‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্রের ২৩তম সাহিত্য সভা। বাংলা সাহিত্যের দুই বিশিষ্ট কবি ফররুখ আহমদ ও আবুল হাসানকে স্মরণ করে আলোচনা, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে গড়ে ওঠে সাহিত্য-সংস্কৃতির এক প্রাণবন্ত আসর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএম ফজলুল হক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কবি আবুল বাশার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও সংগঠক সোহেল হামিদ।
সভায় বক্তব্য ও সাহিত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন টিভি উপস্থাপক ও বাচিক শিল্পী জিএম ফারুক খান, বাচিক শিল্পী এমএ সাদেক, কবি ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আজিজুর রহমান এবং কবি, ছড়াকার ও রম্যরচয়িতা মো. মোশাররফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এইচএম হোসেন, মোহাম্মদ আব্দুর রউফসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা কবি ফররুখ আহমদের কাব্যপ্রতিভা, ইসলামী চেতনা ও স্বতন্ত্র সাহিত্যদর্শন এবং কবি আবুল হাসানের আধুনিক কাব্যভাষা, জীবনবোধ ও মানবিক অনুভূতির বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলা সাহিত্যে এই দুই কবির অনন্য অবদানের কথা তাঁরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জি. এম. ফারুক খান কবি আবুল হাসানের একটি কবিতা এবং ভবানীপ্রসাদ মজুমদারের ‘বাংলাটা ঠিক আসে না’ কবিতাটি আবৃত্তি করেন। এম. এ. সাদেক কবি ফররুখ আহমদের সমাধিস্থল পরিদর্শনের স্মৃতিচারণ করে বলেন, কবি ফররুখ যথাযথ মূল্যায়ন ও মর্যাদা থেকে বঞ্চিত। তিনি কবির বিখ্যাত ‘পাঞ্জেরী’ কবিতাটি আবৃত্তি করেন।
মো. মোশাররফ হোসেন বলেন, কবি ফররুখ আহমদ তাঁর পাশাপাশি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাঁর স্বকীয় বিশ্বাস ও আদর্শে তিনি অবিচল ছিলেন। কোনো পরিস্থিতিতেই তিনি মাথা নত করেননি। এ সময় তিনি তাঁর স্বরচিত কবিতা পাঠ করেন।
মোহাম্মদ আজিজুর রহমান বলেন, কবি ফররুখ কারও প্রতি আনুগত্য প্রকাশ না করে তাঁর লেখনীর মাধ্যমে ইসলামী চিন্তা, চেতনা ও আদর্শ তুলে ধরেছেন। ‘লাশ’ কবিতাকে তিনি কবির এক অমর সৃষ্টি হিসেবে উল্লেখ করেন।
আবুল বাশার কবি ফররুখ আহমদকে ইসলামী পুনর্জাগরণের কবি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কবি আল মাহমুদও কবি ফররুখের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গে তাঁর জীবনের বাঁক পরিবর্তনে ফররুখ আহমদের অবদানের কথা স্মরণ করেছেন।
অনুষ্ঠানের উপস্থাপক সোহেল হামিদ কবি আবুল হাসানকে ষাট ও সত্তরের দশকের অন্যতম সৃষ্টিশীল কবি হিসেবে উল্লেখ করে বলেন, আবুল হাসানের কবিতা পাঠকহৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করে। মাত্র ২৮ বছর বয়সে ১৯৭৫ সালের নভেম্বরে তাঁর অকালমৃত্যু বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি।
মোহাম্মদ আব্দুর রউফ কবি আবুল হাসানের ‘একলা বাতাস’ কবিতাটি পাঠ করেন।
স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
- পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
- বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
- সৌদি আরবের তেল শোধনাগারে আবার হামলা
- শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
- সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
- সিলেট এম.সি. কলেজ অ্যালামনাইদের মতবিনিময়
- লেখকের অঙ্গন’র ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধ বাংলাদেশি ছাত্র মাহমুদুলের অবস্থা সংকটাপন্ন
- ট্রাম্পের নতুন শুল্কারোপে বিশ্বব্যাপি তোলপাড়
- কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
- থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা
- ‘প্রবাহ’র সভায় কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ
- সাজুফতা সাহিত্য ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদযাপন
- হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন
- তৃতীয় সংসারও ভাঙছে, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং ডে উদযাপন
- তারেক রহমানের জন্মদিনে বিএনপির আলোচনা সভা
- আদালতের ঐতিহাসিক রায় নিউইয়র্কে বাসাভাড়া বাড়ানো যাবে না
- রকি’র জাদুতে স্টার ফার্নিচারের ১৫ বছর
- শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন
- নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের নজরুল
- জাতিসংঘ মহাসচিবের পদে কেন যুক্তরাষ্ট্র আউট
- হাসিনার আগমন ঠেকাতে সবদল একমত হলেও অভিন্ন কৌশল নেই
- হাসিনার ফেরা নিয়ে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা!
- নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল
- বিদেশী কর্মীদের যুক্তরাষ্ট্র বা চাকুরি ছাড়তে নির্দেশ দিল আইবিএম
- ‘জেহাদি’ বলা সায়েদকে স্মার্ট বললেন ট্রাম্পঃআগ্রহ দেখালেন বৈঠকের
- বাংলাদেশি সাইফকে বহিস্কারের উদ্যোগ ইমিগ্রেশন পুলিশের
- আওয়ামীপন্থীদের লবিং ও বুমেরাং’র প্রশ্ন!
- আজকাল ৯৩২
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯২৬
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজকাল ৯২৩
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
