‘বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম’
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুতে পরিবর্তন আসে। যার ধারাবাহিকতা ছিল ক্রীড়াঙ্গেনেও। সেই পরিবর্তনের ধারায় বাংলাদেশ জাতীয় দলের কোচের চাকরি হারান চন্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাতিল করে দেয় বিসিবির বর্তমান কমিটি।
এরপরই বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে যান হাথুরু। তবে আজ (রোববার) হঠাৎ করেই হাথুরুসিংহে স্বীকার করেন, বাংলাদেশ থেকে যাওয়ার সময় তিনি জীবননাশের শঙ্কায় ছিলেন। বাংলাদেশে তখন যে অবস্থা ছিল এবং নিরাপত্তার অভাবের কারণে এমনটা মনে করেছিলেন তিনি। নিরাপত্তার অভাবে তিনি নাকি আক্ষরিক অর্থেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যে কারণে দ্রুত ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। ক্রিকবাজ জানিয়েছে এ খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করে। এরপরই তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান। পরে, বিসিবি তাকে বরখাস্ত করে। ওই সময় হাথুরুসিংহে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি অস্বীকার করলেও রবিবার কোড স্পোর্টের সাথে কথা বলার আগ পর্যন্ত তিনি তার সাথে আসলে কী ঘটেছিল তা নিয়ে কখনও কথা বলেননি।
হাথুরু বলেন, ‘বিসিবির সিইওর (প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন) আমার প্রতি শেষ পরামর্শ ছিল, আমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে কিছু বলার দরকার নেই।’
সিইও তাকে কী বলেছিলেন, সেটাও জানান হাথুরু। ‘(সিইও বলেন) আপনার কি যাওয়ার টিকিট আছে?’ এটা আসলে আমার জন্য একটি সতর্কতা সংকেত ছিল। তখনই আমি কিছুটা শঙ্কিত হয়ে পড়েছিলাম’- কোড স্পোর্টে রোববার (২০ এপ্রিল) এভাবেই হাথুরুসিংহেকে উদ্ধৃত করা হয়েছে।
‘সাধারণত বাংলাদেশে চলাচল করার সময় আমার সাথে একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী থাকতেন। তিনি (সিইও) বললেন, তুমি কি আজ তোমার বন্দুকধারী এবং ড্রাইভারকে সঙ্গে নেবে? আমি বললাম, না। আমার কাছে শুধু ড্রাইভার ছিল।’
এরপর হাথুরু বলেন, ‘আমি সরাসরি ব্যাংকে গিয়েছিলাম। বাংলাদেশ ছাড়ার জন্য টাকা তুলতে চেয়েছি। আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ ছিল; একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করার অপরাধে চণ্ডিকাকে চাকরিচ্যুত করা হয়েছে।’
চণ্ডিকা আরও যোগ করেন, ‘যখন এ খবর এল, তখন ব্যাংক ম্যানেজার বললেন, কোচ, আমাকে তোমার সাথে যেতে হবে। লোকেরা তোমাকে রাস্তায় দেখাটা তোমার জন্য নিরাপদ নয়।’
‘এরপরই আমি আমি আতঙ্কিত হয়ে উঠি এবং সিদ্ধান্ত নিই, যেভাবেই হোক বাংলাদেশ থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। এক বন্ধু আমাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাঝরাতের ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরে নিয়ে গিয়েছিল। এ সময় আমি একটি টুপি এবং একটি হুডি পরে এসেছি শুধু। তবে কোনো নিরাপত্তা ছিল না।’
হাথুরু বলেন, ‘বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় তারা আমাকে বিমানবন্দরে গ্রেপ্তারও করতে পারত। এর আগে এমন একটা ঘটনা ঘটেছে, যেখানে আগের সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই সময় রানওয়েতে বিমানটি থামিয়ে তারা তাকে লাথি মেরে ফেলে দিয়েছিল (এ ঘটনা হাথুরুর নিজের বলা। তবে এমন কিছু ঘটেনি)। ওসব ঘটনা তখন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। এরপর প্রবেশপথে এক্স-রে মেশিনে, বিমান বাহিনীর একজন কর্মকর্তা আমাকে বললেন; দুঃখিত কোচ, আমি খুব দুঃখিত যে আপনি চলে যাচ্ছেন (তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন)। তখন আমি আমার জীবনের ভয়ে ভীত ছিলাম এবং তিনি আমাকে বলছিলেন যে, আমি তাদের দেশের জন্য কিছু করেছি।’
চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচের সময় ডাগআউটে স্পিনার নাসুম আহমেদকে চড় মারার কথা জোরালোভাবে অস্বীকার করেন হাথুরু। তবে যে অভিযোগ তোলা হয়েছে, সে সম্পর্কে হাথুরু জানান, তিনি মাঠে ব্যাটারদের জন্য গ্লাভস নিয়ে যেতে ডাগআউটে পিছনে বসে নাসুমকে পিঠে টোকা দিয়েছিলেন।
যদিও হাথুরুসিংহের কাছে কখনও বিসিবির পক্ষ থেকে তার বক্তব্য জানতে চাওয়া হয়নি। এমনকি নাসুমও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। হাথুরু বলেন, ‘এটাই সবকিছু কারণ এটাই আমার ক্যারিয়ার। এখন তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযোগ এনে আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে।
‘আমি কখনও কোনও খেলোয়াড়ের সাথে ঝগড়া করিনি। আমি আমার খেলোয়াড়দের প্রতি আবেগ প্রকাশ করি না। হয়তো হতাশা থেকে আমি ডাস্টবিনে কিক দিয়েছি- যে কোনও কোচের ক্ষেত্রেই এমনটা হয়; কিন্তু যে ঘটনার কথা বলা হচ্ছে, তা একেবারেই আলাদা। এটা আমার উপর চাপ সৃষ্টি করেছে। আমি জানি না, অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি (অভিযোগের জবাব দেয়ার জন্য), অনেক সুযোগ হয়েছে। এটা মূলত তারা আমার চুক্তি থেকে বাদ দেয়ার জন্য করছে। বিষয়টা পুরোপুরি নতুন সভাপতির পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল।’
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
