প্রতারকের ৭ বছরের সাজা মওকুফ করলেন ট্রাম্প, কিন্তু কেন?
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫
তিনি গত ১৪ নভেম্বর কারাগারে যান এবং বুধবার কমিউটেশনের মাধ্যমে তার সাজা কমানো হয় বলে জানিয়েছে ব্যুরো অফ প্রিজনস এবং হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। প্রাইভেট ইকুইটি এক্সিকিউটিভ ডেভিড জেন্টিলের সাত বছরের সাজা মওকুফ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মাত্র দুই সপ্তাহ কারাবাসের পরেই সাত বছরের সাজা থেকে মুক্ত হয়েছেন প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের প্রতারণা করা এই ব্যক্তি।
৫৯ বছর বয়সী ডেভিড জেন্টিল একসময় নিউ ইয়র্কের ন্যাসাউ কাউন্টির বাসিন্দা ছিলেন। তিনি গত ১৪ নভেম্বর কারাগারে যান এবং বুধবার কমিউটেশনের মাধ্যমে তার সাজা কমানো হয় বলে জানিয়েছে ব্যুরো অফ প্রিজনস এবং হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।
নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জেন্টিল এবং তার প্রতারণার অংশীদার অভিযুক্ত জেফ্রি শ্নাইডারকে ২০২৪ সালের আগস্টে সিকিউরিটিজ এবং ওয়্যার ফ্রড (অর্থ প্রতারণা) সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং মে মাসে সাজা ঘোষণা করা হয়।
তবে ট্রাম্পের পক্ষ থেকে ছয় বছরের সাজা প্রাপ্ত শ্নাইডার এমন কোনো ছাড় পাননি।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অবাধ ক্ষমতার অপব্যহার করছেন উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প বিভিন্ন হোয়াইট-কলার ক্রাইমে (অর্থ প্রতারণার অপরাধ) ক্ষমা করে দিচ্ছেন এবং কখনও রাজনৈতিক উদ্দেশ্যেও এই ক্ষমতার ব্যবহার করেছেন। তিনি তার সমর্থকদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে কখনও দুর্নীতিবাজদের মতো অবৈধ শিকার হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, যেমনটি তিনি নিজেকে উদ্দেশ্য করে দাবি করেছেন।
তবে এটি স্পষ্ট নয় যে, জেন্টিলের ট্রাম্প বা তার সমর্থকদের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না।
জেন্টিল ও শ্নাইডারের আইনজীবীরা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। জেন্টিলও কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
আদালতের কাগজপত্রে প্রসিকিউটররা বলেছেন, জেন্টিল এবং শ্নাইডার কয়েক বছর ধরে জেন্টিলের কোম্পানি জিপিবি ক্যাপিটাল পরিচালিত প্রাইভেট ইকুইটি ফান্ড ব্যবহার করে ১০,০০০ জন বিনিয়োগকারীর সাথে প্রতারণা করেছেন। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ১,০০০ এর বেশি মানুষ তাদের আর্থিক ক্ষতির বিবরণ জমা দিয়েছেন।
মে মাসে সাজা দেওয়ার পর, নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জোসেফ নোসেলা জুনিয়র বলেন, জেন্টিল এবং শ্নাইডার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিলেন ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছ থেকে।
তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দাবি করেছেন যে, প্রসিকিউটররা এই ব্যবসাটিকে ভুলভাবে পনজি স্কিম হিসেবে উপস্থাপন করেছেন। কর্মকর্তা বলেছেন, ২০১৫ সালে জিপিবি বিনিয়োগকারীদের জানিয়েছিল যে, বিনিয়োগকারীর অর্থ কিছু লভ্যাংশ প্রদানের জন্য ব্যবহার হতে পারে।
কমিউটেশন-এর পুরো তথ্য (সাজা মওকুফের নথি) শনিবার পর্যন্ত, জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশ হয়নি। এটিও স্পষ্ট নয় যে, কমিউটেশন কোনো আর্থিক জরিমানা বা অর্থপ্রদানের শাস্তি প্রভাবিত করবে কি না।
জুন মাসে, প্রসিকিউটররা জেন্টিলের ১৫ দশমিক ৫ মিলিয়নের বেশি অর্থ ও শ্নাইডারের ১২ মিলিয়নের বেশি অর্থ জব্দ করতে আদালতের প্রতি অনুরধ জানান।
এদিকে বিনিয়োগকারীদের পক্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া বা আরবিট্রেশন করছেন অ্যাডাম গানা। তিনি জানান, জিপিবি ক্যাপিটাল-এর বিরুদ্ধে নাগরিক মামলাগুলো চলবে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
