বাংলাদেশ নিয়ে আলোচনা কি হলো?
প্রকাশিত: ২৪ জুন ২০২৩
আজকাল রিপোর্ট -
প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে কি-না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত কোনো প্রশ্ন করার সুযোগ পায়নি সাংবাদিকরা। মাত্র দুটি প্রশ্ন নিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন প্রেসিডেন্ট বাইডেন। তাই বাংলাদেশ প্রসঙ্গ রহস্যাবৃত রয়ে গেল। তবে ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আঞ্চলিক বিভিন্ন ইস্যু ও নিরাপত্তা নিয়ে বাইডেনের সাথে তাঁর আলোচনা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই ইস্যুতে বাংলাদেশের প্রসঙ্গ আলোচনায় উঠতে পারে।
এরআগে মঙ্গলবার বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন প্রেস সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতকে কথা বলার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে কথা বলবে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এ কর্মকর্তার বক্তব্যেও বাংলাদেশ প্রসঙ্গ যে আলোচনায় থাকতে পারে তার ইঙ্গিত মিলেছে। তবে বৈঠক হওয়ার কয়েক ঘণ্টা পরও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বলে ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে গত মঙ্গলবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন প্রেস সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। সেখানে বাংলাদেশি একজন সাংবাদিক জানতে চান, ‘বাইডেন-হ্যারিস প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল উপাদান গণতন্ত্র ও মানবাধিকার। আপনি কি মনে করেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরে আঞ্চলিক গণতান্ত্রিক স্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে?’ জবাবে জন কিরবি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন যেখানেই যান না কেন বা যে নেতার সঙ্গেই কথা বলেন না কেন, মানবাধিকার নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা স্বাভাবিক বিষয়। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল বিষয় হলো মানবাধিকার। তাই আপনারা নিশ্চিতভাবেই আশা করতে পারেন যে প্রেসিডেন্ট বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে আমাদের (যুক্তরাষ্ট্রের) উদ্বেগের কথা তুলে ধরবেন।’ জন কিরবি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন সব সময় এটি করে থাকেন। আপনারাও আপনাদের বন্ধু ও অংশীদারদের সঙ্গে এটি করেন।’
ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সমর্থনে ভিসানীতি গ্রহণ করেছে। আপনি কি মনে করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সঙ্গে থাকবে? জবাবে জন কিরবি বলেন, ‘আমার মনে হয়, আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারত সরকারকে কথা বলতে দেব। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশার ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বাংলাদেশের নির্বাচনকে হেয় করা ব্যক্তিদের ভ্রমণ সীমিত করতে আমরা আমাদের ভিসানীতি প্রণয়ন করেছি।’ কিরবি আরো বলেন, ‘আমরা কেবল আমাদের পক্ষে কথা বলতে পারি। আর আপনারা জানেন, আমাদের অবস্থান কী। আমরা আমাদের প্রত্যাশার বিষয়ে প্রকাশ্যে বলেছি। তবে আমরা ভারত সরকারকে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কথা বলতে দেব।’
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
