ফেঁসে যাচ্ছেন হাজারো বাংলাদেশি ব্যবসায়ী
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩
করোনাকালীন ভুয়া তথ্য দিয়ে সরকারি সাহায্য গ্রহণ : তদন্তে আইআরএস
আজকাল রিপোর্ট -
করোনাকালীন অসত্য তথ্য দিয়ে সরকারি অনুদান নেয়ার বিষয়ে আইআরএস-এর তদন্তে এখন ফেঁসে যাচ্ছেন হাজার হাজার আমেরিকান ব্যবসায়ী। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন বলেও জানা গেছে।
জানা গেছে, করোনা মহামারির সময়ে অসত্য তথ্য প্রদান করে কেয়ার অ্যাক্ট এর আওতায় ব্যবসা বাণিজ্য দেখিয়ে অনেকেই লাখ লাখ ডলার সরকারের কাছ থেকে লোন বা অনুদান নিয়েছেন। পে-চেক প্রোটেকশন প্রোগ্রাম (পিপিপি) ও স্মল বিজনেস এডমিনিস্ট্রেশন (এসবিএ) লোন নিয়েছেন অনেকেই। শর্ত পূরণ সাপেক্ষে পিপিপি লোন অপরিশোধযোগ্য। ব্যবসা দেখিয়ে এই দুটি খাতে বহু আমেরিকান ১০ হাজার থেকে মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নিয়েছেন। অভিযোগ রয়েছে, এসব অর্থ ব্যবসা খাতে বিনিেিয়াগ না করে ভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। এছাড়া ব্যবসায়ীরা অপরিশোধ যোগ্য ক্রেডিট পেয়েছেন ‘এমপ্লয়ি রিটেশন ক্রেডিট’ কর্মসূচির আওতায়। যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৩- এর অধিক কর্মচারি রয়েছে তারা প্রতিজন কর্মচারির বিপরীতে ২৬ হাজার ডলার পাওয়ার যোগ্য ছিলেন। সর্বোচ্চ ৪৯৯ জন কর্মীর বিপরীতে এ ক্রেডিট লাভের বিধান ছিল। এই বিধানকেই বিপুল পরিমাণ ডলার লাভের সুযোগ হিসেবে নিয়ে হাজার হাজার আমেরিকান ব্যবসায়ী এই কর্মসূচির আওতায় ‘ভূয়া’ কোম্পানী দেখিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। আইআরএস এর তদন্তে এ সংক্রান্ত সব ভয়াবহ তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। ব্যবসা ও কর্মচারিদের জন্য এসব অর্থ ব্যয় না করে ব্যবসায়ীরা প্রমোদতরী, বিলাস বহুল বাড়ি এমনকি হেলিকপ্টার কেনার মতো বিলাসিতাও করেছে। অনেকে জালিয়াতি করে কর্মচারির সংখ্যা বেশি দেখিয়েও সরকারের বিপুল অর্থ আত্মসাৎ করেছে। অনেকেই রাতারাতি তৈরি করেছেন ভূয়া কোম্পানী ও ভুয়া কর্মচারি।
আইআরএস এর ওয়েবসাইটে বলা হয়েছে, যারা অসত্য তথ্য দিয়ে ‘এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট’ নিয়েছেন তাদেরকে দেয়া অর্থ ফেরত চাওয়া হচ্ছে। গত ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই ৫ দিনেই এ ব্যাপারে ২০ হাজার চিঠি ইস্যু করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপরীতে দেয়া ‘ইআরসি’ ক্রেডিট ফেরত চেয়ে ‘ডিসএলাউন্স’ লেটার পাঠানো হয়েছে। নিউইয়র্কে ২ জন বাংলাদেশি ব্যবসায়ী এ ধরনের চিঠি পেয়েছেন বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হবার পর বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। অনেকেই এ ধরনের চিঠি পাওয়ার আতঙ্কে রয়েছেন।
আইআরএস এর তদন্তে বেরিয়ে এসেছে, কয়েক লাখ ব্যবসায়ী অসত্য তথ্য পরিবেশন করে ‘ইআরসি’র আওতায় মিলিয়ন মিলিয়ন ডলার ট্যাক্স ক্রেডিট গ্রহণ করেছে। এ সমুদয় অর্থ ফেরত চেয়ে সংস্থাটি ক্রেডিট ‘ডিসএলাউড’ সংক্রান্ত চিঠি ‘১০৫সি’ পাঠানো শুরু করেছে। আইআরএস কমিশনার ড্যানি ওয়ারফেল বলেছেন, আগামী দিনগুলোতে এ ধরনের চিঠি অনেকেই পাবেন। প্রতিদিনই আমরা অসংখ্য অনিয়মের তথ্য পাচ্ছি। প্রতারণার মাধ্যমে যারা ইআরসি ক্রেডিট বা পিপিপি লোন নিয়েছেন তাদেরকে জরিমানা ও সুদ সহ সমুদয় অর্থ ফেরত দিতে হবে। তবে যারা চিঠি পাবার আগেই স্বেচ্ছা প্রণোদিত হয়ে অর্থ ফেরত দেবেন তারা জরিমানার আওতায় পড়বেন না।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
