ইহিতা এরিনের তিনটি কবিতা
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২
১. সানসিল্ক রোদ
বুঝতে পারি, তবু চুপ করে থাকি;
খুব কম কয়লাই হীরা হয়।
গাছেরা ঝরে ঝরে, মরে মরে কাঠ
বসতিজুড়ে মানুষের বর্জ্য, ময়লা ও কফ।
গাছের নিরাময় করবো বলে পা বাড়াই।
গাছের ডাক্তার যদিও জানা নেই,
থাকি ঠিক সেখানে; যেখানে চারাগাছ মাথা তোলে।
আহত শিরীষ উড়ে যেতে দেখেছি
কাঠপিঁপড়ের মরে যেতে থাকাও...
ময়লার স্তূপের ওপর রঙিন প্রজাপতি।
বুনোবাতাসের আঙুলে আঙুল রেখে
হেঁটে যায় সানসিল্ক রোদ।
২. যাপন
আধ-খোলা বীভৎস চোখের পাতা নিয়ে হাঁটি
মাছির চোখ দেখতে দেখতে ভুলেছি নিজের চোখ।
একটা ছায়া হাসে বৃত্তের ভেতর
ভালোবাসা নীরবে ঘামের মতো জন্মায়
প্রকৃতপ্রস্তাবে ঘাম হচ্ছে পৃথিবীর খামি।
চিনামাটির থালার মতো ভেঙে পড়ে চাঁদ
ভাঙনের শব্দে হারাই অথবা দাঁড়িয়ে থাকি নৈঃশব্দ্যের বাতাবরণে।
যে পাখিটি রোজ আসে; হৃদয়ের অলিন্দে বসে
সে পাখিটির চোখ হয়তো তুমি
আমি ও তুমির মধ্যে
একটা শব্দ সেতু।
৩. বিয়োগফুল
কহাকহির নামতা উড়ে গেলে সব ঠোঁট বিয়োগচিহ্ন।
যেসব ড্রইংরুম এককে যৌথ—যেন তারা নিঃসঙ্গ কফিন পেয়ালা।
প্রপিতার ব্যক্তিগত হাসপাতাল
বিছানায়
সকল নামের বিয়োগচিহ্ন
যোগ হয়—
প্রত্যেক নাম ফোটায় বিয়োগফুল।
সম্পর্ক,
বাগানের চিবুক থেকে খসে পড়ে লালের চিহ্ন।
মানুষ,
জন্ম থেকেই নিঃশেষ-বিভাজিত বিয়োগজীবী।
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
