ফুটবলকে যুক্তরাষ্ট্র ও কানাডায় কেন ‘সকার’ বলা হয়?
প্রকাশিত: ১৫ জুন ২০২৬
বিশ্বের অধিকাংশ দেশের মানুষ জানে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবল বিশ্বকাপ হচ্ছে। কিন্তু আয়োজক দেশ দুটিতে (আরেক আয়োজক মেক্সিকো) খেলাটি পরিচিত ভিন্ন এক নামে- সকার। কিন্তু কেন?
নামের এই ভিন্নতা নিয়ে রীতিমতো গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক স্টেফান শিমানস্কি। ১৯৬০ ও ৭০-এর দশকে ইংল্যান্ডে বেড়ে ওঠা শিমানস্কির কাছে ফুটবল ও সকার নিয়ে বিতর্ক বরাবরই অদ্ভুত মনে হয়েছে।
শিমানস্কি বলেন, ফুটবলের যখন প্রচলন হয় তখন এটি ছিল অনেকটা উচ্চবিত্তদের খেলা। ১৮৬৩ সালে ইংল্যান্ডে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সবাই অভিজাত পাবলিক স্কুলে পড়াশোনা করেছিলেন।
ফুটবল খেলাকে তখন ডাকা হতো ‘অ্যাসোসিয়েশন ফুটবল’ নামে। মূলত তখনকার আরেক জনপ্রিয় খেলা রাগবি থেকে আলাদা করতেই এই নামকরণ হয়েছিল।
ব্রেকার, রাগার, সকার
১৮৮০ ও ১৮৯০-এর দশকে ব্রিটেনে উচ্চবিত্তরা পড়াশোনা করে এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে; কোনো শব্দ ছোট করে সেটির শেষে ‘ইআর’ যোগ করার প্রবণতা ছিল। এই নিয়মে তারা ‘ব্রেকফাস্ট’কে ছোট করে বলত ‘ব্রেকার’।
একইভাবে রাগবি খেলাকে তারা ডাকত ‘রাগার’ নামে। প্রশ্ন হলো সকার শব্দটিও কি একইভাবে এসেছে? শিমানস্কি বলেন, এ নিয়ে একটি তত্ত্ব বেশ জনপ্রিয়। ধারণা করা হয়, শিক্ষার্থীরা ‘অ্যাসোসিয়েশন’ শব্দের মাঝখান থেকে ‘সক’ বা ‘এসওসি’ অংশটি নিয়ে এর সঙ্গে ‘ইআর’ যোগ করেছিলেন। সেখান থেকেই ‘সকার’ শব্দের উৎপত্তি।
শিমানস্কি বলেন, নাম ছোট করার প্রবণতা থেকেই যে সকার শব্দের উৎপত্তি না নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। তবে সবাই মোটামুটি একমত যে, অক্সফোর্ড থেকেই শব্দটির ব্যবহার শুরু হয়। বিভিন্ন নথিপত্রে দেখা গেছে, অক্সফোর্ডের শিক্ষার্থীরাই এই শব্দটি চালু করেছিলেন।
প্রশ্ন হলো কানাডা, যুক্তরাষ্ট্রে ছড়াল কীভাবে?
শুরুর দিকে সকার লেখা হতো ‘এস.ও.সি.কে.ই.আর’ বর্ণ ব্যবহার করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রূপটি হারিয়ে যায়। জনপ্রিয় হয় ‘এস.ও.সি.সি.ই.আর’ বানান। খেলাটি বিশ্বের বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ার সময় এই বানানটিও ছড়ায়। বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কানাডায় ‘সকার’ শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
যুক্তরাষ্ট্রে অবশ্য ‘ফুটবল’ বলতে বোঝানো হয় আমেরিকান ফুটবলকে। শিমানস্কি বলেন, সবকিছুই একে অপরের সঙ্গে সম্পর্কিত। আমেরিকান ফুটবল মূলত রাগবি থেকে বিকশিত হয়েছে। তবে এতে সকারেরও কিছু উপাদান আছে। দুটি খেলা অনেকটা ঘনিষ্ঠ আত্মীয়ের মতো। আর এ কারণে ১৮৮০ ও ১৮৯০-এর দশকে যখন ‘সকার’ শব্দটির জন্ম হয়, তখন আমেরিকান ফুটবলও জনপ্রিয় হয়ে ওঠে।
এরপর ফুটবল ও সকার শব্দের ব্যবহার ছড়ায় গণমাধ্যমের বদৌলতে। শিমানস্কি ও তাঁর সহকর্মী সিলকে-মারিয়া ভাইনেকের গবেষণায় দেখা গেছে, ১৯৮০-এর দশক পর্যন্ত ব্রিটিশ গণমাধ্যমগুলোতে সকার শব্দ ব্যবহার হলেও ‘ফুটবল’কে বেশি প্রাধান্য দেওয়া হতো। পরে ব্রিটিশদের মুখে ফুটবল শব্দটিই বেশি ব্যবহার হতে থাকে। বিপরীতে, আমেরিকানরা সকার শব্দকেই আপন করে নেয়।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
