বন্যার্ত স্বজনদের জন্য প্রবাসীদের ভালোবাসা
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪
স্ত্রী সন্তান নিয়ে এখানে থাকি। কিন্তু দেশেতো মা-বাবা, আত্মীয় স্বজনরা আছেন। বন্যার পানি উঠে গেছে হঠাৎ করে। চারদিকে পানি সবাই কস্ট করতেছে। নিজেদের জন্য এবং প্রতিবেশীদের জন্য যাতে উপকার হয় সেজনই টাকা পাঠাচ্ছি দেশে। এমন ভালোবাসার টান শোনা গেছে টাকা নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরের বাসিন্দা নিউইয়ক সিটির ব্রুকলিনের ইস্ট ইউয়র্কে বসবাসকারী মোঃ মাসুদ হাসান। ভারত থেকে নেমে আসা ঢল, টানা বর্ষণে ঢুবে যাওয়া ১১ জেলার বন্যাপীড়িত স্বজনদের জন্য প্রবাসীদের এমন ভালোবাসায় যুক্তরাষ্ট থেকে প্রেরিত রেমিটেন্স প্রবাহে জোয়ার বইয়ে দিচ্ছেন। প্রতিটি মানি এক্সেচেঞ্জে মাসুদ হাসানের মতো প্রবাসীদের টাকা পাঠানোর জন্য ভীড়ের কারণে ঈদ মওসুমের ব্যাস্ততম পরিবেশ লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রহত্যা এবং সহিংস ঘটনার জের ধরে অনিশ্চয়তা এবং ইন্টারনেট বন্ধ করে দেয়ার পর গত ১৭ জুলাই থেকে রেমিটেন্স প্রবাহ কমতে থাকে। ইন্টারনেট বন্ধ থাকা, ব্যাংক বন্ধ থাকা, কার্ফ্যুসহ দেশব্যাপী বিক্ষোভ এবং আওয়ামীলীগ সরকারের পতন তরান্বিত করতে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত রেমিটেন্স প্রেরণ তলানীতে ঠেকে। ইন্টারনেট চালুর পর পর কিছুটা স্বাভাবিক হলেও ৫ আগস্ট পর্যন্ত দেশে টাকা প্রেরণে প্রবাসীরা সতর্ক ছিলেন। পরবর্তীতে ধীরে ধীর পরিস্থিতি স্বাভাবিক হয়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মনবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ বন্যাকবলিত জেলাগুলো সর্বাধিক প্রবাসী অধ্যুষিত হওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে ৩০-৪০ ভাগ রেমিটেন্স প্রেরণ বেড়েছে। তাছাড়া সকল জেলার প্রবাসীরা কোননা কোন ভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় রেমিটেন্স প্রবাহের এই উর্ধ্বগতি বলে জানিয়েছে মানি এক্সচেঞ্জগুলো। সোমবার বিকালে নিউইয়র্ক সিটির ওজনপার্কে সোনালী এক্সচেঞ্জের শাখায় গিয়ে দেখা যায় ৪জন লাইনে দাঁড়িয়ে আছেন দেশে টাকা পাঠাতে। এসময় কুমিল্লার বুড়িচংয়ের মোঃ ইসলাম জানান, পানি বেড়ে গেছে পরিবারের জরুরী খরছের জন্য টাকা পাঠাতে এসেছেন। তাছাড়া এলাকার মানুষজনও আছে। উদ্বেগ আর ভালোবাসা মেশানো কন্ঠে বলেন এই প্রবাসী। ব্যাংক এশিয়ার সহযোগী প্রতিষ্ঠান বিএ এক্সপ্রেস ওজনপার্ক শাখার কাস্টমার সার্ভিস অফিসার আহমেদ মাসুম কচি জানান, দেশের সহিংসতার সময় রেমিটেন্স প্রেরণ একেবারেই কমে গিয়েছিলো। ধীরে ধীরে সেটি স্বাভাবিক হয়। এখন স্বাভাবিক অবস্থার চেয়েও ৩০ শতাংশেরও বেশী রেমিটেন্স যাচ্ছে। রেমিটেন্সের প্রবাহ স্বাভাবিকের তুলনায় বেশী আখ্যা দিয়ে স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও মোঃ মালেক বলেন- প্রবাসীরা বন্যাপীড়িত স্বজনদের জন্যই এখন টাকা পাঠাচ্ছে দেশে। স্বাভাবিক সময়ের চেয়ে এই হার ৩০ শতাংশেরও বেশী হতে পারে। রেমিটেন্স প্রবাহ অনেক বেশী। এটির তুলনামূলক বিচার করা যাবেনা। কারণ, এখনকার টাকাটা পুরোই বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারবারের জন্য পাঠাচ্ছে সবাই। যদি অন্যকারণে পাঠাতো তাহলে তুলনা করা যেতো। এমনটি জানিয়েছেন সোনালী এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত সিইও নোয়াব আলী। তাঁরমতে বন্যাউপদ্রুত এলাকাসমূহ প্রবাসী অধ্যুষিত সেজন্য রেমিটেন্স যাচ্ছে বেশী। মানি ট্রান্সফার কোম্পানী সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপনের মতে বন্যা উপদ্রুত এলাকার প্রবাসীরা এখন বন্যায় ক্ষতি মোকাবেলায় দেশে টাকা পাঠাচ্ছেন। একইসাথে সারাদেশের প্রবাসীরাও নানান ভাবে বন্যায় সহায়তা করছেন। এজন্য রেমিটেন্সের প্রবাহ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশী।
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
