বাংলাদেশি পুলিশ অফিসার আতিক গ্রেপ্তার
হাসান মাহমুদ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫
# আইস পুলিশের পরিচয় ব্যবহারের অভিযোগ
# রোমান্টিক সম্পর্কের প্রস্তাব
# টক অব দ্যা বাংলাদেশি কমিউনিটি
‘বাংলাদেশি-আমেরিকান এনওয়াইপিডির অফিসার (সার্জেন্ট) আতিকুল ইসলামকে ফেডারেল এজেন্টরা গত মঙ্গলবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ২৯ বছর বয়স্ক সার্জেন্ট আতিক একজন দক্ষ পুলিশ অফিসার হিসেবে তার সহকর্মীদের কাছে সুপরিচিত ছিলেন। সার্জেন্ট আতিকুল ব্রুকলিনে কর্মরত থাকা অবস্থায় গত মার্চ মাসে নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী এক নারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হন। সেই পরিচয়ের সূত্র ধরে আতিকুল ইসলাম ওই নারীকে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কে’র আহবান জানাবার পর আতিকুল প্রত্যাখাত হন। তারপরই আতিকুল ‘জেমস ডব্লিউ অ্যান্ডারসন’ নাম ধারণ করে ওই মহিলার কাছে নিজেকে ‘আইস’-এর ফিল্ড অফিসের একজন ডাইরেক্টর পরিচয় দিয়ে ভুক্তভোগী নারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ব্রুকলিনের ফেডারেল প্রসিকিউটরদের দায়ের করা দুই পৃষ্ঠার অভিযোগ অনুসারে, আতিকুল ইসলাম নিউইয়র্ক ফিল্ড অফিসের আইস-এর পরিচালক বলে দাবি করেছিলেন এবং মার্চ মাসে ওই ভুক্তভোগীর সাথে যোগাযোগ করেছিলেন। ব্রুকলিনের আদালতে প্রসিকিউটরদের অভিযোগ, আতিকুল ভুক্তভোগী ও তার পরিবারকে ১৫ই এপ্রিলের মধ্যে নিউইয়র্ক সিটির একটি ‘আইস’ অফিসে রিপোর্ট করার জন্য দাবি জানাতে থাকেন। এদিকে ওই নারী এনওয়াইপিডি-র অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরোতে আতিকুল কর্র্তৃক তাকে হয়রানির একটি অভিযোগ দায়ের করেন। এনওয়াইপিডির পুলিশ কর্মকর্তা ওই অভিযোগ পেয়ে তদন্তের অংশ হিসেবে সার্জেন্ট আতিককে গোপনে অনুসরণ করতে থাকেন। এক পর্যায়ে তারা দেখতে পান তিনি ‘আইস এজেন্টে’র ছদ্মবেশ ধারণ করেন। বিষয়টি তখন পুলিশ কর্তৃপক্ষের নজরদারিতে আসে। এনওয়াইপিডি অফিসাররা দ্রুত ফেডারেল পুলিশকে পরিস্থিতি জানালে আতিকুল গত ১৮ নভেম্বর গ্রেপ্তার হন।’ আতিকুলের গ্রেপ্তার সম্পর্কে এসব তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক ডেইলি নিউজ, নিউইয়র্ক পোস্ট, পিক্স ২সহ মূলধারার গণমাধ্যম।
তাদের প্রতিবেদনে বলা হয়, ‘আতিকুল ইসলাম বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) সদস্য’। অভিযুক্ত আতিকুল ইসলামের বক্তব্য পেতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে ‘বাপা’র বর্তমান প্রেসিডেন্ট এনওয়াইপিডির অফিসার ইরশাদুর সিদ্দিক-এর সঙ্গে ফোনে গত বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বিষয়টি এখন সম্পূর্ণ তদন্তাধিন রয়েছে। এমন একটি পর্যায়ে আমি কোন মন্তব্য দিতে পারব না। তিনি আমাদের বাপা’র একজন সদস্য। বর্তমানে জামিনে রয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।’
মূলধারার মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বা কর্মচারীর মিথ্যা ব্যক্তিত্বের অভিযোগে অভিযুক্ত হন এবং মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানিয়েছে যে, তার কার্যকলাপের সময় তিনি দায়িত্বের বাইরে ছিলেন, আদালতে দায়ের করা নথিতে বলা হয়েছে যে, অপরাধটি কুইন্স-এ ঘটেছে। আদালতে আতিকুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর আইনজীবী জন আরলিয়া বলেন, তাঁর মক্কেল ‘আনিত অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে অনড়। তার ব্যাজ এবং সার্ভিস অস্ত্র উভয়ই বাজেয়াপ্ত করার সময় ৩০ দিনের জন্য বেতন ছাড়াই এনওয়াইপিডি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ফৌজদারি মামলার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বেতন স্থগিত থাকবে।’ তার আইনজীবী মঙ্গলবার আদালতে এ তথ্য জানিয়েছেন। বিচারক টারয়েন মার্কল আদেশ দেন যে, আতিকুল ইসলাম যেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ না করে বা তাদের বাড়ির কোনও ব্লকের মধ্যে না আসে। পরে ২৫,০০০ ডলারের বন্ডে তিনি জামিন পেয়েছেন। তাকে যে কোনও আগ্নেয়াস্ত্র সমর্পণ করার নির্দেশ দেন আদালত। মঙ্গলবার আদালত থেকে বের হওয়ার সময় আতিকুল কোন প্রশ্নের উত্তর দেননি সাংবাদিকদের’। পুলিশ অফিসার আতিকুল ইসলাম তার বাবা ও ভাইয়ের সাথে ব্রুকলিনের বাড়িতে থাকেন। ২০১৮ সালে তিনি এনওয়াইপিডিতে যোগদান করেন। ২০২৩ সালে তাকে সার্ভিস এরিয়া ৩-এর সার্জেন্ট করা হয়, যা ব্রুকলিনে এনওয়াইসিএইচএ উন্নয়নের তদারকির দায়িত্বে ছিলেন। এনওয়াইপিডি-র মুখপাত্রের মতে, গ্রেপ্তারের পর তাঁকে সাসপেন্ড করা হয়। এনওয়াইপিডি’র মুখপাত্র ব্র্যাড উইকস জানিয়েছেন, ‘আতিকুলকে বিনা বেতনে বিভাগ থেকে সাসপেন্ড করা হয়েছে’। এই ঘটনার আগে আতিকুল ইসলামের বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না। তাকে সহকর্মীরা অত্যন্ত সজ্জন হিসেবে জানেন বলে সিনিয়র এক অফিসার জানিয়েছেন।
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
