ফুটবল বিশ্বকাপে লাখো দর্শকের ভিসা অনিশ্চিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫
ট্রাম্প নিষেধাজ্ঞায় ভিসা পচ্ছেন না ফুটবল প্রেমিকরা। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের খেলা দেখার অপেক্ষায়। কিন্তু যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতি ও নিষেধাজ্ঞায় তা ভেস্তে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। কিন্তু আয়োজক যুক্তরাষ্ট্রের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা বহু দেশের সমর্থকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বকাপ সাধারণত আয়োজক দেশের সংস্কৃতি, আতিথেয়তা ও বিশ্বমঞ্চে নেতৃত্ব প্রদর্শনের সুযোগ। কিন্তু ট্রাম্প প্রশাসনের ১৯টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অভিবাসন তৎপরতা জোরদারের কারণে সেই বার্তা উল্টো হচ্ছে । বিশ্ব যখন টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকবে, যুক্তরাষ্ট্র তখন নিজেকে বিশ্ব থেকে আরো আলাদা করে তুলছে। ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম রেকর্ড মাত্রায় পৌঁছায় অনেক সমর্থক আগেই নিরুৎসাহিত হয়েছেন। তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা সীমাবদ্ধতা ফুটবলপ্রেমীদের সামনে নতুন প্রশ্ন তুলে দিয়েছে যে তারা কি যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেদের দলকে সমর্থন করতে পারবেন। নাকি নিরাপত্তা ও অভিবাসন নীতির কারণে ঝুঁকিতে পড়বেন?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রজ্ঞাপন জারি করেছেন, যাতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশিরভাগসহ ১৯ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ বা সীমিত করা হয়। এসব দেশের সমর্থকেরা ২০২৬ বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের কোনো ম্যাচেই উপস্থিত থাকতে পারবেন না। ি
সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত ১২ দেশ-আফগানিস্তান, চাদ, কঙ্গো রিপাবলিক, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আংশিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত ৭ দেশ : বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। একই সঙ্গে আরো ৩৬টি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার বিষয়টিও প্রশাসন বিবেচনা করছে। এর সিদ্ধান্ত হবে ৬০ দিনের পর্যালোচনা শেষে। এই তালিকার মধ্যে রয়েছে ঘানা, সেনেগাল, আইভরি কোস্ট, কেপ ভার্দে ও মিশরের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করা আফ্রিকার পাঁচ দেশ। এমন পরিস্থিতি বিশ্বকাপকে ঘিরে আফ্রিকান ফুটবল কমিউনিটির মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।
২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টিই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনালসহ সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর স্থানও যুক্তরাষ্ট্রের শহরগুলো। ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যত পুরো ফুটবল উৎসব থেকে বহু দেশের সমর্থকদের বাদ দিয়ে দিচ্ছে। হাইতি ও ইরান এই দুটি দেশই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এবং পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। হাইতি ৫০ বছরের বেশি সময় পর বিশ্বকাপে জায়গা পেলেও তাদের বেশিরভাগ সমর্থক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এর ওপর ট্রাম্প প্রশাসন হাইতিয়ানদের জন্য দেওয়া টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বাতিল করেছে, যার ফলে যুক্তরাষ্ট্রে থাকা ৩ লাখ ৪০ হাজার হাইতির নাগরিক ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে বৈধ মর্যাদা হারাবেন। ফলে অনেকের জন্য স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। ইরান : যুক্তরাষ্ট্র কর্তৃক ভিসা প্রত্যাখ্যানের অভিযোগ তুলে ইরান বিশ্বকাপ ড্র-এ অংশগ্রহণই করেনি। এছাড়া সিয়েরা লিওন, কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক, ক্যামেরুনসহ বহু ফুটবলপ্রেমী দেশ থেকেও সমর্থকরা ম্যাচ দেখার সুযোগ হারাতে পারেন।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
