতে কোন্দল বেড়েই চলেছে
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
দলের দুঃসময়েও নারায়ণগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের দ্বন্দ্ব কমছে না বরং দিন দিন বেড়েই চলেছে। জেলা বিএনপির পূর্ণাঙ্গ কিমিটি ঘোষণা করা হলেও দ্বন্দ্বের কারণে মহানগর বিএনপির কমিটি ঘোষণা স্থগিত রয়েছে।
আর সদ্য ঘোষিত বন্দর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণার পর দ্বন্দ্বের কারণে তা স্থগিত করা হয়েছে। তবে জেলা ও মহানগর বিএনপির কমিটি নিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমূর আলম খন্দকার বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। নিজের অবস্থান ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে তৈমূর। তবে তার ভাই খোরশেদ কৌশল অবলম্বন করে নিজের অবস্থান অনেকটা শক্ত করেছেন। জেলা ও মহানগর বিএনপির কমিটি নিয়ে তৈমূর পন্থিরা বিভিন্ন অপ্রচার চালাচ্ছে বলে বর্তমান কমিটির নেতৃবৃন্দের মন্তব্য। জেলা ও মহানগর বিএনপির আংশিক কমিটি গঠনের পর থেকেই তৈমূর পন্থীরা পদ পদবী না পেয়ে নতুন কমিটির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল যা বর্তমানেও চলমান রয়েছে।
২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারী জেলা বিএনপির সাবেক সেক্রেটারী কাজী মনিরুজ্জামান ও জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে সেক্রেটারী করে জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয় কেন্দ্র। কমিটি ঘোষণার পর জেলা বিএনপির নেতাকর্মীরা চাঙ্গা হতে শুরু করলে অনেকটা চিন্তিত হয়ে পড়েন তৈমূর। জেলা ও মহানগর বিএনপির বিপরিতে আলাদা বলয় সৃষ্টি করে তৈমূর আলম খন্দকার।
২০১৭ সালে কমিটি ঘোষণার পর থেকে এপর্যন্ত পৃথক ভাবে কর্মসূচি পালন করে আসছে তৈমূর। যদিও কর্মসূচির নামে ফটোসেশনের অভিযোগই বেশি তার বিরুদ্ধে। অপরদিকে অভিযোগ রয়েছে, মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠনের লোভ দেখিয়ে অনেক নেতার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে উধাও হয়ে গেছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল। নেতাকর্মীদের রোষানল থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। মহানগর বিএনপি’র ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেন সভাপতি এড. আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল। সেই কমিটিতে বিগত দিনে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে সরকারি দলের চাটুকার এবং কামালের পছন্দের লোকদের স্থান দেওয়া হয়েছে বলে ক্ষোভ জানিয়েছিলো অনেক নেতা। সেই সাথে কমিটি নিয়ে মোটা অংকের বানিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এনিয়েও মহানগর বিএনপিতে দ্বন্দ্ব চলছে। এছাড়াও সম্প্রতি জেলা ও মহানগর যুবদলের কমিটির নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। যে কারণে কমিটি ঘোষণার পরও এখনো এক সাথে তাদের দেখা যায়নি।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
