প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
বাইডেন থেকে এগিয়ে কেনেডি জুনিয়র
প্রকাশিত: ১৭ জুন ২০২৩
ট্রাম্পের পাশে
নেই মেলানিয়া
আজকাল রিপোর্ট -
রবার্ট ফ্রান্সিস কেনেডি জুনিয়র (আর এফ কে জুনিয়র) ২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন। তিনি শুধু ডেমোক্র্যাট প্রার্থীদের তুলনায় এগিয়ে নন। রিপাবলিক্যান ফ্রন্ট রানার ডোনাল্ড ট্রাম্প ও ফ্লোরিডার গর্ভুর রন ডেসেটিস এর চেয়েও এগিয়ে আছেন। বুধাবর ‘দ্যা ইকোনমিস্ট এন্ড ইউগভ’ এর জরিপ তাকে সবচেয়ে ফেভারেবল দেখিয়েছে। তার প্রতি সমর্থন শতকরা ৪৯ ভাগের ওপর। প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জনপ্রিয়তায় রয়েছেন শতকরা ৪৪ ভাগে। ভারতীয় বংশোদ্ভুত রিপাবলিকান প্রার্থী ও শিল্প উদ্যোক্তা বিবেক রামাস্বামী ও সাউথ ক্যারোলিনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর টিম স্কটের জনপ্রিয়তা শতকরা ২৬ ভাগ। নিউ জার্সির সাবেক গর্ভনর ক্রিস ক্রিস্টিও জনপ্রিয়তায় ৫ জনের নীচে। অর্থাৎ ৬ষ্ঠ স্থানে। প্রেসিডেন্ট কেনেডীর ছোট ভাই, আততায়ীর গুলিতে নিহত তৎকালীন অ্যাটর্ণি জেনারেল রবার্ট এফ কেনেডির ছেলে ফ্রান্সিস কেনেডী ভ্যাকসিন বিরোধী একটিভিস্ট। তার বয়স এখন ৬৯। নির্বাচনী প্রচারণায় ক্রমাগত ভালো করছেন তিনি। মিডিয়ার দৃষ্টিও পাচ্ছেন গুরুত্বের সাথে। গত ১৯ এপ্রিল তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন। লেখক, পরিবেশবিদ ও কেনেডি পরিবারের এই সদস্যের প্রার্থিতা ঘোষণায় বাইডেন ঘরানায় অস্বস্তির বাতাস বইতে শুরু করেছে। এমনিতেই দলীয় পর্যায়ে বাইডেনের জনপ্রিয়তায় ধ্বস নামছে। অবশ্য ডেমোক্র্যাটিক পার্টির পুরো এস্টাব্লিসমেন্ট এখনও প্রেসিডেন্ট বাইডেনের সাথেই রয়েছে।
মেলানিয়া কোথায়?
হোয়াইট হাউস ছেড়ে আসার পর রাষ্ট্রীয় গোপন নথি ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির গোপন নথি নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমে রেখেছিলেন তিনি।
এ অভিযোগে গত মঙ্গলবার মায়ামির ফেডারেল আদালতে শুনানি শুরু হয়। শুনানির আগে আদালতে আত্মসমর্পণ করলে ট্রাম্পকে গ্রেফতার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়। যদিও ট্রাম্প অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন তার প্রচারণায় ব্যস্ত থাকার কথা। সেখানে ট্রাম্পকে বারবার আদালতে ছুটতে হচ্ছে। আইনি মারপ্যাঁচ সামাল দিতে হচ্ছে। কিন্তু এই লড়াইয়ে ট্রাম্পের পাশে নেই স্ত্রী মেলানিয়া। গুঞ্জন উঠেছে— ট্রাম্প ব্যস্ত থাকলে মেলানিয়া কোথায়?
এর আগে সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য সাবেক এক পর্ন তারকাকে ঘুষ দেওয়ার ঘটনায় আইনি ঝামেলায় জড়ান ট্রাম্প। আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এ মামলাতেও বারবার আদালতে ছুটতে হয়েছে ট্রাম্পকে। ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে প্রতিবারই লটবহর, মোটর শোভাযাত্রা নিয়ে হাজির হয়েছেন ট্রাম্প। কিন্তু মেলানিয়াকে স্বামীর পাশে একবারও দেখা যায়নি। এমনকি স্বামীর সমর্থনে কোনো বিবৃতিও দেননি তিনি।
যে কোনো স্ক্যান্ডাল বা সংকটের সময় রাজনীতিকদের স্ত্রীরা সব সময় স্বামীর পাশে থেকেছেন। আমেরিকানরা সাধারণত এমনটি দেখে অভ্যস্ত। তাই ট্রাম্পের সাম্প্রতিক কর্মকান্ডে মেলানিয়া ট্রাম্পের পাশে না দেখায় বিষয়টি নজরে এসেছে সবার।
ওহাইও ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ক্যাথেরিন জেলিসন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডিদের নিয়ে গবেষণামূলক কাজ করেন। ক্যাথেরিন বলেন, যে কোনো স্ক্যান্ডাল বা সংকটের সময় রাজনীতিকদের স্ত্রীরা সব সময় স্বামীর পাশে থেকেছেন। আমেরিকানরা সাধারণত এমনটি দেখে অভ্যস্ত। তাই ট্রাম্পের সাম্প্রতিক কর্মকান্ডে মেলানিয়ার শারীরিকভাবে পাশে না থাকাটা সবার চোখে পড়েছে।
ট্রাম্প ঝামেলার মধ্যে থাকার ফলে পরিবারের সদস্যদের পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন। কিন্তু একবারও মেলানিয়ার নাম নেননি। এ ঘটনা ট্রাম্প-মেলানিয়ার ‘লেনদেনযুক্ত’ বিয়ের গুঞ্জন জোরালো করেছে।
আদালতে অভিযুক্ত হতে যাচ্ছেন, এমন খবর শোনার পর মার-এ-লাগো রিসোর্টে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তোপ দেগেছেন। ওই বক্তব্যের সময়ও স্লোভানিয়ান বংশোদ্ভূত ৫৩ বছর বয়সী সাবেক মডেল মেলানিয়াকে ট্রাম্পের পাশে দেখা যায়নি। মেলানিয়ার বাবা ট্রাম্পের সঙ্গে ছিলেন। যদিও মেলানিয়া তখন মার-এ-লাগোতেই ছিলেন।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
