পুলিশ শূন্য সিএমপির ১৬ থানা, অস্ত্র লুট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪
হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের পর চট্টগ্রামের সব থানা ভবন ও ফাঁড়ি এখন পুলিশ শূন্য। শুধু থানা ভবন নয়, সংলগ্ন পুলিশ সদস্যদের মেস ও আবাসিক বাড়িও কার্যত ফাঁকা হয়ে গেছে। কিছু কিছু থানা ভবনের সামনে বিএনপি নেতাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে।
সোমবার বেলা ৩টার দিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাত ১০/১১টা পর্যন্ত নগরের অন্তত ৮টি থানায় ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। তারা কমবেশি ওই ৮টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে। কিছু থানার অস্ত্রাগার থেকে লুট করে অস্ত্র। এ সময় সংশ্লিষ্ট থানা পুলিশ রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং আত্মরক্ষায় হামলাকারীদের ওপর রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছোড়ে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল মান্নান মিয়া মঙ্গলবার বেলা ১টার দিকে জানান, দুর্বৃত্তদের হামলায় অন্তত ৩০০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। কিছু থানা থেকে দুর্বৃত্তরা অস্ত্র লুট করেছে বলে জানিয়ে সিএমপির এই কর্মকর্তা বলেন, ‘অস্ত্র লুট হয়েছে। তবে কয়টি এখনো জানা যায়নি।’
নগরের প্রায় সবকটি থানা পুলিশ শূন্য হয়ে পড়ার বিষয়ে তিনি জানান, থানায় থানায় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর পুলিশ সদস্যরা ট্রমার মধ্যে আছেন। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আশা সিএমপির অন্যতম শীর্ষ এই কর্মকর্তার।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, নগরের পাঁচলাইশ, চকবাজার থানা ভবনে তালা ঝুলছে। কোনো পুলিশ সদস্য চোখে পড়েনি। পাঁচলাইশ থানা ভবনের ঢোকার মূল কলাপসিবল গেইটে ঝুলছে তালা। বাইরের লোহার ফটকটি বন্ধ। তবে খোলা আছে পকেট গেইট। ফটকটির সামনে চেয়ার নিয়ে বসে আছেন ১০-১২ জন যুবক। পরিচয় জানতে চাইলে তাদের কয়েকজন নিজেদের বিএনপি নেতাকর্মী বলে পরিচয় দেন।
চকবাজার থানা ভবনে গিয়ে দেখা গেছে একই দৃশ্য। থানা ভবনের মূল ফটকটি বন্ধ। থানা ভবনের আশপাশে থাকা পুলিশ সদস্যদের আবাসিক ও অনাবাসিক তিনটি ভবনে কেউ নেই। ভবনগুলোর নিচে সারি সারি পড়ে আছে ট্রাফিক সার্জেন্টদের মোটর বাইক। এ ছাড়া কোতোয়ালি, ডবলমুরিং থানায় গিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ক্ষত দেখা গেছে। এই দুটি থানা ভবনেও কোনো পুলিশ সদস্য দেখা যায়নি।
সিএমপির এক কর্মকর্তা জানান, থানায় হামলার পর থেকে পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রায় সবকটি থানার পুলিশ সদস্যরা সদর দপ্তরে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা ব্যারাকেই থাকবেন। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের খবরে বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামে বিজয় উল্লাস করতে থাকেন। এরপর থেকেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং নগরের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
জানা গেছে, নগর পুলিশের চান্দগাঁও, পতেঙ্গা, ইপিজেড, কোতোয়ালী, আকবর শাহ, বন্দর, ডবলমুরিং, ইপিজেড ও পাহাড়তলী থানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় হামলাকারীরা থানায় থাকা পুলিশের অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এর আগে বিকেল ৫টার দিকে নগরের দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসের প্রধান ফটক ভেঙে হামলাকারীরা ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
গতকাল সোমবার দিনভর পুলিশ সদর দপ্তরসহ রাজধানী ঢাকার ১৩টি ও ঢাকার বাইরে ৭টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাতক্ষীরা ও শেরপুর জেলা কারাগারে হামলা হয়েছে। তবে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
