পা জোড়া করে রাখেননি? ধর্ষিতাকে প্রশ্ন করে বিপাকে বিচারক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
ধর্ষণে বাধা দিয়েছিলেন কিনা? পা জোড়া করে রেখেছিলেন কি? ধর্ষিতাকে এমন প্রশ্ন করে এবার বিপাকে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক বিচারক।
এই কর্তব্য জ্ঞানহীন প্রশ্নের কারণে তিন মাসের জন্য বেতনহীন সাসপেনশনের মুখে পড়তে পারেন তিনি।
বেশ কিছু দিন ধরেই জন রুসো নামের এই বিচারকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ জমা পড়ছিল। বিষয়টি খতিয়ে দেখতে নয় জনের একটি প্যানেল তৈরি করা হয়েছিল। সম্প্রতি সেই প্যানেল ৪৫ পাতার রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আদালতে বসে কী ধরনের আপত্তিজনক মন্তব্য করতেন এই বিচারপতি।
রিপোর্টে ২০১৬ সালের একটি মামলার উল্লেখ করা হয়েছে। এক নারী তার সাবেক লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। সেই মামলার শুনানিতেই বিচারক নারীকে একের পর এক প্রশ্ন করতে থাকেন। প্রথমেই জিজ্ঞাসা করেন, “আপনার আপত্তি সত্ত্বেও কেউ আপনার সঙ্গে সহবাস করতে চাইছে। তখন আপনি কী করবেন?”
রিপোর্ট অনুযায়ী, নারী উত্তর দেন, “না, না, বলে চেঁচাব। হামলাকারীকে মারব। ছুটে পালানোর চেষ্টা করব।”
এই উত্তরে সন্তুষ্ট হননি বিচারপতি। ফের জিজ্ঞাসা করেন, “আর কিছু করবেন না? আর কিছু করতে জানেন না?”
ওই নারী আমতা আমতা করে উত্তর দেন, “না, এ-টুকুই...।”
বিচারক তখন বলেন, কেন, গোপনাঙ্গকে কীভাবে রক্ষা করতে হয় জানেন না?
বিচারক আরও বলেন, শরীরের অঙ্গগুলোকে চেপে রেখেছিলেন? পা জোড়া করে রাখেননি? পুলিশকে ডেকেছিলেন? আপনি কি এই কাজগুলোর কোনোটি করেছেন?
রিপোর্টে বলা হয়েছে, বিচারকের এই মন্তব্যে দৃশ্যতই বিচলিত হয়ে পড়েন ওই নারী। প্যানেলের সদস্যদের কথায়, “একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে ওই নারী বিচারের আশায় আদালতে গিয়েছিলেন। কিন্তু সেখানে সহমর্মিতা তো পেলেনই না, উল্টো নতুন করে অস্বস্তিজনক পরিস্থিতিতে পড়লেন। এটা খুবই দুঃখের।”
বিচারক রুসোর অবশ্য দাবি, নারীকে অপমান করার কোনো উদ্দেশ্য তার ছিল না। হামলার গুরুত্ব বুঝতেই তিনি ধর্ষিতাকে এ ধরনের প্রশ্ন করেছিলেন।
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- যাত্রা করছে অনেক চমকের সংসদ
- ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে
- মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- তবে কি ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
- নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ৬ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
- খালেদা জিয়া পেলেন স্বাধীনতা পুরস্কার
- ইরান কি আরেকটি গাজা হবে?
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার
- একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
- ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
- বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
