বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের একলা চলো নীতি
প্রকাশিত: ২৪ জুন ২০২৩
মাসুদ করিম, ঢাকা থেকে -
বাংলাদেশের প্রশ্নে যুক্তরাষ্ট্র একলা চলো নীতি গ্রহণ করেছে। নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটনের হার্ডলাইন অবস্থানের সঙ্গে তার সহযোগী দেশগুলো যোগ দিচ্ছে না। যদিও সকল দেশই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রয়োজনীয়তাকে সমর্থন করছে; তবে তা বাস্তবায়নে প্রত্যেক দেশের গতিপথ ভিন্ন। যুক্তরাষ্ট্র কঠোর চাপ প্রয়োগ করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। তার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ভিসানীতি গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন, সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছেই কেবল প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি বিরোধী দলের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র নিজেও ভিসানীতিতে তত্ত্বাবধায়ক সরকারের সুপারিশ করেনি। বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের হঠাৎ এই হার্ডলাইন অবস্থানের কারণ কী তা নিয়ে চলছে নানা জল্পনা। অনেকে বলছেন, বাইডেন প্রশাসনের অন্যতম অনানুষ্ঠানিক উপদেষ্টা হিলারি ক্লিনটন এই পলিসি গ্রহণের পরামর্শ দিয়ে থাকতে পারেন। আবার কেউ কেউ মনে করেন, বাইডেন প্রশাসনের প্রধান টার্গেট মিয়ানমার। যুক্তরাষ্ট্রের চাপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে সরকার আসবে; সেই সরকার ওয়াশিংটনের অনুগত হবে। বাংলাদেশে নতুন সরকারের মাধ্যমে মিয়ানমারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পলিসি বাস্তবায়ন সহজ হবে।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রতিবেশি ভারত কিছুতেই ওয়াশিংটনের নীতির সঙ্গে একমত হতে পারছে না। ভারত মনে করে, শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি হবে। চীনের সঙ্গে ভারতের শিলিগুড়ি সীমান্ত খুবই স্পর্শকাতর। সেখানে প্রায়শই চীনের গোয়েন্দারা ঢুকে পড়ে। এই অবস্থায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে নিরাপত্তার ঝুঁকি দিল্লি কিছুতেই মেনে নিতে পারে না। ভারতের স্বার্থরক্ষায় শেখ হাসিনার বিকল্প এখনও নেই।
বাংলাদেশে জাপানের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর এবং নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশাল ইকোনমিক জোনে বিনিয়োগ শুরু করেছে। এছাড়াও, নতুন নতুন ক্ষেত্রে আরও জাপানী বিনিয়োগ আসছে। জাপান তাই নির্বাচনে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করছে না। যদিও জাপানও চায় বাংলাদেশে স্থিতিশীল অগ্রগতির স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে যুক্তরাষ্ট্রের অভিমতকে ইইউ সমর্থন করে। তবে এটা করার জন্যে যুক্তরাষ্ট্র যে পথে হাঁটছে; ইইউ একই পথে হাঁটবে না। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হলে ইইউ পর্যবেক্ষক পাঠাবে।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
